Category: জাতীয়

  • কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন ও আলোচনা সভা 

    কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    শুক্রবার বিকাল ৫টায় অবকাশ ক্লাবে কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লা আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল সম্পাদক মো.হারুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল  সভাপতি শেখ মোঃ আব্দুল হালিম।

    এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন। প্রধান অতিথি বলেন,  শ্রমিকরা তাদের ন্যায্য  দাবীর জন্য আমেরিকা শিকাগো শহরে নিজের জীবন বিপন্ন করে শ্রমিকদের দাবি আদায় করেছে। সেই হতে ১মে আসলেই সকল শ্রমিক আন্তর্জাতিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

    প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা শ্রমিক দল যুগ্নসম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা পরিবহন সভাপতি নুরুল ইসলাম নুরু, কাপ্তাই উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃফয়েজ আহমেদ, পরিবহন শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোঃ আয়ুব,শ্রমিক নেতা কাজী হান্নান, মাহাবুব আলম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাহার। এসময় শ্রমিক দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস  ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

    শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার   দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক ( এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই   প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নং   কাপ্তাই ইউনিয়ন এর   ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ।

    এলাকার লোকজন জানান, উক্ত এলাকায় মাদকের বানিজ্য রমরমা  হওয়ার ফলে এলাকার উঠতি বয়সের স্কুল ও কলেজের যুবক ও ছাত্ররা নষ্ট হয়ে বিপথে যাচ্ছে। কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)জানান,  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক  তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।

  • নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনের অনিয়মের অভিযোগ

    নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনের অনিয়মের অভিযোগ

    বিশেষ প্রতিনিধি,শরীয়তপুর ।

    ২০২৫-২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাঈদ আহমেদ আসলাম।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, জাজিরা শরীয়তপুরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

    নিবন্ধিত যে ৬০ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের জন্য যে বকনা বাছুর বিতরন করা হয়েছে সেখানে অনিয়মের অভিযোগ ওঠেছে।

    সরকারি বিধি অনুযায়ী একটা বকনার ওজন ৬৫ কেজি হতে হবে সেখানে দেখা গিয়েছে বকনা বাছুরের ওজন দেখে যে তালিকা করা হয়েছে সেখানে বেশির ভাগ বকনার ওজন ৬০ এর নিচে ৫০.৫১.৬১.৬২.৫৫ এবং রোগা।

    এক জন নিবন্ধিত জেলে অভিযোগ করে বলেন, এ রকম রোগা বাছুর বিতরন করলেতো আমাদের অনেক টাকা খরচ হবে আমরা গরিব মানুষ টাকা কোথায় পাব।

    এ উদ্যোগের মাধ্যমে জেলেদের মাছ ধরার উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প আয়ের পথ সৃষ্টি করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানানো হয়।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী সংরক্ষণের জন্য প্রজনন মৌসুমে মাছ ধরা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যার অংশ হিসেবে বকনা বাছুর বিতরণ একটি কার্যকর উদ্যোগ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জেলেদের জীবনমান উন্নয়ন এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই ধরনের সহায়তা কার্যক্রম তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা।

    বিতরনে অনিয়মের বিষয়ে মৎস্য কর্মকর্তা (ফাতেমা তুজহুরা) যিনি অতিরিক্তের দায়িত্বে নিয়োজিত তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ঢাকা প্রকল্পের আন্ডার থেকে ঠিকাদারের মাধ্যমে বাছুর কিনে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি ওজন দেখেছি । হ্যা বেশির ভাগ বাছুরের ওজন ৬০ কেজির নিচে। এটার একটা তালিকা ও করা হয়েছে।

    ঠিকাদার ফারুক এর সাথে কথা বললে তিনি জানান বাছুরের ওজন ঠিক আছে কোন সমস্যা নেই।

    এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম কে জানানো হলে তিনি বলেন, আমি দেখেছি কয়টার ওজন ঠিক আছে বাকিটা জানিনা বিতরনে অনিয়মের কোন সুযোগ নেই এবং ওজনে ও কম দিতে পারবে না এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    এ বিষয়ে সচেতন মহল বলেন,বাছুর বিতরনে অনিয়ম এবং সুস্থ সবল বছুর বিতরণ করা না হলে তো সরকারের টাকা ঠিকই খরচ হবে কিন্তু সরকারি কার্যক্রম সঠিক বাস্তবায়ন হবে না।

    বিতরণ কার্যক্রম শেষে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সহায়তা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

  • কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ 

    কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ 

    কাপ্তাই প্রতিনিধি।

    বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় কাপ্তাই হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে উপজেলা তথ্য অফিসের আয়োজনে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ করা হয়।

    কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পরই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু  করা হয়েছে।  এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকারের আরোও একটি পদক্ষেপ খাল খনন কর্মসূচী। সরকার চায় তৃনমুল পর্যায়ে মানুষের উন্নয়ন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।

    এসময় কাপ্তাই   উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের এবং রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ সহ  কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে এসময় ১ শত কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

  • জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ

    জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ

    স্টাফ রিপোর্টার ।

    জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আগামী ৭ মে বৃহস্পতিবার ঢাকায় ১৪ দফা দাবিতে সাংবাদিক সমাবেশ ডেকেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ইতিমধ্যে ২৮ এপ্রিল সপ্তাহব্যাপী নানা আয়োজন ও সমাবেশের সময়সূচী জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট চিঠি দেওয়া হয়েছে।

    ইতিমধ্যে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে ঢাকাসহ সারাদেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে ডাকযোগে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন।

    আগামী ১-৭ মে ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী রয়েছে।

    উদ্বোধনী দিন সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হবে।

    এছাড়া ২ মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ৩ মে সাংবাদিকতা পেশার শৃঙ্খলা ও নীতি নৈতিকতা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪মে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্যা প্রেসের আয়োজন রয়েছে। ৫ মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্য রওনা ও ৭ মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।

    এ আয়োজন সফল করতে দেশের সকল গণমাধ্যম, গণমাধ্যম কর্মী- সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে।

    নেতৃবৃন্দ বলেন, সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ এবং দিবসের আয়োজন রয়েছে। ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। ৩রা মে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে উদযাপিত হচ্ছে। আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত ৯ বছর ধরে এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এবছর ১০ম বারের মত উদযাপন করবে। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত ১৪ দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন।

  • কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটি কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় মাদক,চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসকল বিষয়ে প্রশাসনসহ সকলকে সচেতন ও ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় কাপ্তাই আইনশৃঙ্খলা সভায়।

    বুধবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক  সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

    সভার শুরুতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক , উপজেলা শিক্ষা অফিসার , উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এলাকায়,বাসাবাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে অহরহ চুরির ঘটনা ঘটায় সভায় আলোচনা করা হয়। এবং কাপ্তাই হতে লিচুবাগান সিএনজি ভাড়া অতিরিক্ত নেয়া এবং তিনমাস যাবত কাপ্তাই হ্রদ, কর্ণফুলী নদীতে মাছ শিকার ও বাঁশ পরিবহন বন্ধ থাকায়,কেউ যাতে বন্ধ থাকা কালিন সময় তা শিকার বা পরিবহন করতে না পারে সে বিষয়ে সর্তক থাকা বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়।

    এছাড়া সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাইয়ের খেলোয়াড়দের রাঙামাটিতে মারধর করা হয়।ভবিষ্যতে খেলোয়াড়দের নিরাপত্তা দেয়ার  জন্য সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য উপস্থাপন করেন।

    সভায় বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি),উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, হেডম্যান থোয়াই অং মারমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুক্তিযোদ্বা কমান্ডার, ও ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

  • কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার সকাল হতে দুপুর পর্যন্ত দূর্গম পাহাড়ি  ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

    জএসময় সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা নেয়ার জন্য দূর্গম পাহাড়ি এলাকার দূর দূরান্ত হতে নারী,পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পাইনে আসে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি এর তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা দেয়া হয়। এসময় চিকিৎসা সেবা দেয় ১০আর ই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগন।

    ব্যাটালিয়নের পক্ষ থেকে জানান ভবিষ্যতে সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে জানান।

  • কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কাপ্তাই  রাঙামাটির  আয়োজনে মহিলা উন্নয়ন অনুবিভাগের সমবায়ীদের নিয়ে ৩ দিনব্যাপী আয়বর্ধন মূলক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে প্রধান অতিথি  উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের  যুগ্ম পরিচালক (মউ) মিজানুর রহমান। এসময় তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে এবং নিজেকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে।সমাজ উন্নয়নে একযোগে কাজ করার আহবান।

    বিআরডিবি রাঙামাটি জেলার উপ – পরিচালক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে কাপ্তাই উপজেলা  বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের এর সঞ্চালনায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ড. মো. এনামুল হক হাজারী এবং রাঙামাটি সদর বিআরডিবি কর্মকর্তা কাজী মাহমুদ হাসান।

    ৩ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন সমবায়ী অংশ গ্রহণ করেন।

  • শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    মোঃ সবুজ হোসেন রাজা, স্টাফ  রিপোর্টার ।

    সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।

    আজ মঙ্গলবারয়(২৮শে এপ্রিল) সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

    তারপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

    র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।

    এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

    এছাড়া বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি  কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।

    আলোচনা সভায় শাহজাদপুরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা ও কর্মচারী, আদালত সংশ্লষ্টি ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত প্রধান ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত   

    অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত   

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার  ১নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নে গত দুইদিনে ভারি বর্ষণের ফলে বসতবাড়িতে গাছ পড়ে ৪টি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান ১নম্বর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।ফলে ৪টি পরিবারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়।

    এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দুপুরে ক্ষতিগ্রস্ত কর্ণফুলি সরকারি কলেজ এলাকায় ছুটে যান এবং তাদেরকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।