বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন  শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত    শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের বাঘাইর মাছ উদ্ধার কে রাখে খবর — মোহাম্মদ হাসানুর রহমান

কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট এর সময় বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি ।

রাঙামাটি কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় মাদক,চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা ঘটেছে। এসকল বিষয়ে প্রশাসনসহ সকলকে সচেতন ও ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয় কাপ্তাই আইনশৃঙ্খলা সভায়।

বুধবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির এক  সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক , উপজেলা শিক্ষা অফিসার , উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ এলাকায়,বাসাবাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানে অহরহ চুরির ঘটনা ঘটায় সভায় আলোচনা করা হয়। এবং কাপ্তাই হতে লিচুবাগান সিএনজি ভাড়া অতিরিক্ত নেয়া এবং তিনমাস যাবত কাপ্তাই হ্রদ, কর্ণফুলী নদীতে মাছ শিকার ও বাঁশ পরিবহন বন্ধ থাকায়,কেউ যাতে বন্ধ থাকা কালিন সময় তা শিকার বা পরিবহন করতে না পারে সে বিষয়ে সর্তক থাকা বিষয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা করা হয়।

এছাড়া সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাইয়ের খেলোয়াড়দের রাঙামাটিতে মারধর করা হয়।ভবিষ্যতে খেলোয়াড়দের নিরাপত্তা দেয়ার  জন্য সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন বক্তব্য উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি),উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, হেডম্যান থোয়াই অং মারমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুক্তিযোদ্বা কমান্ডার, ও ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ