কাউখালী প্রতিনিধি।
Category: জাতীয়
-

কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি
পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ” ইউনিটি ফর হিউম্যানিটি ” নামের সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ফ্রি হিউম্যান সার্ভিস অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে।রোববার (২২ আগস্ট) বিকেলে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়।নএসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, ক্যাপ্টেন এস.কে শহীদ (অব:), আইরন জয়কুল এম. এম. মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নান্না মিয়া, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ইনচার্জ মো: মাসুম হাওলাদার প্রমুখ।এ অক্সিজেন সিলিন্ডার গুলো নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত কয়েকটি সিলিন্ডার দিয়ে শুরু হয়েছে ফ্রি সার্ভিস। প্রয়োজনীয়তার ভিত্তিতে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে।বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বরে০১৩৪১-৮৪৭২০৩ যোগাযোগ করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে যাবে।এ বিষয়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, নদীমাতৃক পাচটি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলা। একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর উপর নির্ভরশীল এখানকার প্রায় লক্ষাধিক জনগন। নদীমাতৃক হওয়াতে যাতায়াত ব্যাবস্থা না থাকায় সঠিক সময়ে জরুরী ক্ষেত্রে অক্সিজেন সেবাটি পাওয়া দুস্কর হয়ে যায় এবং মানুষ সহজে অক্সিজেন পান না। তাই আমরা এলাকায় বিনামূল্যে এ সেবাটি চালু করলাম। বিনামূল্যে অক্সিজেন সেবার সাথে আগামীতে জরুরী রোগীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে দ্রুত পৌছানোর জন্য যাতায়াতের ব্যাবস্থা করা হবে। যে কোনো সময় আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের কাছে অক্সিজেন পৌঁছে দেব। ইউনিটি ফর হিউম্যানিটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, প্রায় লক্ষাধিক জনগোষ্ঠির বসবাস এই উপজেলায়। নদীমাতৃক এবং সহজ যাতায়াত ব্যাবস্থা না থাকায় ,জরুরী ক্ষেত্রে অনেক রোগী সঠিক সময়ে অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হন। সময় মতো প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মৃত্যুবরণ যা খুবই দুঃখজনক। এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন ইউনিটি ফর হিউম্যানিটির এ উদ্যোগ মানবতার সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে। -

বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার।
ঢাকা, শনিবার, ২২আগস্ট, ২০২৬ খ্রী: বরিশাল প্রেস ক্লাবের সদস্য এম মিরাজের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি শনিবার ২২ আগস্ট দুপুর ২টার দিকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নন হজকিং লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ভোরের কাগজের বরিশাল ব্যুরোসহ বিভিন্ন মিডিয়ায় দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া পড়েছে।
-

কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে সচিব-দাউদ মিয়া,এনডিসি
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মন্ত্রণালয়ের সচিব মোঃ দাউদ মিয়া,এনডিসি।
তিনি সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগ,উন্নয়ন কাজ পরিদর্শন ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। শনিবার(২২ আগস্ট ২৬) দুপুর ১টায় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন শেষে মতবিনিময় সভা করা হয়।সভায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (অতিরিক্ত দায়িত্ব)এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মন্ত্রণালয়ের সচিব মোঃ দাউদ এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন সামসুর রহমান খান অতিরিক্ত সচিব(উন্নয়ন অনু বিভাগ),কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মোঃ মাহামুদ হাসান,যুগ্মসচিব পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন)কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা,প্রকৌশলী মোঃ রুহুল আমিন চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা,কাজী ফারুক আহমদ পরিচালক (উপসচিব),আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম,সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস ও আইএলও উচ্চ পদস্থ কর্মকর্তাগণ।
এসময় সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভাগীয় প্রধান,কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
-

কাপ্তাইয়ে ১০০ খামারির মাঝে গো-খাদ্য বিতরণ
কাপ্তাই প্রতিনিধি।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ১০০ জন খামারির মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত খামারিদের হাতে এসব গো-খাদ্য তুলে দেওয়া হয়।
এসময় প্রত্যেক খামারিকে ৭ কেজি করে মিশ্র গো-খাদ্য প্রদান করা হয়। এ গো-খাদ্যের মধ্যে ছিল পাতা ভুষি, কুড়া, সয়াবিন মিল, ভুট্টা, ভিটামিন-মিনারেল প্রিমিক্স, সাদা মটর ছোলা, সরিষার খৈল ও লবণ।
খামারিদের হাতে গো-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারী।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, প্রাণিসম্পদ বিভাগের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা চিহ্লাউ মারমা, অমল কান্তি বড়ুয়া, মনোরঞ্জন তনচংগ্যা ও বিশ্বামিত্র চাকমা এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
-

কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলায় আটক-১
মোঃ মেহেদী হাসান,কাউখালী।
পিরোজপুরের কাউখালীতে সরকারি দায়িত্ব পালনকালে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
১৯শে আগস্ট(বুধবার) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার ২ নং আমরাজুড়ি ইউনিয়নের কুমিয়ান এলাকায় বিআইডব্লিউটিএ পন্টুন সংলগ্ন গোপাল স্টোরের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শকসহ আরও পাঁচ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়,সন্ধ্যা নদীতে নিয়মিত টহল শেষে নৌ পুলিশের একটি দল ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় ফুট পেট্রোল করছিল। এ সময় একই এলাকার মোঃ কালাম ব্যাপারীর পুত্র মোঃ শান্ত(২২), পুলিশ সদস্যদের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন। পুলিশ সদস্যরা তার এ অশোভন আচরণের কারণ জানতে চাইলে তৎক্ষনাত সে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।খবর পেয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরমান হোসেন ঘটনাস্থলে গিয়ে শান্তকে শান্ত করার চেষ্টা করলে এ সময় শান্ত ও তার সহযোগীরা বাঁশের লাঠি,ইট ও ধারালো চাকু নিয়ে নৌ পুলিশের সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীরা কনস্টেবল মোঃ জাকির হোসেনকে চাকু ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরবর্তীতে
কনস্টেবল জাকিরকে উদ্ধারে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরমান হোসেন,এসআই প্রসেনজীৎ দেবনাথ, কনস্টেবল শ্যামলেশ কুমার মন্ডল,কনস্টেবল মোঃ সাকির হোসেন ও কনস্টেবল মোঃ পারভেজ শিকদার এগিয়ে এলে তারাও হামলায় আহত হয় বলে জানা গেছে।
এ সময় পুলিশ সদস্যদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কাউখালী থানা পুলিশ আহত নৌ পুলিশ সদস্যদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ আরমান হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা,পুলিশ সদস্যদের মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে কাউখালী থানায় মামলা দায়ের করেন।
কাউখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মূল আসামি মোঃ শান্তকে আটক করে এবং বাকী আসামিরা পলাতক রয়েছে বলে জানা যায়।
কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত শান্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
-

স্বাধীনতার ৫৫বছরেরও বিদ্যুৎতের আলো দেখেনি কাপ্তাইয়ের দূর্গম এলাকার তিনটি ওয়ার্ডের ৫৬০পরিবার
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি জনপদের কয়েকটি গ্রাম স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুতের আলো পৌঁছেনি। গোলাবারুদছড়া, ভাইজ্যতলী ও হরিণছড়াসহ দুর্গম এলাকাগুলোর শত শত পরিবার দীর্ঘ বছর ধরে বিদ্যুৎ সুবিধার বাইরে থেকে মানবেতর জীবনযাপন করছে।
কাপ্তাই উপজেলা সদর ও নিকটবর্তী এলাকার মধ্যে এসব গ্রামের অবস্থান হলেও ভৌগোলিকভাবে এগুলো অত্যন্ত দুর্গম।
পাহাড়-অরণ্যবেষ্টিত এ গ্রাম একে অপরের থেকে বিচ্ছিন্ন এবং উঁচু-নিচু পাহাড়ি পথের কারণে বিদ্যুৎ সংযোগ স্থাপন করাও অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল। ফলে আধুনিক জীবনযাত্রার অন্যতম মৌলিক সুবিধা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী।
স্থানীয়দের মতে, এসব এলাকায় প্রচলিত বিদ্যুৎ সংযোগের পরিবর্তে প্রতিটি পরিবারের জন্য সরকারি উদ্যোগে উন্নতমানের সোলার সিস্টেম স্থাপন করা হলে দ্রুত এ সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে। সোলার বিদ্যুতের মাধ্যমে ঘর আলোকিত করার পাশাপাশি শিশুদের পড়াশোনা, মোবাইল যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানির ব্যবস্থাপনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে মত প্রকাশ করে।
৪ নং কাপ্তাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ভানুমতি চাকমা (ভানু মেম্বার) জানান, দুর্গম এসব এলাকার মানুষের বিদ্যুৎ সমস্যা সমাধানে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও চেষ্টা করে আসছেন। তিন বছর ধরে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। তিনি আরও জানান “আমাদের ১, ২ ও ৩ নং ওয়ার্ড মিলিয়ে প্রায় ৫৬০টি পরিবার রয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে এখানে স্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুৎতের আলো দেখেনি। তাই সরকারের অর্থায়নে প্রতিটি পরিবারে যদি সোলার সিস্টেমের ব্যবস্থা করা হয়, তাহলে এই মানুষগুলো অনেক উপকৃত হবে। কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানানএই এলাকার মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের পড়াশোনার জন্য বিদ্যুতের বিকল্প নেই। সরকার যদি সোলার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করে, তাহলে দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে কেন্দ্রীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা পৌঁছাতে দীর্ঘ সময় ও বিপুল ব্যয় হতে পারে। তাই সরকারি উদ্যোগে বাড়ি ভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করা হলে তুলনামূলকভাবে দ্রুত ও টেকসইভাবে বিদ্যুতের সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নিরাপদ পানি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।এবং পাশাপাশি
দুর্গম পাহাড়ি জনপদের ৫৬০ পরিবারের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন, বিদ্যুৎ বিভাগ ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
-

কাউখালীতে ভাত খাওয়া নিয়ে কলহে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
কাউখালী(পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে পারিবারিক বিরোধের জেরে কাঠের ডাসা দিয়ে মাথায় আঘাত করে কানন বালা(৬৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলে সুজন বালার(৩০)বিরুদ্ধে।
এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছেন।মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী,গত ১৬ আগস্ট রবিবার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের একটি বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত কানন বালা ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সুজন বালা তাঁর ছেলে।
এজাহারে বাদী অভিযোগ করেন,পারিবারিক বিষয় নিয়ে সুজন বালার সঙ্গে তাঁর মা কানন বালার বিরোধ চলছিল। ঘটনারদিন রাতে সুজন বাহির থেকে এসে ভাত খেতে গেলে,পাতিলে কম ভাত দেখে দেখে এ নিয়ে সুজন বালা তাঁর মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি কাঠের ডাসা দিয়ে কানন বালার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে কানন বালা গুরুতর রক্তাক্ত জখম হন।
অভিযোগে আরও বলা হয়, গুরুতর আহত অবস্থায় কানন বালা ঘরের ভেতরে ছিলেন। পরে সুজন ঘুম থেকে উঠে আহত মাকে পরিবারের সহযোগিতায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯ঃ৩০ সময় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রি বুলু বাদী হয়ে ১৭আগস্ট কাউখালী থানায় মামলা করেন। মামলায় সুজন বালাকে একমাত্র আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
কাউখালী থানার প্রাথমিক তথ্য বিবরণীতে ঘটনাস্থল হিসেবে শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের নিহত কানন বালার বসতঘরের কথা উল্লেখ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কার কী ভূমিকা ছিল,তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।
এটি এজাহার ও পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে তৈরি সংবাদ। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে আইনগতভাবে নির্দোষ হিসেবে গণ্য করতে হবে।এ বিষয়ে কাউখালী থানা ওসি (তদন্ত)মোঃ এবাদ আলী মোল্লা বলেন, উক্ত বিষয়ে থানায় নিহত কানন বালার ভাই বাদী হয়ে একটি মামলা করেন, আসামি সুজনকে আটক করে,আইনি প্রক্রিয়া শেষে ১৮ আগষ্ট মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-

কাপ্তাই ১১আর ই ব্যাটালিয়ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
কাপ্তাই প্রতিনিধি।
রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট ২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজার মানিক এলাকার অসহায় দুস্থ, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় দূর্গম এলাকার অসহায় দুস্থ লোকজন পাহাড়ের দূর দূরান্ত হতে স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।
সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১১আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাজু আহমেদ পিএসসি এর তত্বাবধানে উক্ত চিকিৎসা সেবা প্রদান করে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ।
১১আর ই সুত্রে জানাযায় , ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।
-

সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে
স্টাফ রিপোর্টার।
সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যে ৪০টি জেলা শাখা মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ সদস্য নিশ্চিত করতে অনলাইন ফরম পূরণের উদ্যোগ সহ নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশে উদ্যোগসহ নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার ১৭ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী পদ্মা পাড়ে একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় বিএমএসএফকে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন। সংগঠনের জন্য বিএমএসএফ নয় দাবি করে তিনি সাংবাদিকদের কল্যাণে বিএমএসএফকে দেখতে চান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা, সহসম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদী সুলতানা ও অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আন্দোলন বেগবান করতে শীঘ্রই ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ওয়েবসাইট https://bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম ওপেন করা হয়। Application Link:
https://forms.gle/un4qrTryyRm6ahqaA
সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। -

কাপ্তাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত
কাপ্তাই প্রতিনিধি।
পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টায় কাপ্তাই শিলছড়ি নিসর্গ পড হাউসে রাঙামাটি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল আল হক।
প্রধান বক্তব্য ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।
বিশেষ অতিথির বক্তব্য রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। পরে আগামি এক বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনকে এছাড়া নতুন কমিটিতে সভাপতি হিসাবে দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি মো: কবির হোসেন, সহসভাপতি আলমগীর কবির (জনতার সংবাদ), সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশ বেতার, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, অর্থ সম্পাদক
নুর হোসেন মামুন( দৈনিক শেয়ার বিজ),
নির্বাহী সদস্য রবিউল হোসেন চৌধুরী রিপন,
(দৈনিক সাঙ্গু), এম বাবুল( দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং জয়নাল আবেদীন ( দৈনিক ঘোষণা)কে মনোনীত করা হয় । প্রধান অতিথি আনোয়ারুল আল হক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। মুলধারার সাংবাদিকরা একসাথে থাকলে কোন অপ-সাংবাদিকতা কিছু করতে পারবে না।
অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।