Category: জাতীয়

  • কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন

    কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন

    কাউখালী প্রতিনিধি।

    কাউখালীতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা হিসেবে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
    ত্রাণ বিতরণের পূর্বে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
    সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
    “বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়।
    এছাড়া বিকেল সাড়ে চারটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।

    কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে টেকাব প্রকল্পের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩১ আগস্ট) দুপুর ১টায় কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম (কিন্নরী)-তে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এতে ২০ জন যুবক ও ২০ জন যুবতীসহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী দুই মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করে সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

    সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

    প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রায়হানুল ইসলাম বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দক্ষতা কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবসমাজকে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

    বিশেষ অতিথির রাখেন  সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, দক্ষতা অর্জনই যুবসমাজের ভবিষ্যৎ গড়ার অন্যতম চাবিকাঠি। প্রযুক্তিনির্ভর এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

    সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে   উপজেলা সহকারী তথ্য  কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো. খায়রুল আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাছান ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ৪০জন যুবক/যুবতী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন। এসময়  গণমাধ্যমকর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, গানে গানে দ্রোহ-মানবতার বার্তা

    কাপ্তাইয়ে নজরুল বর্ষের উদ্বোধন, গানে গানে দ্রোহ-মানবতার বার্তা

    কাপ্তাই প্রতিনিধি। 

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাঙামাটির কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ‘নজরুল বর্ষ’-এর সাংস্কৃতিক আয়োজন।

    সোমবার (৩১ আগস্ট) কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় শিল্পীদের সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় নজরুলের অমর সৃষ্টি ‘চল চল চল’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো’। গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

    পরে নজরুলের বিভিন্ন গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরা হয় কবির দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার দর্শন।

    অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

    বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

    কাপ্তাইয়ে অবৈধ সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ে কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে কাপ্তাই  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় এসব সার ও ট্রাক আটক করা হয়।

    বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা ৩৬ বস্তা ইউরিয়া সারের পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।

    আটক করা সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

    এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান  বিজিবি।

  • কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে,ফায়ার সার্ভিস কর্তৃক উদ্বার 

    কাপ্তাই সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে,ফায়ার সার্ভিস কর্তৃক উদ্বার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই  সীতার পাহাড়ে বেড়াতে এসে চার পর্যটক আটকা পরে। ৯৯৯ নম্বরে কল করা হলে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পর্যটকদের উদ্বার করা হয়।

    শুক্রবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় হতে পাহাড় থেকে পর্যটকদের উদ্বার করে সন্ধ্যা ৭টায় নিরাপদে নিয়ে আসে।

    কাপ্তাই ফায়ার সার্ভিস সুত্রে জানা যায় ,চারজন পর্যটক চট্টগ্রাম হতে বিকাল ৩টায় কাপ্তাই বেড়াতে এসে সীতার পাহাড়ে উঠে। পরবর্তী পাহাড়ে অতি বৃষ্টি হওয়ার  দরুণ কাঁদা মাটি হওয়ার ফলে  চার বন্ধু ও পর্যটক পাহাড়ে আটকা পরে যায়। ফলে বিকাল হওয়াতে কোন  কুল কিনারা না পেয়ে চার পর্যটক  ৯৯৯এ কল দেয়। এবং কাপ্তাই ফায়ার সার্ভিস কে বিষয়টা জানালে হলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সংবাদ পেয়ে নিরাপদে উদ্বার করে নিয়ে আসে।

    আটকা পড়া চারজন পর্যটক মোঃ রবিউল আলম(২২)পিতা নুরুল আমিন, চকবাজার চট্টগ্রাম, সাইফুদ্দিন এমদাদ(২৫)পিতা,মোঃ বেলাল সাং বাগারবিল চট্টগ্রাম, মোঃ মামুন(২০)পিতা আব্দুল শুক্কুর, সাং হাটহাজারী, চট্টগ্রাম, ও মোস্তফা হাসেম সোহাগ(২৪)পিতা,মোঃ হাশেম,সাং বাকলিয়া,চট্টগ্রাম।

    এর মধ্যে মোস্তফা হাসেম সোহাগ পাহাড় হতে নামতে গিয়ে কিছুটা আহত হয়।

    পর্যটকরা জানান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স আমাদের উদ্বার না করলে আমরা বড় ধরনের সমস্যায় পড়ে যেতাম।

    কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স টিম লিডার মোঃ রেজাউল করিম জানান, আমরা খবর পেয়ে চার পর্যটকদের প্রায় দেড় হাজার ফুট সু-উচ্চ পাহাড় হতে নিরাপদে উদ্বার করে নিয়ে আসি।  এসময় কাপ্তাই বন বিভাগের বিট কর্মকর্তা মিঠু তালুকদারসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন

    কাপ্তাইয়ের বিএফডিসি উপকেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন পরিদর্শনে বিএফডিসি চেয়ারম্যান -মীর হোসেন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাইয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন প্রকল্পের স্থান পরিদর্শন করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মোঃ মীর হোসেন।

    বৃহস্পতিবার (২৭ আগস্ট ২৬) দুপুর ২টায় সরকারি এক সফরে রাঙ্গামাটি কার্যক্রম সম্পন্ন করে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে (বিএফডিসি) পরিদর্শন করেন।

    এসময় বিএফডিসি চেয়ারম্যান কাপ্তাই মৎস্য উপকেন্দ্র ঘুরে দেখেন এবং মৎস্যকেন্দ্রের সড়কসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন। পরে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবিলার জন্য বিএফডিসির’প্রকল্প হ্রদ মৎস্য উন্নয়ন কেন্দ্রে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন করেন।

    যা বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর অধীনে বাস্তবায়ন করছে বাংলাদেশ মৎস্য কর্পোরেশন।

    বিএফডিসি চেয়ারম্যান জানান, কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে। ফলে বজ্রপাত হতে অনেক ক্ষেত্রে রক্ষা পাওয়া যাবে। এই বজ্রপাত প্রক্কলিত মূল্য ৪৯৪.২৭৪লাখ টাকা।চুক্তিমূল্য ধরা হয়েছে ৪,৮২,৯৯,৫৯২.০০টাকা।কাজ শুরু হয়েছে জুলাই ২০২৫আর সম্পন্ন হবে জুন২০২৭সনে। পরে কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে কার্যালয়ে মৎস্য ব্যবসায়ীদের নিয়ে এক সভা করা হয়।

    সভায় মৎস্য সমিতির সভাপতি মোঃ বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করে। এসময় মৎস্য কর্পোরেশন ব্যবস্থাপক বাস্তবায়ন রওশন হক,উপপরিচালক মোঃ বদরুদ্দোজা, রাঙামাটি বিএফডিসি ব্যবস্থাপক কমান্ডার ফয়জুল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে ব্যবস্থাপক জসিম উদ্দিন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বিসহ বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    কাউখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭শে আগস্ট
    (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।

    তিনি বলেন, বর্তমানে কাউখালীতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক ও স্বাভাবিক রয়েছে। বিশেষ করে মাদক,সন্ত্রাস,ইভটিজিং, বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশি অভিযান ও কঠোর নজরদারিও অব্যাহত আছে।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির। তিনি বলেন, দীর্ঘ দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং বর্তমানে গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমনের নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। যে কোনো অপরাধ দমনে রাজনৈতিক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতাও করে আসছি। এ সময় তিনি কাউখালীর দুটি সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে দ্রুত বিদ্যালয়গুলোতে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের দাবি জানান বলে জানা যায়।
    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তার সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
    তিনি আরও জানান, উচ্চশিক্ষা গ্রহণ ও সরকারি নির্দেশনায় তাঁকে দেশের বাইরে যেতে হচ্ছে,ফলে এই উপজেলায় ইউএনও হিসেবে এটিই তাঁর শেষ আইনশৃঙ্খলা সভা। এ সময় তিনি আবেগআপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন কাউখালীবাসীর সেবা ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও প্রবাস যাত্রার জন্য উপস্থিত সকলের কাছে দোয়াও কামনা করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংলাপে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
    ​সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার,কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

  • কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে 

    কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বনবিভাগ, ইআরটি সদস্যদের পাশাপাশি সকলকে সর্তক থাকতে হবে।

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আয়োজনে বুধবার (২৬আগস্ট)বিকাল ৫টায় এলিফ্যান্ট রেসপন্স টিম(ইআরটি)সদস্যদের নিয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে করনিয় বিষয়ে এক আলোচনা সভা সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় ইআরটি সদস্যদের করণিয় বিষয়ে  জানান, কাপ্তাইয়ের লোকালয়ে  বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি(এলিফ্যান্ট রেসপন্স টিমকে) খবর দিতে হবে। লোকালয়ে হাতি আসলে দলবদ্ধ হয়ে হাতিকে ভয় দেখান,হাতির কাছে একা যাওয়া যাবেনা,এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করা যাবেনা। এছাড়া হাতি চলাচলের রাস্তায় বাঁধার সৃষ্টি করা যাবেনাসহ বিভিন্ন বিষয়ে সচেতনামূলক আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, তিনি জানান,ইতিমধ্যে বন বিভাগ হাতি  রক্ষণাবেক্ষণ জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পশুখাদ্য বাগান,হাতি সুরক্ষা, হাতির জন্য পুকুর খননসহ  পানির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বন বন্যপশু সুরক্ষায় সচেতন থাকতে হবে।এলাকার সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে। এলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদেকে খবর দেয়ার জন্য বলা হয়।বন বিভাগ হাতি ও মানুষ  সুরক্ষায় সব সময় পাশে আছে। পাশে থাকবে বলে জানান।   এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য মোঃ ইকবাল হোসেন, একরাম, ফাহিম, হৃদয় হোসেন, জাকির হোসেন, মুছা,আবুল কালাম ও সাব্বির।

  • কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন:  ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহ

    কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন:  ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহ

     

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে বাংলাদেশ স্কাউটস প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা  হয়েছে।

    পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প চলবে ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।

    ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট , গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডার অংশ নিচ্ছেন। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

    বুধবার( ২৬ আগস্ট)  দুপুর সাড়ে ১২টায় কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ক্যাম্পের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন। এসময় তিনি বলেন, স্কাউটিং এমন একটা বিষয়   যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক গুনাবলী অর্জন করার জন্য সব কিছু শেখানো হয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কাউটদের ভূমিকা স্বরণ রাখার মতো।

    বাংলাদেশ স্কাউটসের যুগ্ম নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম এবং কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  সৈয়দ মাহমুদ হাসান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের সংবাদ উপস্থাপক মেহেনাজ মুন্নি।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল।

    বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোসা. মাহফুজা পারভীন।

    ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন

    আঞ্চলিক উপ কমিশনার ( নৌ অঞ্চল)  এবং উপাধ্যক্ষ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এম জাহাঙ্গীর আলম।

    উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই লেকে ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন।  পরে বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।

    ক্যাম্পে অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের স্কাউটরা বলেন, প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে আমরা এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশ নিতে আসলাম। নানা প্রতিকূল অবস্থায় কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। তাঁরা বলেন,  নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ক্যাম্প আমাদের জন্য সহায়ক হবে।

  • কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ

    কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    সাম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫০ জন পরিবারের শিশুদের মাঝে শিশু  খাদ্য বিতরণ করা হয়েছে।

    সোমবার  (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে  শিশুদের অভিভাবকদের হাতে  এসব শিশু-খাদ্য তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:  রায়হানুল ইসলাম।

    এসময় প্রত্যেক শিশুর পরিবারকে সুজি, ডাইজেস্টিব বিস্কুট,  মিক্সড ফুড বিস্কুট , খিচুঁড়ি মিক্স এবং চিনি তুলে  দেওয়া হয়েছে।

    এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমা,   কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।