বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে  কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন:  ৬৪ জেলার ২৫০ স্কাউটের অংশগ্রহ কাপ্তাইয়ে  গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি  কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে গিরে চলছে প্রচার প্রচারণা  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ  বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ বরগুনায় নারী নির্যাতন মামলার তদন্তে গড়িমসির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বাদীর আবেদন কাউখালীতে নাগরিক উদ্যোগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যদের সর্তক থাকতে হবে 

  • আপডেট এর সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে বনবিভাগ, ইআরটি সদস্যদের পাশাপাশি সকলকে সর্তক থাকতে হবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের আয়োজনে বুধবার (২৬আগস্ট)বিকাল ৫টায় এলিফ্যান্ট রেসপন্স টিম(ইআরটি)সদস্যদের নিয়ে হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে করনিয় বিষয়ে এক আলোচনা সভা সহকারী বন সংরক্ষক জামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ইআরটি সদস্যদের করণিয় বিষয়ে  জানান, কাপ্তাইয়ের লোকালয়ে  বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি(এলিফ্যান্ট রেসপন্স টিমকে) খবর দিতে হবে। লোকালয়ে হাতি আসলে দলবদ্ধ হয়ে হাতিকে ভয় দেখান,হাতির কাছে একা যাওয়া যাবেনা,এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করা যাবেনা। এছাড়া হাতি চলাচলের রাস্তায় বাঁধার সৃষ্টি করা যাবেনাসহ বিভিন্ন বিষয়ে সচেতনামূলক আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, তিনি জানান,ইতিমধ্যে বন বিভাগ হাতি  রক্ষণাবেক্ষণ জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। পশুখাদ্য বাগান,হাতি সুরক্ষা, হাতির জন্য পুকুর খননসহ  পানির ব্যবস্থা পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বন বন্যপশু সুরক্ষায় সচেতন থাকতে হবে।এলাকার সকলকে সচেতন ও সর্তক থাকতে হবে। এলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদেকে খবর দেয়ার জন্য বলা হয়।বন বিভাগ হাতি ও মানুষ  সুরক্ষায় সব সময় পাশে আছে। পাশে থাকবে বলে জানান।   এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই এলিফ্যান্ট রেসপন্স টিম সদস্য মোঃ ইকবাল হোসেন, একরাম, ফাহিম, হৃদয় হোসেন, জাকির হোসেন, মুছা,আবুল কালাম ও সাব্বির।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ