সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে শিশুদের মাঝে  শিশু-খাদ্য বিতরণ কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি  কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে গিরে চলছে প্রচার প্রচারণা  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ  বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ বরগুনায় নারী নির্যাতন মামলার তদন্তে গড়িমসির অভিযোগ, প্রধানমন্ত্রীর কাছে বাদীর আবেদন কাউখালীতে নাগরিক উদ্যোগের মত বিনিময় সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শনে সচিব-দাউদ মিয়া,এনডিসি কাপ্তাইয়ে ১০০ খামারির মাঝে গো-খাদ্য বিতরণ কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য

কাউখালীতে ফ্রি অক্সিজেন সেবা চালু করলো ইউনিটি ফর হিউম্যানিটি 

  • আপডেট এর সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

কাউখালী প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে সামাজিক সংগঠন ” ইউনিটি ফর হিউম্যানিটি ” নামের সামাজিক সংগঠন এর উদ্যোগে বিনামূল্যে ফ্রি হিউম্যান সার্ভিস অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে।
রোববার (২২ আগস্ট) বিকেলে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা‌ হয়।ন
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, ক্যাপ্টেন এস.কে শহীদ (অব:), আইরন জয়কুল এম. এম. মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নান্না মিয়া, কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি ইনচার্জ মো: মাসুম হাওলাদার প্রমুখ।
এ অক্সিজেন সিলিন্ডার গুলো নিতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। আপাতত কয়েকটি সিলিন্ডার দিয়ে শুরু হয়েছে ফ্রি সার্ভিস। প্রয়োজনীয়তার ভিত্তিতে ধীরে ধীরে সিলিন্ডারের সংখ্যা বাড়ানো হবে।বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বরে০১৩৪১-৮৪৭২০৩ যোগাযোগ করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে যাবে।
এ বিষয়ে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বলেন, নদীমাতৃক পাচটি ইউনিয়ন নিয়ে গঠিত কাউখালী উপজেলা। একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর উপর নির্ভরশীল এখানকার প্রায় লক্ষাধিক জনগন। নদীমাতৃক হওয়াতে যাতায়াত ব্যাবস্থা না থাকায় সঠিক সময়ে জরুরী ক্ষেত্রে অক্সিজেন সেবাটি পাওয়া দুস্কর হয়ে যায় এবং মানুষ সহজে অক্সিজেন পান না। তাই আমরা এলাকায় বিনামূল্যে এ সেবাটি চালু করলাম। বিনামূল্যে অক্সিজেন সেবার সাথে আগামীতে জরুরী রোগীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রে দ্রুত পৌছানোর জন্য যাতায়াতের ব্যাবস্থা করা হবে। যে কোনো সময় আমাদেরকে অবগত করবেন। আমরা আপনাদের কাছে অক্সিজেন পৌঁছে দেব। ইউনিটি ফর হিউম্যানিটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত থাকবেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, প্রায় লক্ষাধিক জনগোষ্ঠির বসবাস এই উপজেলায়। নদীমাতৃক এবং সহজ যাতায়াত ব্যাবস্থা না থাকায় ,জরুরী ক্ষেত্রে অনেক রোগী সঠিক সময়ে অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হন। সময় মতো প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মৃত্যুবরণ যা খুবই দুঃখজনক। এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন ইউনিটি ফর হিউম্যানিটির এ উদ্যোগ মানবতার সেবায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ