Category: অপরাধ

  • আখাউড়া থানা পুলিশের অভিযানে ৫০লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ০১টি ইজিবাইক সহ গ্রেফতার ২

    আখাউড়া থানা পুলিশের অভিযানে ৫০লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ০১টি ইজিবাইক সহ গ্রেফতার ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) আশিস সূত্রধর, এ.এস.আই(নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল-৮ ডিউটি করা কালীন সময়ে ২৬/১০/২০২৫ ইং তারিখ, সন্ধ্যা ৬টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দেবগ্রাম নয়াবাজার জয়ের সেলুনের সামনে আখাউড়া টু মোগড়া গামী পাকা সড়কের উপর হইতে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ০১টি ইজিবাইক সহ দুই জন কে গ্রেফতার করা হয়। ১।নাজমুল(৩৫), পিতা-মৃত ধন মিয়া, মাতা-আনোয়ারা বেগম, সাং-কোড্ডা(কোড়াবাড়ি), থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। সবুজ হরিজন(৩২), পিতা-মৃত অনিল হরিজন, মাতা-কলসী হরিজন, সাং-রেলওয়ে হরিজন কলোনী, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    উপরোক্ত চোলাই মদ ও ইজিবাইক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আসামিদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেনীতে বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

    ফেনীতে বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

    আবুল হাসনাত তুহিন ,ফেনী থেকে:

    ফেনী সীমান্তের পরশুরাম,ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ বিজিবি, ফেনী ব্যাটালিয়ন।

    ২৭ অক্টোবর, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চকলেট, চশমা ও ঔষধ বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।এ-ই দিকে গত ৩ দিন আগে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি,তৈরী পোশাক ও গরু জব্দ করেছেন (৪বিজিবি ফেনী)।

    ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করা হয়।

    সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

  • আশুগঞ্জ প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

    আশুগঞ্জ প্রাইভেটকার তল্লাশি করে, বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭/১০/২০২৫ ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ০১ নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি প্রাইভেটকার আটক করে।

    প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের আরোহীদের হেফাজত হতে ১টি বিদেশী AUTO CAL-7.65 m/m পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন সহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ১২টা ক্যান বিদেশী বিয়ার, ৬ বোতল EXCLUSIVE PREMIUM WHISKY সহ আসামি ১। ইসহাক হাছান (২৩)পিতা- আতাউর রহমান প্রকাশ লিটন
    মাতা- দিলরুবা আক্তার, সাং-রামনগর হাটি(মৃধাবাড়ী)
    থানা-রায়পুরা। ২। সুমন মিয়া(৩৮)পিতা- মৃত আবুল হাসেম
    মাতা- হালিমা বেগম, সাং-চক্রধা (দক্ষিণপাড়া) থানা-শিবপুর, উভয় জেলা- নরসিংদী। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে, আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    মিষ্টিতে রং মেশানোর অভিযোগে মাদারীপুরে দুই দোকানকে জরিমানা

    গোলাম আজম ইরাদ ,মাদারীপুর।

    মাদারীপুরের পুরান বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি মিষ্টির দোকানে কৃত্রিম রং মেশানোর অভিযোগে তিন হাজার টাকা করে সর্বমোট ৬০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    Oplus_131072

    অভিযান পরিচালনা করেন, মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা প্রধান কর্মকর্তা সুচন্দন মণ্ডল।

    তিনি দোকানদারদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই খাদ্যপণ্যে ক্ষতিকর রং ব্যবহার করা যাবে না। এ বিষয়ে তিনি বারবার ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

    অভিযান চলাকালে মাদারীপুর বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন এবং আইবিডব্লিউএফ (IBWF)-এর সেক্রেটারি গোলাম আজম ইরাদ উপস্থিত থেকে দোকানদারদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার আহ্বান জানান।

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

    পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৪ জেলে প্রত্যেককে ৩দিন করে এবং ১ জেলেকে ৭দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    কাউখালী উপজেলা মৎস্য বিভাগের অভিযানে শনিবার দুপুরে উপজেলার সন্ধ্যা ও কচা নদীতে ৫জন জেলেকে আটক করে ।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা এ রায় দেন।

    তিন দিনের সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কেশরতা গ্রামের রাজু খান,মো: জাফর, বেকুটিয়া গ্রামের হাসান হাওলাদার, মাইনুল। ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত পিরোজপুরের রানীপুর গ্রামের রশিদ শেখ ।

    উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে অভিযানে জেলে পাঁচ জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের ৪ জনকে ৩ দিন করে এবং একজন জেলের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
    তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষায় এ অভিযান আজ ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত চলবে।

  • ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে (৪বিজিবি ফেনী)।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

    তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

    বিজিবি সূত্রে আরো জানা যায়, এর আগে, বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪, ২০২টি গরু ১, ২৮৬টি মহিষ, ২, ৫৬৯টি মোবাইল, ২,০৬,১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১,৪৬,৩১৮ কেজি চিনি, ১,৫৩,১২৯ কেজি জিরা, ৮২,৭১০ পিস শাড়ি, ৭.৪১৯টি যানবাহন।

    এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীন ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮,২৫৪ বোতল মদ, ২৪.৭৬৩ বোতল ফেন্সিডিল, ২,৮০,১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ বিয়ার ক্যান, ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানীও গ্রেফতার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • এনআইডিতে নিজ নামসহ পিতা,মাতার নাম পরিবর্তন অবশেষে গ্রেপ্তার 

    এনআইডিতে নিজ নামসহ পিতা,মাতার নাম পরিবর্তন অবশেষে গ্রেপ্তার 

    কাপ্তাই  প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামীকে  গ্রেফতার করা হয়েছে। সাজা থেকে প্রাণে বাঁচতে  আসামি আদালত হতে তিন বছরের  রায় শুনে এনআইডিতে নিজ নাম ও পিতা মাতার নামসহ সকল তথ্য ভূল দিয়েও প্রাণে বাঁচতে পারেনি। অবশেষে গ্রেপ্তার হয়েছে।

    ২৩ (অক্টোব) কাপ্তাই থানার এএসআই আফজাল, এএসআই নাসির উদ্দীন ও এএসআই রিপন বড়ুয়া অভিযান পরিচালনা করে রাংগামাটি শহর থেকে ৩ বছরের সিআর সাজা পরোয়ানার আসামি মো: রকি(৩৫) কে গ্রেফতার করে।  সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানাট চারা বটতল মো.ইসাকের ছেলে।  আসামি ২০১৬ সালে (পিক আপ গাড়ি চুরি) কাপ্তাই থানার মামলার আসামি।  উক্ত আসামি তার নাম রানা প্রকাশ রকি, পিতা- মো,: ইসাহাক, মাতা-মিনু বেগম, সাং-হাজির টেক, ওয়াগ্গা থানা-কাপ্তাই, রাংগামাটি মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। দীর্ঘ বিচার পক্রিয়া শেষে উক্ত আসামি রকিসহ তার সহযোগী সাইফুল ও মানাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রাংগামাটি আসামিদের ৩ বছরের সাজা প্রদান করেন। আসামি রকি  সাজা হওয়ার বিষয়টি জানতে পেরে সাজা থেকে বাঁচতে নিজের এনআইডি কার্ডে তার নিজের নাম রকি এর জায়গায় জামাল, পিতার নাম মো: ইসাহাক এর জায়গায় খালু জাহাঙ্গীর আলম এর নাম এবং মায়ের নাম পাখি বেগমের জায়গায় খালা মিনু বেগমের নাম ঠিকানা ব্যবহার করে এনআইডি কার্ড তৈরী করে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামিকে গ্রেপ্তার পূর্বক রাঙামাটি আদালতে  সোপর্দ করা হয়েছে।

  • মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় ইজিবাইকচালক সাজ্জাদের ফাঁসি

    মাদারীপুরে মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় ইজিবাইকচালক সাজ্জাদের ফাঁসি

    (মাদারীপুর থেকে গোলাম আজম ইরাদ)।

    মাদারীপুরের আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি (১৫) ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি ইজিবাইক চালক মো. সাজ্জাদ হোসেন খানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

    আসামি সাজ্জাদ সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পূর্বে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগের পর ২০১১ সালে মুক্তি পান।

    ২০১৯ সালের ১৩ জুলাই দীপ্তির মরদেহ পূর্ব খাগদীর এক পুকুর থেকে উদ্ধার করা হয়। র‌্যাবের তদন্তে জানা যায়, বৃষ্টির দিনে দীপ্তিকে ইজিবাইকে তুলে ধর্ষণের পর হত্যা করে সাজ্জাদ। পরে মরদেহ ইটে বেঁধে পুকুরে ফেলে দেয়।

    দীপ্তি বলাইরচর শামসুন্নাহার বালিকা মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। মামলায় আদালত সাজ্জাদকে ফাঁসির পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

    রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবীর বলেন, দীপ্তির হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়েছে—আমরা ন্যায়বিচারে সন্তুষ্ট।

  • গলাচিপায় সাংবাদিকের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

    গলাচিপায় সাংবাদিকের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

    পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬নং ওয়ার্ডে মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন অর রশিদের পারিবারিক জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী কাইয়ুম মাহমুদের বিরুদ্ধে। তবে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, রতনদী মৌজার চারটি দাগের মাধ্যমে সাংবাদিক হারুন অর রশিদের পিতা আপ্তার আলী হাওলাদার ১৯৮১ সালে নজরুল প্যাদাসহ ছয় ভাইবোনের কাছ থেকে ৪৮ দশমিক ৫ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে দুটি বাড়ি রয়েছে এবং সেখানে সাংবাদিক হারুন অর রশিদের দুই ভাই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন ও আবুল কাশেম বসবাস করছেন।

    হারুন অর রশিদসহ তিন ভাইয়ের নামে ৪৫ শতাংশ জমি দিয়ারা জরিপে (বিএস) অন্তর্ভুক্ত হয় এবং ২০২৩ সালের ৩০ জুলাই সেটেলমেন্ট প্রেস, ঢাকা কর্তৃক ১৬৩১ নম্বর খতিয়ান খোলা হয়। তবে অভিযোগ রয়েছে, জমির বিক্রেতা নজরুল প্যাদা জরিপ প্রক্রিয়ায় অনিয়ম করে প্রায় ৩ দশমিক ৫ শতাংশ জমি বাদ দেন। পরবর্তীতে নজরুল প্যাদার ছেলে সাবু প্যাদা ওই অংশের মধ্যে ৬ শতাংশ জায়গা ভরাট করে কাইয়ুম মাহমুদের কাছে বিক্রি করেন।

    এ ঘটনায় সাংবাদিক হারুন অর রশিদ গত ৪ জুন ২০২৫ তারিখে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদের কাছে কাইয়ুম মাহমুদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর গলাচিপা থানা পুলিশ বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক করে, যেখানে কাইয়ুম মাহমুদকে আদালতের মাধ্যমে কাগজপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

    তবে অভিযোগ রয়েছে, কাইয়ুম মাহমুদ নির্দেশ অমান্য করে পুনরায় দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। রবিবার সকালে তিনি জোরপূর্বক জায়গাটি দখল করে ঘর নির্মাণ শুরু করলে সাংবাদিক হারুন অর রশিদ বিষয়টি জেলা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে গলাচিপা থানার এসআই কামাল ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন।

    এ বিষয়ে কাইয়ুম মাহমুদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানায়, ঘটনাস্থলে বর্তমানে শান্তি ও শৃঙ্খলা বজায় রয়েছে

  • শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    শার্শায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বেনাপোল (যশোর) প্রতিনিধি :

    যশোরের শার্শায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
    আটককৃতরা হলো, যশোর জেলার কোতয়ালী থানার ভেকুটিয়া ইউনিয়নের মন্ডলগাতী গ্রামের জাফর আলীর ছেলে ইয়াহিয়া (২৮) ও আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৩)।
    বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক ও এএসআই (নিঃ) ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাড়ীপুকুর গ্রামস্থ বাগআঁচড়া-কায়বা সড়কের পাশে দিলরুবা প্যালেসের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করেন। এসময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ডায়াং রানার ৮৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
    এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২০, তাং-১৭/১০/২০২৫) রুজু করা হয়েছে।

    শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম  জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।