আশুগঞ্জ পুলিশের অভিযানে ১৪৬ কেজি গাঁজা, পিকআপ ও মোটর সাইকেল সহ ৪ মাদক কারবারী গ্রেফতার

লায়ন রাকেশ কুমার ষোঘ (স্টাফ রিপোর্টার)।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

এ সময় তাদের হেফাজত থেকে মোট ১৪৬ কেজি গাঁজা, একটি পিকআপ ভ্যান ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়,  ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে থানার একটি বিশেষ টিম প্রথম অভিযানটি পরিচালনা করে। সকাল ০৭:১০ ঘটিকায় আলমনগর এলাকা থেকে ১৩০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আব্দুল আলীম প্রকাশ মওসুম (৩১), পিতা- ঝাড়ু মিয়া, মাতা- লাকী বেগম, সাং- কমলপুর আমলাপাড়া, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ। ২। সাকিব (২২), পিতা- চান মিয়া, মাতা- ফাতেমা বেগম, সাং- রতনপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানসহ গাঁজা জব্দ করা হয়েছে।

পরবর্তীতে সকাল ০৮:৩০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের অপর একটি টিম সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করে। তারা হলেন—১। সাগর আহম্মেদ (২৮), পিতা- নুর হোসেন, মাতা- খাদিজা আক্তার, সাং- খড়কী নোয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।২। রফিকুল হাসান সাব্বির (২০), পিতা- ফোরকান হোসাইন, মাতা- রোকসানা আক্তার, সাং- পিপড়াখালী সিকদার বাড়ী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী। তাদের কাছ থেকে একটি কালো রঙের Suzuki Gixxer মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ জানায়, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য ও যানবাহন উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এবং আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, মাদক নির্মূলে আশুগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *