বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ  কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু

বাঙ্গালহালিয়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর  শান্তিপূর্ণেভাবে  দানোৎসব উদযাপন 

  • আপডেট এর সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

শনিবার (১নভেম্বর)দিনব্যাপী বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া  দায়ক-দায়িকার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বৌদ্ধ ভান্তেদের কঠিন চীবর দান, অন্ন দান, বুদ্ধ পূজা, ধর্ম আলোচনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০-৪০০ জন পুণ্যার্থী ধর্মীয় অনুশীলন ও প্রার্থনায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান চলাকালীন সময় সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল। নিরাপত্তার স্বার্থে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল এলাকায় টহল পরিচালনা করে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কাপ্তাই জোনের পক্ষ থেকে মেজর মোঃ তানভীর হাসান সিফাত , ক্যাম্প কমান্ডার বাঙ্গলহালিয়া আর্মি ক্যাম্প অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং আয়োজক কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

৬৩তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব–২০২৫ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ