রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১০ আগষ্ট কল্লাশহীদের ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত যথাযোগ্য মর্যাদায় কাউখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত  কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার

শাহজাদপুরে মোটরসাইকেল রেসে গাছের সাথে সংঘর্ষে তরুণ নিহত, আহত এক

  • আপডেট এর সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত হয়েছে

মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুরা মিলে মোটরসাইকেল রেস করার সময় ভয়াবহ দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন তরুণ গুরুতর আহত হয়েছেন।

নিহত তরুণের নাম রুহান (১৭)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসদরের বাসিন্দা। আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে অতিরিক্ত গতিতে রেস করছিলেন। প্রচণ্ড গতির একপর্যায়ে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলগুলো পরস্পরের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এর মধ্যে একটি মোটরসাইকেল সোজা গিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছে আঘাত হানে।

ধাক্কার তীব্রতায় দুই আরোহী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই রুহান মারা যান এবং গুরুতর আহত বাদশাকে স্থানীয়রা উদ্ধার করে শাহজাদপুরের পিপিডি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই এমদাদ হোসেন বলেন, বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই এক তরুণের মৃত্যু হয়েছে। আহত আরেকজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ