Category: অপরাধ

  • আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১২/০১/২০২৬ ইং তারিখ আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মিজানুর রহমান (৩৩) পিতা-নিয়ামত আলী
    মাতা-ফরিদা বেগম ২. মোঃ আরজু আলম (৩৪)
    পিতা-মৃত মনির উদ্দিন মাতা-নূর জাহান বেগম
    উভয় সাং-আলীপুর (পোষ্ট- সাচনা) থানা-জামালগঞ্জ
    জেলা-সুনামগঞ্জ। এদেরকে হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদক মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কসবা সীমান্তে টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় থ্রিপিস ও শাড়ীসহ, আটক ২

    কসবা সীমান্তে টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় থ্রিপিস ও শাড়ীসহ, আটক ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুজনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ এ অভিযানে অংশ নেয়।

    সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস শাড়ীসহ দুজনকে আটক করা হয়েছে ।

    শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।

    ৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটায় চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ থ্রিপিস ও শাড়ী জব্দ করা হয়। এ সময় আনোয়ার হোসেন (৩২) ও মোঃ মনির হোসেন (২৬) কে চোরাচালানের অভিযোগে আটক করা হয়। তারা কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। জব্দকৃত শাড়ীর ও থ্রিপিস এর মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

    সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কসবা এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দুজন আসামিসহ এসব অবৈধ শাড়ী ও থ্রিপিস জব্দ করা হয়েছে।

  • শাহজাদপুরে নবজাতক হত্যার মর্মান্তিক ঘটনা: গলা কেটে টয়লেটে লুকিয়ে রেখে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা

    শাহজাদপুরে নবজাতক হত্যার মর্মান্তিক ঘটনা: গলা কেটে টয়লেটে লুকিয়ে রেখে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা

    মোঃ মঈনউদ্দীন মিঠু  ,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক নৃশংস ও হৃদয়বিদারক ঘটনায় নবজাতক কন্যাশিশুকে জন্মের পরই গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা ও নানির বিরুদ্ধে। হত্যার পর শিশুটির লাশ টয়লেটে লুকিয়ে রাখা হয় এবং পরদিন মাটিচাপা দেওয়ার সময় ঘটনাটি প্রকাশ্যে আসে।

    ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে একই ইউনিয়নের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে করীম মণ্ডলের প্রায় এক বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনের ছয় মাসের মাথায় পারিবারিক কলহের জেরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর জান্নাতুল ফেরদৌস বাবার বাড়িতে চলে আসেন।
    এদিকে করীম মণ্ডল দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী পরকীয়া সম্পর্কের ঘটনায় গত ২৭ অক্টোবর গ্যাস ট্যাবলেট খাইয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে, বিচ্ছেদের পর জান্নাতুল ফেরদৌস করীম মণ্ডলের সন্তানের গর্ভধারণ করলেও বিষয়টি পরিবার গোপন রাখে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে জান্নাতুল ফেরদৌস কন্যাসন্তান প্রসব করেন। অভিযোগ অনুযায়ী, সন্তান জন্মের পরপরই জান্নাতুল ফেরদৌস ও তার মা মিলে নবজাতকের গলা কেটে হত্যা করে লাশ টয়লেটে রেখে দেন। পরদিন ৩১ ডিসেম্বর ভোরে বাড়ির পেছনে লাশ মাটিচাপা দেওয়ার জন্য গর্ত খোঁড়ার সময় প্রতিবেশীদের সন্দেহ হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

    করীম মণ্ডলের পরিবারের সদস্যরা, মা নাজমা বেগম, বাবা নবী মণ্ডল ও বোনজামাই মো. রমজান আলী বলেন, বিচ্ছেদের পরও জান্নাতুল ফেরদৌসের গর্ভে থাকা সন্তানটি ছিল করীম মণ্ডলের একমাত্র স্মৃতি। জন্মের সঙ্গে সঙ্গেই শিশুটিকে হত্যা করে সেই শেষ স্মৃতিটুকুও নির্মমভাবে মুছে ফেলা হয়েছে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব হাসান জানান, ঘটনাটি আমাদের নজরে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

  • আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান কালে এস.আই(নিরস্ত্র) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ২৫/১২/২০২৫ ইং তারিখ, দুপুর ২টা:০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভার অর্ন্তগত রেলওয়ে স্কুলের পূর্বপাশে বাইপাস সংলগ্ন অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি গাঁজা সহ মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত রহিম মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং-মধুবাগ, থানা-হাতিরঝিল, জেলা-ঢাকা‘ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

  • বন বিভাগের অভিযানে  পাচারকালে ২ টি ময়না পাখি উদ্ধার 

    বন বিভাগের অভিযানে  পাচারকালে ২ টি ময়না পাখি উদ্ধার 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই হতে পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক বিলুপ্তপ্রজাতি দুটি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

    সোমবার  দুপুর ১২ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ড  এর  ঢাকাইয়া কলোনিতে অভিযান  করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

    কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বনের মায়াবি পরিবেশের মায়ের কোঠর থেকে ধরে এনে পাচারকারী চড়া দামে বিক্রয় করে থাকে যা বন্যপ্রাণী আইন ২০১২ এর পরিপন্থি। বন্যপ্রাণী সূরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে।  যাতে কোন অপরাধ বা পাচারকারী  বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করতে সেইজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।

    অবশেষে বন্যপ্রাণী দুটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানান।

  • কাপ্তাইয়ে শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

    কাপ্তাইয়ে শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ইনকিলাবের মুখপাত্র শহীদ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

    শুক্রবার বাদ জুমা কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা বটতল হতে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর  সাধারণ শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার ও কার্গো মসজিদ পযন্ত একটি বিক্ষোভ মিছিল করে।

    মিছিলটি নতুন বাজার সিএনজি স্টেশনে এসে শেষ হয়। পরে এক পথসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন  পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থী মোহাম্মদ বেলাল হোসেন, মো. অনিক ও মো. নাদিমসহ প্রমুখ।

    বিক্ষোভ সভায় ভারতীয় আদিপত্যবাদের মোকাবেলার কন্ঠস্বর শহীদ ওসমান হাদীকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির  দাবি জানানো হয়।

  • কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই বনে গাছ চুরি  করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর পলায়ন।

    শনিবার বেলা ১২টায় একদল গাছ চোর দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় গাছ চুরি করতে আসে।

    এসময় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। দূর হতে বন বিভাগ এক রাউন্ড গুলি করলে সঙ্ঘবদ্ধ চোর গাছ,নৌকা,গাছ কাটার করাতসহ সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা কাপ্তাই পুলিশ ক্যাম্প এর  মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, যেয়ে দেখি চারজন গাছচোর দূরে রির্জাভ বনের গাছ কর্তন করছে। এসময় আমি এক রাউন্ড ফায়ার করি।

    ফায়ার করার পর চোরদ্বয় গাছকাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। আমরা কর্তনকৃত গাছ,নৌকাসহ উদ্বার করে অফিসে নিয়ে আসি।

    এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান।

  • মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    স্টাফ রিপোর্টার।
    রাজধানীসহ দেশজুড়ে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের ওপর ন্যাক্কারজনক হামলা এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

    একটি স্বাধীন দেশে গণমাধ্যমের উপর রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠীর নামে দমনপীড়ন এবং হত্যাযজ্ঞ চরম নিন্দনীয়।

    শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্বের মধ্যে রয়েছে।

    তিনি বলেন, বিভিন্ন সময় নানা ইস্যুতে গণমাধ্যমের ওপর হামলা, দমন-পীড়ন যেনো রুটিনে পরিণত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা সহ্য করতে না পারেন তবে সেটা তাদের অদক্ষতা কিংবা গোড়ামী বলে আমরা মনে করি।

    উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করার পরপরই ছাত্র ও তৌহিদী জনতার নামে বিক্ষোভ শুরু করেন এবং প্রথম আলো, ডেইলি স্টার ভবনসহ তাদের অধিকাংশ বিভাগীয় ব্যুরো অফিসে হামলা এবং ভাঙচুর চালায়। যা গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে এ ঘটনা গুলোর পুনরাবৃত্তি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

    সংগঠনটির পক্ষ থেকে তরুণ প্রজন্মের কিংবদন্তি সাহসী যোদ্ধা, বাংলাদেশপন্থী অগ্রনায়ক শরীফ ওসমান হাদী এবং খুলনার ডুমুরিয়ার নির্ভীক সাংবাদিক এমদাদুল হক মিলনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

  • আখাউড়ায় ১৫০ পিস ইয়াবা সহ একরামুল ও শাওন গ্রেফতার

    আখাউড়ায় ১৫০ পিস ইয়াবা সহ একরামুল ও শাওন গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ
    অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স সহ ধরখার পুলিশ ফাঁড়ি এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ইং-১৭/১২/২০২৫ তারিখ, রাত ৯টা:৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ বনগজ পূর্বপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হইতে ১৫০(একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১। মোঃ একরামুল ইসলাম(৩৫), পিতা-মৃত আঃ জলিল, মাতা-মৃত ফুলবানু, স্থায়ী সাং-মনিয়ন্দ(চেয়ারম্যান বাড়ীর পাশে), বর্তমানে মসজিদপাড়া (করিম মিয়ার বাড়ী) থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। শাওন মিয়া(২২), পিতা-বাচ্চু মিয়া, মাতা-খোসনা বেগম, সাং-বনগজ (পূর্বপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

    গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট পাম্প হাউসে চুরি 

    কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট পাম্প হাউসে চুরি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পাম্প হাউসে চুরি।

    সোমবার মুরগির টিলা নামক এলাকায় বিএসপিআই পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে চোর তাড়াতে গিয়ে মহিলাসহ দুইজন আহত হয়েছে।

    স্থানীয়  নুনতী  নামক এক মহিলা জানান, নদী পথে গভীর রাতে দু’ইজন চোর নৌকা যোগে এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে ফেলে।আমরা সংবাদ পেয়ে চোরদের তারা করি। মুহুর্তে দুই’জনচোর তারা খেয়ে নদী পথে পালিয়ে যায়। এবং চোরদের চিহ্নিত করা গেছে বলে জানান। এসময় চোর তারাতে গিয়ে দুইজন আহত হয়েছে বলে জানান।

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট,কাপ্তাই  অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস জানান,তাদের পলিটেকনিক পাম্প হাউসটি মুরগীর টিলা নামক কাপ্তাই হ্রদে সংযুক্ত হওয়ার দরুণ বার,বার  পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান ২৩ জুন ২৫ইং তারিখ উক্ত পাম্প হাউসে চোরদ্বয় বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য একলাখ চুয়াল্লিশ হাজার টাকা।

    থানায় মামলা করেও কোন চোর সনাক্ত বা আটক করা হয়নি বলে জানান। এবং  সোমবার একই ঘটনা হওয়ার দরুণ বিষয়টি কাপ্তাই থানা,উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনকে অবগত করেছে বলে জানান।