বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন  কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ন্যায়, সাহস ও মানবতার পক্ষে এক অবিরাম কলম যুদ্ধ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা পহেলা মে জুমার বয়ানে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ইসলামী নীতির আহ্বান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে

কাপ্তাই আনসার ভিডিপি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

সততা ও দক্ষতার সাথে নির্বাচনে  আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর  সদস্যদের দায়িত্ব পালন করতে হবে।  মনে রাখতে হবে এবার একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন করা হবে, তাই প্রতিটি ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আনসার সদস্যদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে বলে বলে জানান  কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মো রুহুল আমিন।

তিনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা রেস্ট হাউজ চত্বরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাপ্তাই উপজেলার ২২ টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আনসার  সদস্যদের

নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে একথা বলেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরা খাতুন বক্তব্য রাখেন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান,ইতিমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সুন্দর ও শান্তি শৃঙ্খলাভাবে কাপ্তাইয়ের সকল ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হবে।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জহুরা খাতুন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার ২২ টি কেন্দ্রে সর্বমোট ২শত ৮৬ আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন, তৎমধ্যে পুরুষ আনসার সদস্য  ১শত ৯৮ জন এবং  মহিলা আনসার সদস্য  ৮৮ জন দায়িত্ব পালন করবেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ