Category: জাতীয়

  • কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থী শেষ শোডাউনে মুখরিত নেতাকর্মী 

    কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থী শেষ শোডাউনে মুখরিত নেতাকর্মী 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর শেষ প্রচারণায় মুখরিত নেতা কর্মীরা।

    সোমবার বিকাল ৫টায় ৪ নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষে ভোট চেয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলটি কাপ্তাই জেটিঘাট, নতুন বাজার, শিল্প এলাকা, নেভী রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ নতুন বাজার আনন্দ মেলা মাঠে অনুষ্ঠিত হয়।

    ৪নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় ৪নম্বর  ইউনিয়ন বিএনপির  সভাপতি মোঃ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেল, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই ৫নম্বর ওয়ার্ড  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. হারুন।

    এসময় জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,আগামি ১২ফেব্রুয়ারী সকল নেতৃবৃন্দ একসাথে মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার আহবান জানান।

  • সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ

    সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ

    স্টাফ রিপোর্টার।

    ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে এমন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের (ইসি) কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
    আজ সোমবার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণ, তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানোসহ নানাবিধ কাজ করেন। এ ক্ষেত্রে মোবাইল ফোন সাংবাদিকদের জন্য একটি অপরিহার্য কর্ম-উপকরণ।

    তিনি বলেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনায় ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার কথা বলা হলেও, সাংবাদিকদের বিষয়ে আলাদা করে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় মাঠপর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

    বিএমএসএফ মনে করে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি হলে নির্বাচন সংক্রান্ত সংবাদ পরিবেশন ব্যাহত হবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক নয়।

    বিবৃতিতে আহমেদ আবু জাফর আরও বলেন, সাংবাদিকদের ভোটাধিকার ও পেশাগত স্বাধীনতা রক্ষায় নির্বাচন কমিশনের সুস্পষ্ট, লিখিত ও বাস্তবসম্মত নির্দেশনা জরুরি। নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হয়, তবে দায়িত্বশীল সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় ব্যতিক্রম ও সুযোগ রাখা উচিত।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নির্বাচন কমিশনের কাছে দ্রুত এ বিষয়ে ব্যাখ্যা প্রদান এবং সাংবাদিকদের জন্য স্পষ্ট নির্দেশনা জারির আহ্বান জানাচ্ছে।

  • নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

    নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান

    স্টাফ রিপোর্টার।

    নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

    রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় সারাদেশের হাজার হাজার সাংবাদিক মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু নির্বাচনকালীন দায়িত্বের কারণে অনেক সাংবাদিক নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন, যা একজন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

    বিএমএসএফ নেতৃবৃন্দ স্মারকলিপিতে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থায় ভোট প্রদানের সুযোগ যেমন পোস্টাল ব্যালট, অগ্রিম ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থার দাবি জানান এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ও সুস্পষ্ট উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

    স্মারকলিপি প্রদানকালে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এ সময় বিএমএসএফ নেতারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন। অথচ সেই সাংবাদিকরাই যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। আমরা আশা করি নির্বাচন কমিশন সাংবাদিক সমাজের এই যৌক্তিক দাবি বিবেচনায় নেবে।”

  • কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা

    কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,একটি অবাধ গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে,নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটি টিম।
    উল্লেখ্য গত ৬ ও ৭ই ফেব্রুয়ারী শুক্র ও শনিবার অপারেশন কমান্ডার ক্যাপ্টেন রাশাদ এবং লেফটেন্যান্ট মোয়াজ এর নেতৃত্বে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়।
    দুইদিন ব্যাপি এ অভিযানে ব্যাপক তল্লাশি চালিয়ে ৪১টি মামলাসহ মোট ৯৪ হাজার ৫ শত টাকা জরিমানা এবং ৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

    এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
    এ সময় উক্ত অপারেশনে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর অপারেশন জেসিও SWO আনোয়ার ও WO আশিষ।

  • চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত

    চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত

    স্টাফ রিপোর্টার।

    নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের পরিচয়পত্রের আবেদন ফরমে চিত্র সাংবাদিক (Photojournalist/Cameraperson)দের ‘Supportive Staff’ হিসেবে শ্রেণিবদ্ধ করা গভীর উদ্বেগজনক, অসম্মানজনক এবং পেশাগত মর্যাদার পরিপন্থী।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, চিত্র সাংবাদিকরা কোনোভাবেই সহায়ক বা পার্শ্বচরিত্র নন। তাঁরা সরাসরি সংবাদকর্মী সংবাদের অন্যতম প্রধান বাহক। তাঁদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ বহু ক্ষেত্রে সংবাদ ঘটনার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে, বিশেষ করে নির্বাচনকালীন সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে।
    দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে চিত্র সাংবাদিকরা স্বতন্ত্র পেশাজীবী হিসেবে স্বীকৃত। তাঁদের অনেকেই অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী, প্রশিক্ষিত ও অভিজ্ঞ পেশাদার। সে বাস্তবতাকে অগ্রাহ্য করে আবেদন ফরমে তাঁদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে চিহ্নিত করা নির্বাচন কমিশনের অজ্ঞতা অথবা চরম অবহেলার বহিঃপ্রকাশ বলেই প্রতীয়মান হয়।
    আমরা লক্ষ্য করেছি, নির্বাচন কমিশনের সাংবাদিক পরিচয়পত্র ও যানবাহনের স্টিকার ইস্যু সংক্রান্ত সাম্প্রতিক স্মারক (নং-১৫১, তারিখ ২৯ জানুয়ারি ২০২৬) এবং অনলাইন পোর্টাল (pr.ecs.gov.bd) চালু হলেও এই গুরুতর ত্রুটি এখনো সংশোধন করা হয়নি। এতে গণমাধ্যমকর্মীদের মধ্যে বৈধ ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম স্পষ্টভাবে দাবি জানাচ্ছে—
    ১. অবিলম্বে আবেদন ফরম সংশোধন করে চিত্র সাংবাদিকদের জন্য স্বতন্ত্র ও যথাযথ ক্যাটাগরি (যেমন: চিত্র সাংবাদিক / ভিজ্যুয়াল জার্নালিস্ট) অন্তর্ভুক্ত করতে হবে। ২. কোনোভাবেই চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস করা যাবে না। ৩. ভবিষ্যতে এ ধরনের নীতিনির্ধারণের ক্ষেত্রে পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ নিশ্চিত করতে হবে।

    বিএমএসএফ মনে করে, এটি কেবল একটি ফরমের ত্রুটি নয়, এটি গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যমের সম্মান, স্বাধীনতা ও পেশাগত স্বীকৃতির প্রশ্ন। নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা অধিকতর সংবেদনশীলতা ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।

    আমরা আশা করি, নির্বাচন কমিশন দ্রুত এই অনভিপ্রেত সিদ্ধান্ত সংশোধন করে গণমাধ্যমকর্মীদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করবে। অন্যথায়, সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণে বিএমএসএফ বাধ্য হবে।

  • কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ 

    কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বড়ইছড়ি  সাপ্তাহিক হাটবারে ধানের শীষ প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে ।

    বুধবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে রাঙামাটি ২৯৯নং আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর  পক্ষে নির্বাচনী  প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

    এসময় রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ দিলদার হোসেন, যুগ্মআহবায়ক জাফর আহম্মদ স্বপন,কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মো. রফিক,সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ সেলিম, য়ুগ্মআহবায়ক মাসুদ পারভেজ, ইকবাল হোসেন,ইউসুফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ লিটন,মো.দুলাল, অনন্ত তালুকদার, কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সহসভাপতি খোরশেদ আলম ও সদস্য সচিব ফরহাদ হোসেনসহ অঙ্গহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

    ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি।

    ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে রাঙামাটির  কাপ্তাই  পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলার  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ও পানি উন্নয়ন বোর্ড এর মূল ফটকের সামনে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য  পরিষদ কর্তৃক জাতীয় পে কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসূচির অনুষ্ঠিত মানববন্ধনে

    বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন( সিবিএ)   কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে এবং সংগঠনটির সহ সভাপতি কবিরুল ইসলাম(কবির) এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনটির ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক  মোঃ বেলায়েত হোসেন,   সাংগঠনিক সম্পাদক  মোর্শেদ আলম, যুব বিষয়ক সম্পাদক  শহিদুল ইসলাম , কেন্দ্রীয়  যুব কমিটির সহ সভাপতি  মোঃ দিদার হোসেন,  মোঃ মোশাররফ হোসেন ও মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ।

    মানববন্ধনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ 

    কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি ।

    কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক উত্তম কুমার শীল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মাহামুদ হাসান, ব্যবস্থাপক কপাবিকে বিউবো কাপ্তাই।বিশেষ অতির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোশেল চাকমা,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, কাপ্তাই বিউবো সাবেক প্রধান শিক্ষক নুরুল কবির করিমী,শহীদ তিতুমীর একাডেমি স্কুলের পরিচালক মুহাম্মদ হারুনুর রশীদ, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ মিয়া, নুরুল হুদা স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই প্রেসক্লাবে সভাপতি মোঃ কবির হোসেন।

    প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে। এসময় সকল স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবো — আল্লামা মামুনুল হক

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবো — আল্লামা মামুনুল হক

    (গোলাম আজম ইরাদ) মাদারীপুর থেকে।

    ঐইসলামী মূল্যবোধের আলোকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ গঠনই ১১ দলীয় ঐক্যজোটের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি কল্যাণরাষ্ট্র গড়তে চায় ঐক্যজোট।
    সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত মাদারীপুর শকুনি লেকপাড় মুক্তমঞ্চে মাদারীপুর–২ আসন (রাজৈর–মাদারীপুর) জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    আল্লামা মামুনুল হক বলেন,“আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বো এবং নিজেরাও দুর্নীতিমুক্ত থাকবো। জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান আমরা সততা, ন্যায়নীতি ও সেবার মাধ্যমে দিতে চাই।”
    তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন এবং ভোট ও ভাতের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা এবার ব্যালটে সিল মারার জন্য প্রস্তুত। তিনি মাদারীপুর–২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহানের পক্ষে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
    আল্লামা মামুনুল হক বলেন,“ইনশাআল্লাহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ আজ ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করতে এক অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি করেছে।”
    জনসভায় সভাপতিত্ব করেন বক্তব্য দেন ১১ দলীয় ঐক্যজোটভুক্ত বিভিন্ন শরিক দলের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী রাজৈর উপজেলা আমির আলী আহমেদ আকন্দ, মাদারীপুর সদর থানা আমির মাওলানা হুমায়ুন কবির পৌর আমির মাওলানা আলমগীর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী আবুল বাশার, আমির , খেলাফত মজলিস মাদারীপুর জেলা সভাপতি ও সেক্রেটারি।
    সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাকিল আহমেদ, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবহান খান, মাদারীপুর–২ আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মুফতি আব্দুস সোবহান, মাদারীপুর–৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মোকলেছুর রহমান, জেলা সেক্রেটারি এনায়েত হোসেনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    সমাবেশে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত ও উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে নির্বাচনী প্রচারণায় একাত্মতা প্রকাশ করেন।

  • কাপ্তাইয়ে ১১ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ  ও পথসভা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে ১১ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ  ও পথসভা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে ২৯৯ নং রাঙ্গামাটি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের সমর্থনে কাপ্তাইয়ে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার কেপিএম  কয়লার ডিপো, রেশম বাগান, কলা বাগানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রিক্সা প্রতীকের পক্ষে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

    ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী সকাল থেকেই আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের হাতে লিফলেট তুলে দেন এবং রিক্সা প্রতীকে ভোট প্রার্থনা করেন। দুর্নীতির বিরুদ্ধে আপসহীন সংগ্রামের অঙ্গীকার নিয়ে

    ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আবু বকর সিদ্দিক বলেন,আমরা রাঙ্গামাটির মানুষের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি। আমাদের মূল অঙ্গীকার হলো প্রতিটি নাগরিকের জন্য সমান শিক্ষা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা,কে পি এম ও কে আর সি সম্পূর্ণরূপে চালুকরণ, পাহাড়ি তরুণদের বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়নের নামে চলা লুণ্ঠন বন্ধ করে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমির মোঃ হারুনুর রশিদ,চন্দ্রঘোনা থানা জামায়াতে ইসলামী আমির মাও: লোকমান আহমেদ,কেপিএম এলাকার দায়িত্বশীল শাহাদাত হোসেন,সেগুন বাগান এলাকার দায়িত্বশীল মো: রাসেল সহ সহযোগী সংগঠনের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই গণসংযোগে অংশ নেন। এসময় বক্তারা নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমথির্ত বাংলাদেশ খেলাফত মজলিস  মনোনীত রিক্সা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে বৈষম্যহীন,কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এবং সাম্প্রতিক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের প্রথম ভোট সত্য ন্যায়ের পক্ষে হোক এ আহ্বান জানান।