Category: জাতীয়

  • মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ।

    মাদারীপুর আল জাবির হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শিক্ষা অফিসার জনাব ফরিদুল ইসলাম।

    তিনি বেলুন ও পতাকা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহাবুদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে খেদমতে খালকের সভাপতি খলিলুর রহমান হাওলাদার।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, চরনাচনা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সোবহান খান এবং মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুর রহিম মোল্লা।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মিজানুর রহমান।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রাখতে হবে। একই সঙ্গে পিতা-মাতার প্রতি সম্মান বৃদ্ধি এবং উত্তম আদর্শ বাস্তব জীবনে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরতের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলতে শিক্ষার্থীদের নিজেদের প্রতি সচেতন হতে হবে।
    দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

  • বিজয়ী করা হলে রাঙ্গামাটিকে মডেল জেলায় রূপান্তর করা হবে 

    বিজয়ী করা হলে রাঙ্গামাটিকে মডেল জেলায় রূপান্তর করা হবে 

    কাপ্তাই প্রতিনিধি ।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনের ১১দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী কাপ্তাই উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেছে।

    বৃহস্পতিবার সকাল হতে বাংলাদেশ খেলাফত মজলিস সংসদ প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর  সিদ্দিক রিক্সা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়।

    কাপ্তাই উপজেলার নৌবাহিনী এলাকা,সুইডিশ এলাকা,শিল্প এলাকা,তালপট্টি, মুরগীর টিলা,নতুন বাজার,লগগেইট , জেটিঘাট, জেলেপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করে। ১১দলীয় ঐক্যজোট প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর  সিদ্দিক জানান,আমাকে নির্বাচিত করা হলে বৈষম্যহীন,কল্যাণ মূলক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রিতির আধুনিক বাংলাদেশ ও রাঙামাটিকে মডেল রাঙামাটি জেলায় পরিনত করা হবে। তিনি আরও জানান তারুণ্যের প্রথম ভোট সত্য ও ন্যায়ের পক্ষে হোক।এবং গণভোটে হ্যাঁ দিয়ে জয়যুক্ত করুন।এসময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার ১১দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, আগামি ১২ফেব্রয়ারী২৬ইং তারিখ ১১দলীয় প্রার্থীকে রিক্সা মার্কায় ভোট দিয়ে রাঙামাটি বাসিকে সেবা করার সুযোগ করে দিন।

    গণসংযোগ শেষে প্রার্থী কাপ্তাই নতুন বাজার নির্বাচনী অফিস উদ্বোধন করেন।

  • কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন

    কাউখালীতে মানিক মিয়া কিন্ডারগার্টেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডারগার্টেনে ৪০ তম বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

    প্রতিষ্ঠানের সহ-সভাপতি আবু মাহমুদ ফরিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের সদস্য মোঃ আখতারুজ্জামান, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু,কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

    অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, মানিক মিয়া কিন্টার গার্ডেনের অধ্যক্ষ আফরোজা বেগম।

    প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন।

  • কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন 

    কাপ্তাইয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতি দল গঠন 

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে জীববৈচিত্র্য ও পরিবেশ  সংরক্ষণ দল গঠন করা হয়েছে।

    বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে এবং গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে জীববৈচিত্র্য ও প্রকৃতি  পরিবেশ সংরক্ষণ দল গঠন করা হয়।

    উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল তঞ্চঙ্গ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সুজয় বিকাশ চাকমা।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই রেঞ্জের ডেপুটি রেঞ্জার রাম পাহাড় বিট অফিসার টিপু তালুকদার।

    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, সাচিংমা মার্মা মহিলা কার্বারী ও ইউপি সদস্য নবীন কুমার তনচংগ্যাসহ প্রমুখ। পরে আগত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে  ১৫সদস্য বিশিষ্ট প্রকৃতি  দল গঠন করা হয়।

    এতে সভাপতি সুচিত্রা তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি এলি মার্মা, সম্পাদক সাচিংপ্রুসহ এবং ১২জনকে সদস্যকে নিয়ে কার্যকরী  কমিটি গঠন করা হয়।

  • সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা

    স্টাফ রিপোর্টার,বরিশালঃ

    দেশের পেশাদার সাংবাদিকদের একমাত্র আত্মনির্ভরশীল সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বিগত ১৪ বছর পূর্বে এই সংগঠনকে সুসংগঠিত করতে সারাদেশ ব্যাপী নিঃস্বার্থ নিরলস কাজ করে যাচ্ছেন বরিশালের কৃতি সন্তান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তার নিরলস নিঃস্বার্থ শ্রম,মেধা,সততা ও সাংগঠনিক দক্ষতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) আজ বাংলাদেশ একমাত্র সরকারি তালিকাভুক্ত সংগঠন। সারাদেশব্যপী প্রায় ১৬ হাজার সংবাদকর্মী রয়েছে এই সংগঠনের সদস্য হিসেবে।

    বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ।

    সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর প্রতিটি সদস্যই সারাদেশের নিপীড়িত, নির্যাতিত, মিথ্যা হয়রানি মূলক মামলা,হামলার স্বীকার সাংবাদিকদের পাশে থেকে নিঃস্বার্থ সহযোগিতা প্রদান করে থাকেন।

    তাই সারা দেশব্যাপী জেলা ও উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর নতুন কমিটি সুসংগঠিত করা হচ্ছে।

    তারই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্য এশিয়ান টেলিভিশন গৌরনদী উপজেলা প্রতিনিধি তারেক মাহমুদ আলী কে সভাপতি ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আজকালের খবরের গৌরনদী প্রতিনিধি কাজী বায়েজীদ রনিকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা উত্তর সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি প্রণয়ন করা হয়।

    তাই সহকর্মীদের প্রতি ভালোবাসা প্রদানে ২৭ শে জানুয়ারি সন্ধ্যায় গৌরনদী সাংবাদিক ফোরামের নিজ কার্যালয়ে সকল সদস্যদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনিকে ফুলের শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় করা হয়।

    গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার সহ সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ।

  • কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    কাউখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলার সত্যেন্দ্রনাথ বন্দ্যেপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের, ৯৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    ২৭শে জানুয়ারী(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে, অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ।
    বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে,বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ মাহামুদুর রহমান মামুন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান,সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার,জাফরিন এবং আশা।

    সার্বিক তত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার।

    অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • আসন্ন  ত্রয়োদশ নির্বাচনে  কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

    আসন্ন  ত্রয়োদশ নির্বাচনে  কঠোর নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনী

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি। 

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২৬ উপলক্ষে কাপ্তাই ব্যাটালিয়ন(৪১বিজিবি) ও কাপ্তাই জোনের উদ্যোগে  কনফারেন্স রুমে সমন্বয় সভা হয়েছে।

    মঙ্গলবার  সকাল সাড়ে ১১ টায় বিজিবি ওয়াগ্গাছড়া জোনের আয়োজনে এ সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়।

    সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়নের(৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্।

    অধিনায়ক বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ ও নিরপেক্ষ দায়িত্ব পালনে বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবে।

    এসময় বক্তব্য রাখেন অধিনায়ক রনজয়ী ৩৮বীর এর কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি। তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ উপলক্ষে কাপ্তাই সেনাজোন এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে।

    আগামি ১৪ ফেব্রুয়ারি ২৬ইং তারিখ পযন্ত দায়িত্ব পালন করা হবে। বডি  ক্যামেরা ব্যবহারসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সকল ধরনের নির্বাচনী কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করা হবে বলে জানান। এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, কাপ্তাই নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী ভূমি কমিশনা নেলি রুদ্র, কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, ২৩,৩৫আনসার ব্যাটালিয়ন পরিচালক, ১০আর ই ব্যাটালিয়ন প্রতিনিধি,কাপ্তাই, চন্দ্রঘোনা থানা অফিসার ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত থেকে মত প্রকাশ করা হয়।

  • বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী “জব ফেয়ার মেলা” অনুষ্ঠিত 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী “জব ফেয়ার মেলা” অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটে দিনব্যাপী উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে ‘জব ফেয়ার মেলা’।

    উক্ত জব ফেয়ার মেলায় দেশের স্বনামধন্য বিশটি  প্রতিষ্ঠানের অংশগ্রহণে একদিনে ১৫০জন  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের চাকুরীর সুবিধা পেয়েছে।

    মঙ্গলবার সকল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত ‘জব ফেয়ার মেলা’ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়।

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের এর সার্বিক তত্বাবধানে বাস্তবায়নাধীন  ASSET প্রজেক্ট এর আওতায় শিক্ষার্থীদের দক্ষতা, উন্নয়ন ও শিক্ষাখাতে কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “জব ফেয়ার মেলা অনুষ্ঠিত হয়।  ” জব ফেয়ার মেলায়” দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।এবং উক্ত মেলায় চাকুরী নেয়ার জন্য কারিগরি হতে পাশ করা বেকার যুবকরা অংশগ্রহণ করে সিভি জমা দেয়। উক্ত “জব ফেয়ার মেলায়” সভাপতিত্ব করে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস (অতিরিক্ত দায়িত্ব)। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান।

    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অটোমোবাইল চিপ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল উসলাম।এবং প্রবন্ধ উপস্থাপন করে প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম বাপ্পী(কুয়েট)।

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ জানান “জব ফেয়ার  মেলায়’একদিনে ১৫০জন কারিগরি প্রাক্তন শিক্ষার্থীরা চাকুরির সুবিধা পেয়েছে। উক্ত মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট এর বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সমুদ্রের বিশ কিলোমিটার গভীরে লেখা হল (বিএমএসএফ), র নাম

    সমুদ্রের বিশ কিলোমিটার গভীরে লেখা হল (বিএমএসএফ), র নাম

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফরের নেতৃত্বে বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর থেকে বিশ কিলোমিটার সমুদ্রের গভীরে জেগে ওঠা চর (চর বিজয়) এ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), র নাম লিখে এলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর নেতৃবৃন্দরা।

    গত ২৪ জানুয়ারি বিএমএসএফ, র বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান শেষে। রাতে সাংগঠনিক বিশেষ কাজে সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে। সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান – আহমেদ আবু জাফর। সেখানে ২৫ জানুয়ারি সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে সাংগঠনিক নানাবিধ কর্মকান্ড পরিচালনা করেন।
    যার মধ্যে ছিল সাংবাদিকদের দাবি ও মর্যাদা রক্ষার্থে (বিএমএসএফ), র ১৪ দফা দাবি লিফলেট বিতরণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্র তীরে বৃক্ষরোপণ।
    কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা।
    এরপর রাতে বিশ্রাম শেষে পরদিন সকালে তিনি সমুদ্র তীর থেকে বিশ কিলোমিটার গভীরে জেগে ওঠা চর (চর বিজয়) পরিদর্শন করেন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে। সেখানে গিয়ে তিনি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান। তারপর জেগে ওঠা সেই চরে বালুর উপরে নিজের হাতে, সাংবাদিকদের ন্যায্য দাবি ও মর্যাদা রক্ষার সরকার নিবন্ধিত একমাত্র সংগঠন (বিএমএসএফ), র নাম লিখে রাখেন।

    এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা,যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর বরিশাল জেলা উত্তরের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর বরিশাল জেলা উত্তরের সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বাইজীদ রনী।

    এ সময় তাদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে তাদের সাথে ছিলেন কুয়াকাটা টুরিস্ট পুলিশ ইনচার্জ জয়ন্ত।এ সময় সাংবাদিক ও পুলিশের মধ্যে এক মধুর সম্পর্কের তৈরি হয়।

  • কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    স্টাফ রিপোর্টার,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনীর এক চৌকস দল।
    ২৫শে জানুয়ারি(রবিবার) রাত ১১ঃ০০ ঘটিকার সময় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
    ঘটনার বিবরণে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের, সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে আসামী আরিফুল ইসলাম বাবুর(৪২) বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর বাসা থেকে কিছু ধারালো চাকু ও দেশীয় অস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও পাওয়া যায়।এছাড়াও আসামী আরিফুল ইসলাম বাবুর নামে বিভিন্ন থানায় ৫ টি মামলাও চলমান আছে বলে জানা যায়।
    অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
    ২৬শে জানুয়ারী(সোমবার) সকালে আসামীকে
    বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।