Category: জাতীয়

  • কাউখালী উপজেলা ওলামাদলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত

    কাউখালী উপজেলা ওলামাদলের কর্মীসভা ও দোয়া অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

    পিরোজপুরের কাউখালীতে ২৮শে নভেম্বর (শুক্রবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, কাউখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ।

    সকাল ১১ ঘটিকার সময় উপজেলা বিএনপির অফিস কার্যালয়ে, মাওলানা মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন,বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, গিয়াস উদ্দিন ওলি সহ দলটির অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা প্রায় তিন শতাধিক নেতাকর্মীবৃন্দ।

    আলোচনার এক পর্যায়ে কাউখালী উপজেলা ওলামাদলের নব গঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন,জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন তালুকদার। উক্ত কমিটিতে হাফেজ মাওলানা যুবায়ের হোসেনকে আহ্বায়ক, মাওলানা মুফতি মোঃ নুরুল হুদাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং হাফেজ মাওলানা মোঃ বনি আমিনকে সদস্য সচিব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কাউখালী ইমাম মুয়াজ্জিন সমবায় সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইবাদত হোসেন।
    দোয়া অনুষ্ঠানে তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক।

  • বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অধীন আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার লক্ষ্যে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার দুপুর থেকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল সাংবাদিকদের মিলনমেলায় পরিণত।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সরেজমিন বার্তা’র ব্যুরো চিফ, সাংবাদিক এনামুল হক আরিফ।

    সঞ্চালনা করেন,বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক “বর্তমান” পত্রিকার জেলা প্রতিনিধি, সাংবাদিক আবু তাহের।

    উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হলে একে একে বিভিন্ন উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নিতে থাকেন। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন পোর্টাল এবং স্যাটেলাইট টিভির অসংখ্য প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক আল-আমিন খন্দকার, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব—ব্রাহ্মণবাড়িয়া,সাংবাদিক আশিকুর রহমান, সহ-সভাপতি (জেলা) ও সাধারণ সম্পাদক (সদর উপজেলা), প্রতিনিধি—এশিয়ান টিভি,সাংবাদিক কাজী আরিফ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব—ব্রাহ্মণবাড়িয়া; বিশেষ প্রতিনিধি, দৈনিক বর্তমান কথা,আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বিজয়নগর উপজেলার সভাপতি সাংবাদিক সেলিম মিয়া আরও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সাংবাদিক নেতা-কর্মী, সম্পাদক, প্রতিবেদকসহ বহু গণমাধ্যম প্রতিনিধিরা।

    দুপুর থেকে অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের উপস্থিতি বাড়তে থাকে, যার ফলে পুরো পরিবেশটিতে এক আত্মীয়তা ও ঐক্যের আবহ তৈরি হয়।

    সাধারণ সম্পাদক আবু তাহেরের বক্তব্য
    তিনি বলেন,বাংলাদেশ প্রেসক্লাব দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সংগঠন। এখানে পেশিশক্তির কোনো স্থান নেই। সাংবাদিকরা তাদের কলম ও কাগজের শক্তি দিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধ উন্মোচন করে থাকেন। সত্য প্রকাশই আমাদের প্রধান দায়িত্ব।”
    অর্থ সম্পাদক আল-আমিন খন্দকারের বক্তব্যে
    বলেন ,কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান এবং জেলা শাখার সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফের নেতৃত্বে সংগঠনটি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। যেখানে দুর্নীতি—সেখানে বাংলাদেশ প্রেসক্লাব সর্বদা শক্ত অবস্থানে থাকে।”
    সভাপতি এনামুল হক আরিফের বিস্তৃত দিকনির্দেশনামূলক বক্তব্য,সভাপতি তাঁর বক্তব্যের শুরুতেই বলেন—
    “সাংবাদিক জাতির চতুর্থ স্তম্ভ। আর আজ সেই চতুর্থ স্তম্ভ নানা প্রকার হুমকি, নির্যাতন ও আক্রমণের শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি, নির্যাতন ও এমনকি হত্যার ঘটনা ঘটছে—এটি গণতন্ত্রের জন্য ভয়াবহ।”তিনি আরও বলেন—“সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিক রয়েছে বলেই সমাজে অন্যায়ের তথ্য বেরিয়ে আসে, প্রশাসন সচেতন হয়, জনগণ সত্য জানতে পারে। আমরা যদি কলম থামিয়ে দিই—দেশের কোনো স্তরই ভালো থাকবে না।”তিনি প্রশাসনের প্রতি শক্ত অবস্থানে আহ্বান জানিয়ে বলেন—
    সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক নিরাপদ না হলে সমাজ নিরাপদ নয়, রাষ্ট্রও নিরাপদ নয়।”সাংবাদিক ঐক্যের ওপর সভাপতির জোরালো বক্তব্য
    তিনি আরও বলেন—“সাংবাদিকদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। যদি সাংবাদিকেরা বিভক্ত হয়ে যায়—তাহলে দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও অপশক্তির বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমরা যদি এক হয়ে যাই—তাহলে অন্যায় কোনদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
    তিনি আরও যোগ করেন—
    “ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ কখনো ভয় পায় না।”“সত্য, ন্যায় ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যই সাংবাদিকদের ধর্ম ।”“গণমাধ্যম শক্তিশালী হতে হলে সাংবাদিকদের হাত ধরে—একে অপরের শক্তি হয়ে দাঁড়াতে হবে।” সাংবাদিকদের দায়িত্ব ও নৈতিকতা,তিনি বলেন—“আপনাদের কলম,জনগণের কণ্ঠস্বর। যেখানেই অন্যায়, অবিচার, নির্যাতন, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন—সেখানে আপনাদের কলম চলবে। অন্যায়ের বিরুদ্ধে কখনো আপোষ করা যাবে না।”তিনি নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে বলেন—“আপনারা যারা নতুনভাবে বাংলাদেশ প্রেসক্লাব পরিবারের সদস্য হলেন—মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে কলমই আমাদের শক্তি। সত্য, ন্যায় ও মানবতার পক্ষে সাংবাদিকরা কখনো মাথা নত করে না।”তিনি আরও বলেন—
    “বাংলাদেশ প্রেসক্লাব সরকারি নিবন্ধিত দেশের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন। এর প্রতিটি সদস্য জানে কিভাবে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের মোকাবেলা করতে হয়। আমাদের লক্ষ্য—দেশ, সমাজ ও মানুষের কল্যাণ।

    আখাউড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা:

    সভাপতি এনামুল হক আরিফ নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন —১. মোঃ হুমায়ুন কবির – সভাপতি
    ২. লায়ন রাকেশ কুমার ঘোষ – সিনিয়র সহ-সভাপতি
    ৩. মোঃ মামুন মিয়া – সহ-সভাপতি
    ৪. মোঃ হেলাল মিয়া – সহ-সভাপতি
    ৫. নজরুল ইসলাম – সাধারণ সম্পাদক,৬. মোঃ রাশেদ আল শাহারিয়া – যুগ্ম সাধারণ সম্পাদক,৭. মোঃ হাবিবুর রহমান – সাংগঠনিক সম্পাদক,৮. মোঃ রোমান মিয়া – সহ-সাংগঠনিক সম্পাদক,৯. মোঃ হাসান রহমান – অর্থ সম্পাদক,১০. মোঃ মেহেদি হাসান – দপ্তর সম্পাদক,১১. এডভোকেট জসিম – আইন বিষয়ক সম্পাদক,১২. মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী – প্রচার সম্পাদক,১৩. মোহাম্মদ মাসুদ মোল্লা – ধর্ম বিষয়ক সম্পাদক,১৪. মোছাঃ ফাবলিহা জাহান – মহিলা বিষয়ক সম্পাদক,১৫. মোছাঃ বকুল আক্তার – সহ-মহিলা বিষয়ক সম্পাদক
    ১৬. মোঃ সোহরাব হোসেন – কার্যনির্বাহী সদস্য,১৭. মোঃ সোহাগ মিয়া – সাধারণ সদস্য,১৮. মোঃ ইয়াসমিন উদ্দিন রিপন – সাধারণ সদস্য,১৯. মোঃ কামরুল হাসান – সাধারণ সদস্য,সহ আরও অনেকে।

    কমিটি ঘোষণা শেষে সভাপতি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন—“সাংবাদিকদের ঐক্য, সত্য ও সাহসিকতাই বাংলাদেশ প্রেসক্লাবের মূল শক্তি। আমরা একসঙ্গে থাকলে দেশের কোনো অপশক্তিই সাংবাদিকদের দমাতে পারবে না।”এরপর তিনি অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

  • জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

    জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুরের জাজিরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর বর্ণাঢ্য উদ্বোধন।

    বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠে এই আয়োজন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারি, কৃষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী রায়। তিনি বলেন, “প্রাণিসম্পদ আমাদের অর্থনীতির শক্ত ভিত্তি। দুগ্ধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাজিরার খামারিরা অত্যন্ত পরিশ্রমী ও অদম্য, তাদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। এই সপ্তাহ শুধু উৎসব নয়—এটি সচেতনতা ও জ্ঞান বিস্তারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এবং জাজিরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইনুল ইসলাম।

    কৃষি অফিসার মোঃ ওমর ফারুক বলেন, “কৃষি ও প্রাণিসম্পদ একে অন্যের পরিপূরক। উন্নত পশুপালন ছাড়া টেকসই কৃষি সম্ভব নয়। জাজিরায় উভয় খাতকে এগিয়ে নিতে আমরা মাঠে কাজ করছি।”

    সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, “খামারিদের জমি-সংক্রান্ত সেবা সহজ করতেই আমাদের ভূমি অফিস সবসময় প্রস্তুত। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার গড়তে সরকারি সব উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।”

    সাংবাদিক শাহাজাদী সুলতানা বলেন,
    “জাজিরায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ আমাদের স্থানীয় পশুপালন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ অঞ্চলের কৃষক, খামারি ও উদ্যোক্তারা এ প্রদর্শনী থেকে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের প্রাণি, রোগ প্রতিরোধ ও বাণিজ্যিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে মূল্যবান জ্ঞান লাভের সুযোগ পাবেন। আমরা বিশ্বাস করি এ আয়োজন গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং তরুণ প্রজন্মকে প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

    জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “প্রাণিসম্পদ খাতকে নিরাপদ রাখতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। অবৈধ পশু ব্যবসা ও অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক থাকবে।”

    প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনীতে স্থান পায় উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ভেটেরিনারি সেবা স্টল, দুগ্ধ ও মাংস উৎপাদন প্রযুক্তি, আধুনিক খামার ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য-উপকরণসহ নানা প্রদর্শনী সামগ্রী। আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আর অর্থায়ন করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।

    জানতে চাইলে ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সোহাগ (আব্দুল্লাহ) বলেন, “খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ, টিকাদান ও আধুনিক পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে আমরা নিয়মিত কাজ করছি। এই প্রদর্শনী নতুন প্রযুক্তি জানার সুযোগ তৈরি করবে।”

    এছাড়া জাজিরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রুহুল আমিন বলেন, “প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য হলো খামারিদের সঙ্গে সরকারি সেবার সংযোগ আরও শক্তিশালী করা। উন্নত জাতের পশু, সুষম খাদ্য, চিকিৎসা ও প্রশিক্ষণ প্রদান অব্যাহত থাকবে।”

    স্থানীয় খামারিদের অংশগ্রহণ, আধুনিক প্রযুক্তির প্রদর্শনী এবং বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে সমৃদ্ধ এই আয়োজনটি জাজিরার প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

  • কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন

    কাউখালীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন

    মোঃ মেহেদী হাসান, কাউখালী ।

    পিরোজপুরের কাউখালীতে ২৬শে নভেম্বর (বুধবার) সকাল ১০ঃ৩০ ঘটিকার সময়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠ প্রাঙ্গনে, প্রানিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায়,জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

    “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি; প্রাণী সম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৭ দিন ব্যাপি নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

    কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬শে নভেম্বর বর্নাঢ্য র‍্যালী,প্রদর্শনী ও আলোচনা সভা, ২৭শে নভেম্বর হাঁস-মুরগির ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক ঔষধ বিতরণ। ২৮শে নভেম্বর প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার-প্রচারণা। ২৯শে নভেম্বর কৃত্তিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প। ৩০শে নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা। ০১লা ডিসেম্বর প্রাণী সম্পদের টেকসই উন্নয়নে তরুণ ও নারী সংশ্লিষ্ট অংশিজনের ভাবনা শীর্ষক মত বিনিময় সভা। ২রা ডিসেম্বর জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে বলে জানা যায়।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,বিশেষ অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান,৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ,বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া প্রমুখ।

    এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার তার বক্তব্যে বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।

    তিনি আরও বলেন, প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি,জনসাধারণকে উন্নত জাতের পশু ও হাঁস মুরগি প্রদর্শন , বিজ্ঞানভিত্তিক লালন পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিতের লক্ষণ নিয়েই আয়োজিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।

    সাত দিনব্যাপী এই আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, খামারিদের নানা বিষয়ে পরামর্শ প্রদান, অসুস্থ পশুকে বিনামূল্যে ভ্যাকসিনও প্রদান করা হবে বলে জানান।

    প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে আয়োজিত এ মেলায় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখপাখালির ৩০ টি স্টল প্রদর্শন করা হয়।

    উপস্থিত পশুপ্রানিদের প্রদর্শনী স্টলের, উদ্যোক্তা ও খামারিদের ৪ টি ক্যাটাগরিতে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান ভিত্তিক মোট ১২টি পুরস্কারও বিতরণ করা হয়।

    অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক,রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোঃ মিনহাজুল ইসলাম।

  • কাউখালীতে নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপিত

    কাউখালীতে নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    ২৫শে নভেম্বর, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস।
    নারীর উপর সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকার নারীদের সম্মেলনে, ২৫শে নভেম্বরকে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ঘোষণা করা হয়। ১৯৯৩ সালে ভিয়েতনামে অনুষ্ঠিত বিশ্ব মানবাধিকার সম্মেলনেও এ দিবসটি স্বীকৃতি পায়।

    পরবর্তীতে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করা হয়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ১৯৯৭ সাল থেকে ২৫শে নভেম্বরে, প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে এই দিবসটি পালন করে আসছে বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলো।বিশ্ব জুড়ে নারী নির্যাতন প্রতিরোধের ব্যাপারে সচেতন করাই দিবসটির মূল লক্ষ্য।

    এরই ধারাবাহিকতায় এবারের প্রতিপাদ্য বিষয় “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই,ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” এই স্লোগানকে সামনে রেখে, পিরোজপুরের কাউখালীতে ২৫শে নভেম্বর(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার,বেসরকারী প্রতিষ্ঠান “নাগরিক উদ্যোগ” তাদের নিজস্ব আরজে মেডিয়েশন সেন্টার কার্যালয়ে,নারী নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেন।

    অনুষ্ঠানটির সভাপতি ৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সহ-সভাপতি জাহানুর বেগম,সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম পান্নু জমাদ্দার,মোঃ নুরুজ্জামান খোকন,ইউপি সদস্য মোঃ সাঈদ এবং নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া,কমিউনিটি প্যারা লিগ্যাল সুমা আক্তার, হোসনেয়ারা বেগম,জীবন কৃষ্ণ দাস,কর্মসূচী সহকারী শংকর কর্মকার সহ আর.জে.এম.এফ এর সদস্যবৃন্দ।
    এ সময় সংগঠনটির কর্মীগন জানান, কাউখালীতে ইতিপূর্বে এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও পারিবারিক সমস্যা সালিশ ও মীমাংসার মাধ্যমে নিঃস্পত্তি করা হয়।

    তাই সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সদস্যদের দায়িত্বশীল এবং প্রতি ইউনিয়নে ব্যানার,ফেস্টুন ও লিফলেট বিতরণ জরুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংগঠকদের সাথে মত বিনিময়ের কথাও উল্লেখ করেন।
    তারা আরও বলেন, নারী নির্যাতনের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ সমাবেশ ও প্রচার এবং সচেতনতা সৃষ্টির জন্য, বর্তমানে নারীর প্রতি হিংস্রতা ও নির্যাতন কমে আসছে। এ সময় পুরুষ নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয়। সভাশেষে অফিস সংলগ্নে একটি মানববন্ধনেরও আয়োজন করা হয়।

  • বিএনপি দলীয় প্রার্থী সুমন মনজুর বিপক্ষে মশাল মিছিল

    বিএনপি দলীয় প্রার্থী সুমন মনজুর বিপক্ষে মশাল মিছিল

    স্টাফ রিপোর্টার।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন।

     

    স্বরূপকাঠির সর্বস্তরের জনগণ সুমন মনজুর বিপক্ষে দাড়িয়ে রাজপথের সংগ্রামী অন্য কোন নেতাকে নমিনেশন দেওয়ার জোর দাবী জানান, এরই ধারাবাহিকতায় গতকাল মশাল হাতে ফুঁসে ওঠে জিয়া আদর্শের সৈনিক তারেক জিয়ার ভ্যানগার্ড নেছারাবাদে বিএনপির অধিকাংশ নেতারা । মশাল মিছিল টি নেছারাবাদ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

    তাদের দাবী সুমন মনজুর বাবা বিগত নির্বাচনে জামানত হারিয়েছে, তাই তাঁকে বাদে অন্য কোন ত্যাগী নেতাকে পিরোজপুর ২ আসনে জনগণের স্বার্থে নমিনেশন দেওয়া হোক।
    এর আগেও জনাব মাহমুদ হোসেন ভাইয়ের সমর্থনে নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়ন ৪, ৫ নং ওয়ার্ডের ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করেন নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ জেলার নেতারা।

    এসময় জেলার নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, (নেছারাবাদ কাউখালি ভান্ডারিয়া) আসনে একজন যোগ্য প্রার্থী দিলে দেলোয়ার হোসেন সাইদির ছেলের সঙ্গে ভোট যুদ্ধে বিজয় খুব সহজ হবে।
    বার বার জামানত হারিয়েছে এমন পরিবারের প্রার্থীর পক্ষে ভোট যুদ্ধে বিজয় কষ্টকর হবে বলে মনে করেন জেলা সহ সংসদীয় আসনের অধিকাংশ ভোটাররা ।
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টিতে প্রার্থী পরিবর্তন এর মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সাথে নিয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।

  • কাপ্তাই বন বিভাগ হাতির রেডজোন এলাকা চলাচলে  সর্তকতা অবলম্বনে সাইনবোর্ড স্থাপন 

    কাপ্তাই বন বিভাগ হাতির রেডজোন এলাকা চলাচলে  সর্তকতা অবলম্বনে সাইনবোর্ড স্থাপন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগ হাতি হতে সাবধানতা অবলম্বনে সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ।

    শনিবার (২৩ নভেম্বর)কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে হাতির রেডজোন স্থানসমুহে বড়,বড় সাইনবোর্ড স্থাপন করেছে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই হতে আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে দুইজন উপজাতি বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪ জন আহত হয় । তাই দক্ষিণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন  নিজ উদ্যাগে  হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে  বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়।

    রেঞ্জ কর্মকর্তা আরও জানান ,হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে জদি সঠিক ভাবে চালকগন নজর দেয়। এছাড়া হাতি হতে  সর্তকতা অবলম্বনে সামনে আরও সর্তকমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বলে জানান।

  • কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)।

    পিরোজপুরের কাউখালী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)এর প্রধান কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত ০৯ সদস্য বিশিষ্ট ০৩ বছর মেয়াদী কমিটি অনুমোদন।

    বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে,কাউখালী উপজেলার নয় সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে:-
    (১) মোঃ শফিকুল ইসলাম স্বপন (সভাপতি) ২/মোঃ আখতারুজ্জামান (সহ-সভাপতি) ৩/ মোসা:শামীমা আক্তার (সহ-সভাপতি) ৪/ সুলতালা নীলা (সাধারণ সম্পাদক) ৫/ মোঃ রবিউল হাসান রবিন (সদস্য) ৬/ হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম (সদস্য) ৭/মোঃ নুরুজ্জামান খোকন (সদস্য) ৮/ মোঃ নুরুজ্জামান খান পলাশ (সদস্য) ৯/ আসমা আক্তার (সদস্য)। উক্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থেকে কার্য পরিচালনা করবে, সেই সাথে পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্বভার গ্রহণপূর্বক কার্যক্রম শুরু করবে আগামী ০৩ বছর পর্যন্ত।
    কমিটির কর্ম পরিধি ও কার্যক্রম করণীয়,(ক) দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা,কর্মসূচির মাধ্যমে বক্তৃতা,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা, মতবিনিময় ও আলোচনা সভা,পথসভা,মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(খ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা,(গ) সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে আলোচনার মাধ্যমে মনোভাব গড়ে তোলা,(ঘ) তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” গড়ে তোলা, (ঙ)কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের নির্ধারিত ছকে আইনের তফসিলভুক্ত অপরাধের সুনির্দিষ্ট তথ্য সম্বলিত অভিযোগের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রেরণ,(চ)গৃহিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, (ছ) অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পরিচালনা, (জ) কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনের দিক ও নির্দেশনা অনুসরণ।
    সেই সাথে উক্ত কমিটির বর্জনীয় বিষয় সমূহ:- (ক) কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করা হতে বিরত থাকা,(খ) সরকারি -আধা সরকারি, সায়ত্বশাসিত বা বেসরকারি কোন দপ্তরের কার্যক্রমে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার হতে বিরত থাকা।(গ) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর তথ্য কমিশনে প্রেরণ করা হতে বিরত থাকা।

  • শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণে এগিয়ে আসছে শিক্ষার্থীরা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA) এর উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয় করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – সকাল ১১ ঘটিকায় জাজিরা উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে নুসা কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে এই ব্রিগেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহালম।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা এবং
    ( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
    উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন,
    স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও নুসার কর্মকর্তারা।
    নুসার প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানান, “জেন্ডার–বান্ধব স্যানিটেশন শুধু একটি স্বাস্থ্যবিষয় নয়, এটি নারী ও কিশোরীদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি সামাজিক পদক্ষেপ।”

    শিক্ষার্থী ব্রিগেডের সদস্যরা বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য প্রচার, এবং ছেলে–মেয়েদের জন্য নিরাপদ ও সমান স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া সবচেয়ে কার্যকর উপায়। নুসার এই উদ্যোগ জাজিরাসহ সমগ্র শরীয়তপুর জেলায় জেন্ডার–সমতা ও স্বাস্থ্য–নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।

  • ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি

    ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি

    ফারজানা শারমিন, ঢাকা :

    তিনদিনব্যাপী অনুষ্ঠিত ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি হল । ব্যয়বহুল তেল ডিজেল নির্ভর প্রযুক্তির পরিবর্তে সাশ্রয়ী মুল্যে পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, পানি হতে লবণাক্ততা দূরীকরণ , বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন প্রযুক্তি এবং স্মার্ট পানি ব্যবস্থাপনা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করার জন্য সেমস গ্লোবাল এই প্রদর্শনীর আয়োজন করে।

    ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির আইসিসিবি ভবনে এই প্রদর্শনী গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টা হতে শুরু করে ১৫ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মোট তিনদিন ধরে ( বৃহষ্পতিবার -শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

    প্রদর্শনীতে দেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা, মেগা ওয়াট পাওয়ার লিমিটেড এসএসজিসহ আরো খ্যাতনামা কোম্পানি অংশ গ্রহন করে তাদের বিভিন্ন বিদুৎ জল শক্তি প্রযুক্তির প্রদর্শন করেন । এছাড়া থাইল্যান্ড , চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশ থেকে ২০০টিরও বেশি প্রতিষ্ঠান । বাংলাদেশের সাথে আর্ন্তজাতিক বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা বানিজ্য শিল্প সম্প্রসারন এবং সাশ্রয়ী মুল্যের বিদ্যুৎ -জল নির্ভর প্রযুক্তি লেনদেন বৃদ্ধি, রপ্তানি -আমদানি বৃদ্ধির জন্য অন্যান্য প্রর্দশনীর মত এই ধরনের প্রর্দশনী গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলেছে।

    প্রদর্শনীতে অংশগ্রহনকারী চীনের জে জিয়াং ভাবো ট্রান্সফরমার কোম্পানি লিমিটেডের কমার্শিয়াল ম্যানেজার আদা ওং জানান, আমাদের কোম্পানি ১০-৩৫ কেভি সিটি এন্ড পিটি ইনডোর কারেন্ট এবং ভোল্টেজ ট্রান্সফরমার , ১০-৩৫ কেভি সিটি এন্ড পিটি আউটডোর কারেন্ট এবং ভোল্টেজ ট্রান্সফরমার,স্প্লিট কোর কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমারের লো ভোল্টেজ প্লাষ্টিক কেস সহ বিভিন্ন ট্রান্সফরমার সম্পৃক্ত উপাদান উৎপাদন করি।”

    আদা ওং আরো জানান , আমাদের কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার নির্ভর উপাদান অন্যান্য খ্যাতনামা কোম্পানির ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার নির্ভর উপাদানের তুলনায় অত্যন্ত টেকসই , সস্তা , উন্নতমানের ।