Category: জাতীয়

  • মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    মিডিয়ার ওপর হামলা এবং সাংবাদিক মিলন হত্যার ঘটনায় বিএমএসএফের উদ্বেগ

    স্টাফ রিপোর্টার।
    রাজধানীসহ দেশজুড়ে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবিরের ওপর ন্যাক্কারজনক হামলা এবং খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।

    একটি স্বাধীন দেশে গণমাধ্যমের উপর রাজনৈতিক দল কিংবা কোনো গোষ্ঠীর নামে দমনপীড়ন এবং হত্যাযজ্ঞ চরম নিন্দনীয়।

    শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভখ্যাত গণমাধ্যমকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্বের মধ্যে রয়েছে।

    তিনি বলেন, বিভিন্ন সময় নানা ইস্যুতে গণমাধ্যমের ওপর হামলা, দমন-পীড়ন যেনো রুটিনে পরিণত হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সমালোচনা সহ্য করতে না পারেন তবে সেটা তাদের অদক্ষতা কিংবা গোড়ামী বলে আমরা মনে করি।

    উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহবায়ক ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করার পরপরই ছাত্র ও তৌহিদী জনতার নামে বিক্ষোভ শুরু করেন এবং প্রথম আলো, ডেইলি স্টার ভবনসহ তাদের অধিকাংশ বিভাগীয় ব্যুরো অফিসে হামলা এবং ভাঙচুর চালায়। যা গোটা দেশের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে এ ঘটনা গুলোর পুনরাবৃত্তি থেকে দেশ ও জাতিকে মুক্তি দিতে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

    সংগঠনটির পক্ষ থেকে তরুণ প্রজন্মের কিংবদন্তি সাহসী যোদ্ধা, বাংলাদেশপন্থী অগ্রনায়ক শরীফ ওসমান হাদী এবং খুলনার ডুমুরিয়ার নির্ভীক সাংবাদিক এমদাদুল হক মিলনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে।

  • কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
    বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাউখালি উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির,সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম,কাউখালি উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,শিক্ষক ও সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
    মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ, কাউখালী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে, জেলা প্রশাসক সরকারের সাধ্যের মধ্যে দিয়ে সেগুলো সমাধান করার আশ্বাস প্রদান করেন।
    তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকল মহলের সহযোগিতাও কামনা করেন।
    এক পর্যায়ে জেলা প্রশাসক কাউখালীর পূনর্নির্মিত গনপাঠাগার ও নবর্নির্মিত অফিসার্স ক্লাব ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।

  • কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে বিজয় দিবস উদযাপন ও জোন কমান্ডার্স স্কলারশিপ বিতরণ

    কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে বিজয় দিবস উদযাপন ও জোন কমান্ডার্স স্কলারশিপ বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই সেনা জোনের তত্ত্বাবধানে মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবস উদযাপন শেষে ‘জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিশুরা নানা রঙে সজ্জিত হয়ে বিজয় দিবস পালন করে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন অধিনায়ক রণজয়ী ৩৮ বীর-এর জোন কমান্ডার লেঃকর্ণেল  মো. নাজমুল কাদির শুভ, পিএসসি।

    অনুষ্ঠানে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। পরে প্রধান অতিথি জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

    জোন কমান্ডার্স স্কলারশিপ–২০২৫ পরীক্ষায় মোট ৩৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে ৫৩ জন শিক্ষার্থী স্কলারশিপ অর্জন করে। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে চতুর্থ স্থান অর্জন করেছে কাপ্তাই শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী স্কলারশিপ অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    অনুষ্ঠানে  অধিনায়কের সহধর্মিনী মিসেস মৌসুমী ইয়াসমিন, শিশু নিকেতন স্কুলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা ও জোন উপ- অধিনায়ক  মেজর মোহাম্মদ জিয়াউর রহমান,অধ্যক্ষ রেহানা আক্তার,ডা: সাদিয়া ফারজানা দৃষ্টি,মিসেস তামান্না মুজাহিদ,৩৮ বীরের পদস্থ কর্মকর্তা  সহ কাপ্তাই উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এ সময় জোন কমান্ডার মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান।

  • পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময়

    পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময়

    মোঃ মেহেদী হাসান, (স্টাফ রিপোর্টার)।

    পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মনজুর আহম্মেদ সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাংবাদিকবৃন্দ।
    আজ বুধবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল এবং সাধারণ সম্পাদক এস এম আবু জাফর-এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
    অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম সোহেল বিল্লাহ কাজল, অহিদুজ্জামান রাসেল,মুহাম্মদ নাসির উদ্দীন, মোঃ শাহিন ফকির,এম এ নকিব নাছরুল্লাহ্, মেহেদী হাসান নয়ন,নূরুজ্জামান খোকন, সাগর মৃধা,সবুজ হোসেন।
    সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা করা হয়।
    মত বিনিময় সভায় পিরোজপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার(এস.পি)
    সাংবাদিকদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    এ সময় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জনস্বার্থে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • জাজিরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    জাজিরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি:

    মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্য অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

    সব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালিত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

  • ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

    ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতবস্ত্র বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।

    সোমবার সকালে ব্যাটালিয়নের আওতাধীন জীবতলী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া ও মগবান ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় শীত মৌসুম উপলক্ষে ৩৭টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    শীত বস্ত্র বিতরণ করেন ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।

    তিনি জানান সেনাবাহিনীর সেনাপ্রধানের নির্দেশনায় এই শীতবস্ত্র বিতরণ করা হয় ।

    এলাকার লোকজন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতবস্ত্র কম্বল পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ১০আর ই ব্যাটালিয়ন জানান, ভবিষ্যতে এধরনের সুবিধা বঞ্চিত জনসাধারণের পাশে আমরা আছি এবং থাকব।

  • কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী পরাজয় নিশ্চিত জেনে তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।
    সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।
    ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ই ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
    এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতে ১৪ই ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,সরকারী কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহামুদ সিকদার, মোঃরফিকুল ইসলাম প্রমুখ।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলার বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
    আলোচনা শেষে ১৪ই ডিসেম্বরের সকল শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
    পরিশেষে বিকাল ৫ ঘটিকার সময় কাউখালি লঞ্চঘাট সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয়

  • কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি মাছ,বাঁশ,গাছসহ বিভিন্ন ফসল আমাদের সম্পাদ।আমরা এ সম্পাদককে কাজে লাগিয়ে দেশের  চাকা আরও সুন্দর ও জনকল্যাণে কাজে লাগাতে পারি। মাছ ব্যবসাকে সুরক্ষা করতে আইস অতি প্রয়োজন  । মাছকে রাঙামাটি জেলা তথা কাপ্তাই উপজেলা  হতে অন্য জেলা বা শহরে পরিবহন করে নিতে হলে বরফ  প্রয়োজন।

    শুক্রবার সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার আইস প্লান্ট উদ্বোধন কালে প্রধান অতিথি রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন উপরোক্ত বক্তব্যে রাখেন।

    নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই আইস প্লান্ট পরিচালক মো আবু বক্কর ছিদ্দিক। এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো ইমতিয়াজ সাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (ভারপ্রাপ্ত),কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো বেলাল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবে সভাপতি মো কবির হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো.শাহাবুদ্দিন ও মৎস্য ব্যবসায়ী  সম্পাদক নবী হোসেন। এর আগে সকালে দোয়া মাহফিল, কুরআন খতম পড়ানো হয়। এবং প্রধান অতিথি সুইচ টিপে আইস প্লান্ট উদ্বোধন করে। এসময় সকল মৎস্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

  • হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাপ্তাই প্রতিনিধি।  

    ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

    শনিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর  অঙ্গ ও সহযোগী  সংগঠনের উদ্যোগে  কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে উপজেলা  বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর নেতৃত্বে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে  সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক  উথোয়াই মং মারমা।  সমাবেশে  বক্তব্যরা জানান  ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময়  উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লা নাহিয়ান ডালিম, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা, কর্ণফুলি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য মোঃ মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন

    চট্টগ্রাম, ১০ ডিসেম্বর ২০২৫ ইং
    ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার কর্মীরা মানবাধিকারের সুরক্ষা, আইনী সহায়তা কার্যক্রম আরও জোরদার করা এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উপ-পরিচালক এ কে এম আকবর আলী, সাংগঠনিক সম্পাদিকা জনাবা কহিনুর আক্তার কাজল, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আজমউদ্দিন রানাসহ অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও মানবাধিকার কর্মীরা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আইনী জটিলতা দূরীকরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।