Category: জাতীয়

  • কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উঠান বৈঠক 

    কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উঠান বৈঠক 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ গণভোট ও আচারবিধি উপলক্ষে প্রচার-প্রচারণা ও উন্মুক্ত উঠান বৈঠক হয়েছে।

    বুধবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ওয়াগ্গা স্কুল মাঠে ভোট সংক্রান্ত সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।

    প্রধান অতিথি রুহুল আমিন বলেন, আগামি ১২ফেব্রুয়ারি ২৬ জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে মিলে মিশে জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন। আগত উঠান বৈঠকে তরুণ -তরুণী ও নারী ভোটারদের ভিডিও চিত্রের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে উৎসহ প্রদান করা হয়।

    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ান ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। এসময় পাহাড়ি এলাকা হতে শত,শত উপজাতি নারী,পুরুষ ও তরুণী মনোযোগসহকারে ভোট সংক্রান্ত নিয়মাবলি ও আচারবিধি উপভোগ করে।

  • অর্থ সংকটে  দীর্ঘ ২১বছরের কাপ্তাই স্বর্ণ টিলা জামে মসজিদটি নির্মাণ হয়নি 

    অর্থ সংকটে  দীর্ঘ ২১বছরের কাপ্তাই স্বর্ণ টিলা জামে মসজিদটি নির্মাণ হয়নি 

    কবির হোসেন- কাপ্তাই।

    রাঙামাটির  কাপ্তাই স্বর্ণটিলা জামে মসজিদটি দীর্ঘ ২১ বছরেও অর্থসংকটে পূর্ণ নির্মাণ হয়নি।

    কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে স্বর্ণটিলা জামে মসজিদটি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার দীর্ঘ বছরেও পূর্ণ নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন, মুসল্লী নামাজ আদায় করতে পারছেনা। এছাড়া এলাকার শতাধিক শিশু কুরআন শিক্ষা হতে বঞ্চিত রয়েছে।

    জানাযায়, স্বর্ণটিলা মসজিদ এলাকায় ১৩০পরিবার প্রায় পাঁচ শতাধিক লোক বসবাস করে। অত্র এলাকার লোকজন নিম্ন আয়ের মানুষ। দিনে আনে দিনে খায়।কেউ বা নদীতে মাছ শিকার করে সংসার চালায়। এলাকার লোকজন এবং মসজিদ কমিটি সকলে মিলে  মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে দশটি  পিলার নির্মাণ করেছে। মসজিদে বাকিঅংশসহ আনুষাঙ্গিক নির্মাণ কাজ অর্থ সংকটের ফলে  বন্ধ রয়েছে।

    মসজিদ কমিটির সভাপতি মো: সেলিম, সদস্য মো.নুরুল আলম জানান,আমরা মসজিদের বাকিঅংশ অর্থের কারনে করতে পারছিনা। এটি পূর্ণ নির্মাণ করতে আরও ১০/১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এলাকার লোকজন অসহায়, দরিদ্র খেটে খাওয়া তাদের পক্ষে এত টাকা দিয়ে মসজিদটি পূর্ণ নির্মাণ করা সম্ভব হয়। তাই কোন বিত্তবান ও দানশীল ব্যক্তি বা উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন।

    মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন জানান,আপনারা সহযোগিতার হাত বাঁড়িয়ে দিলে মসজিদ অবশ্যই ইনশাআল্লাহ পূর্ণ নির্মাণ হবে।তাই মসজিদ টি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করছি।

  • কাউখালীতে মৎস্যজীবীদের মাঝে দেশীয় বকনা বাছুর বিতরণ

    কাউখালীতে মৎস্যজীবীদের মাঝে দেশীয় বকনা বাছুর বিতরণ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ২০২৫–২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত মৎজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশীয় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৫ জানুয়ারী(সোমবার) দুপর ২ঃ৩০ ঘটিকার সময়, উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে দেশীয় বকনা বাছুর প্রদান করা হয়। প্রকল্পের আওতায় জেলেদের জীবিকায় বৈচিত্র্য আনা এবং মাছের প্রজনন মৌসুমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের সম্পৃক্ত করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছ আহরণে চাপ কমাতে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গবাদি পশু পালনের মাধ্যমে জেলেদের আর্থিক স্বাবলম্বিতাও বাড়বে।
    এ সময় বকনা বাছুর পরিদর্শন সহ বিতরণে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ও ভেটেরেনারী সার্জন ডা. মোঃ মিনহাজুল ইসলাম,৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন, মোঃ রফিকুল ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী মৎসজীবীরা।

  • কাপ্তাইয়ে শীতের প্রকোপ বৃদ্ধি দিনের বেলায় গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ 

    কাপ্তাইয়ে শীতের প্রকোপ বৃদ্ধি দিনের বেলায় গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পৌষের শীতে জনজীবন কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া লোকজন। দুপুর পর্যন্ত গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় খেটে খাওয়া লোকজনকে। এদিকে পাহাড়ি পল্লিতে বেলা ১২/১টা পর্যন্ত সূর্যের কোন দেখা মিলছেনা।

    শীত নিবারণ করতে রাত ও দিন পর্যন্ত গাছের গুড়ি, বনের লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণ করছে বলে জানান, মংথুউ মং মারমা, রনাজয়মং মারমা।

    শীতে বয়োবৃদ্ধ, শিশু ও মহিলারা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসী গুলোতে চিকিৎসা নিচ্ছে।

    কাপ্তাই উপজেলা স্থানীয় ফার্মেসি হক মেডিকেল হল পল্লি চিকিৎসক বুলবুল ও সুমন দাশ জানান, আমাদের নিকট বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ লোক চিকিৎসা সেবা নেয়ার জন্য আসে। সর্দি,ঠান্ডা কাশি,হাপানি ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি।

    কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, তাঁদের হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত সংখ্যা বেশি। তাঁর মধ্যে বয়োবৃদ্ধ, শিশু সংখ্যা বেশি। তাই এই শীতে সকলকে সর্তক হওয়ার জন্য গরম পোশাক , গরম পানিসহ ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য আহবান জানান।

  • কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ” শীর্ষক কৃষক  প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ” শীর্ষক কৃষক  প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে “বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার সকাল ১০টায় কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি)অংগ এর অর্থায়নে এবং পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাইয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান (ভারপ্রাপ্ত)পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাই।

    প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), বারি গাজীপুর।

    তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এরাবিয়ান এবং রোবাস্ট জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হতে হবে।

    কফি চাষে গাছে পোকার আক্রমণসহ বিবিধ বিষয়ে কৃষকদের  গবেষণা কেন্দ্রের পরামর্শ দেয়া হয়।

    এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মো. মনিরুজ্জামান,উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙামাটি,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. মনিরুজ্জামান কৃষি গবেষণা কেন্দ্রে পাহাড়তলী, বান্দরবান ঊর্ধ্বতন  বৈজ্ঞানিক  কর্মকর্তা  ড. মো. সেলিম।

    এসময় মাঠ পর্যায়ে ৩০জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

    এর আগে অনুষ্ঠানে শুরুতে প্রয়াত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়।

  • সিরাজগঞ্জের ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    সিরাজগঞ্জের ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলায় মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন ৫৭ জন প্রার্থী।
    মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার জেলা সদর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

    সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদর উপজেলার একাংশ) থেকে ৯ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ৭ জন।
    সিরাজগঞ্জ-২ আসন (সদর ও কামারখন্দ) থেকে মনোনয়নপত্র উত্তোলনকারী ৭ জনের সবাই তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
    সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ ও তাড়াশ) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও দাখিল করেছেন ৫ জন।
    সিরাজগঞ্জ-৪ আসন (উল্লাপাড়া) থেকে ৮ জনের মধ্যে ৬ জন মনোনয়নপত্র জমা দেন।
    সিরাজগঞ্জ-৫ আসন (বেলকুচি ও চৌহালী) থেকে ৮ জন মনোনয়নপত্র উত্তোলন করে ৭ জন দাখিল করেছেন।
    সিরাজগঞ্জ-৬ আসন (শাহজাদপুর) থেকে সর্বাধিক ১৭ জন মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী।

    জেলা নির্বাচন অফিসার মোঃ আমিনুর রহমান মিঞা জানান, সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনে মনোনয়নপত্র উত্তোলনকারী ৫৭ জনের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

  • চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

    চন্দ্রঘোনায় সিসিএইচপি এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের(সিসিএইচপি)  আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার  হাসপাতালের সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সভাপতিত্বে এবং কমিউনিটি হেলথ ফেসিলিটেটর উসংবাই এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

    তিনি বলেন, যেকোন দূর্যোগের সময় ৪টি বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। অপরিকল্পিত ভাবে বনায়ন ও বৃক্ষ নিধনের ফলে আমরা প্রকৃতির অনেক ক্ষতি করছি।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কাপ্তাই উপজেলার সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজান্তা তনচংগ্যা।

    এসময়  কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন,  বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়ন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এবং রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়ন এর  হেডম্যান, জনপ্রতিনিধি, ইউনিয়নের গ্রাম উন্নয়ন প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশ নেন।

  • শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ

    শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ

    স্টাফ রিপোর্টার। 

    বৃহত্তর রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জ জেলার অতিশয় শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।

    উত্তরাঞ্চলের ঐ সকল জেলার সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য কম্বল, সোয়েটার, জ্যাকেট, শিশুদের গরম পোশাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ ভূঁইয়াকে টিমের প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

    কমিটির অপর সদস্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল ও শেখ সবুজ হোসেন রাজা। এ কাজে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির সদস্যরা সহযোগিতা করবেন।

    সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইতিপূর্বেও নানা প্রাকৃতিক দূর্যোগে সাংবাদিকদের পাশে ছিলো, ভবিষ্যতেও অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।

  • কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণে অজ্ঞাত এক মহিলা মৃত্যু 

    কাপ্তাইয়ে বন্যহাতি আক্রমণে অজ্ঞাত এক মহিলা মৃত্যু 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বন্যহাতির আক্রমণে কাপ্তাই -চট্টগ্রাম সড়কের উপর রামপাহাড়স্থ এক মহিলা পাগলকে পিষ্ট করে মেরে ফেলেছে।

    সোমবার রাত সাড়ে নয়টায় কাপ্তাই -চট্টগ্রাম সড়কের ওপর পঞ্চাশোর্ধ এক অজ্ঞতনামা ভবঘুরে মহিলা পাগলকে হাতি আক্রমণ করে মেরে ফেলেছে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: ওমর ফারুক স্বাধীন জানান,রাম পাহাড়ের টহল দল খবর পেয়ে ঘটনাস্থলে যায়।এবং সেখানে একটি বন্য হাতি সড়কের ওপর অজ্ঞাত এক মহিলাকে আক্রমণ করে মেরে ফেলে।

    বিষয়টি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

  • অবহেলিত কাউখালীর শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিব–আহম্মদ সোহেল মনজুর সুমন

    অবহেলিত কাউখালীর শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিব–আহম্মদ সোহেল মনজুর সুমন

    মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমন মনোনয়নপত্র দাখিলকালীন সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,আগামী নির্বাচনে কাউখালীবাসী আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী, ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে অবহেলিত কাউখালীর শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিব।
    ২৯শে ডিসেম্বর(সোমবার) দুপুর ২ ঘটিকার সময় কাউখালী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের কার্যালয়ে, আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, কাউখালী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এস. এম. আহসান কবির, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন সহ কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মোঃ সাফিউল আজম দুলাল।

    এ সময় তিনি বলেন, উন্নয়নের দিক থেকে কাউখালী উপজেলা অন্যান্য উপজেলা থেকে খুবই পিছিয়ে আছে। তাই এই উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবো।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, দেশের মানুষের জন্য বৈষম্যদূরীকরন সহ সেবা প্রদানের লক্ষে বিএনপি পক্ষ থেকে নানা পরিকল্পনা হাতে নিয়েছে।
    তিনি আরও বলেন, ১৯৯৩ সালের বিএনপি সরকার প্রবর্তিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে বিস্তৃত করা সহ ইমাম ও মুয়াজ্জিনদেরকে সন্মানী প্রদান করা হবে। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রধানদেরও একই সুবিধা প্রদান করা হবে।
    এছাড়াও কৃষক কার্ড,ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদাবৃদ্ধি সহ কৃষকদের ভাগ্যোন্নয়নে নানা পরিকল্পনার কথাও বলেন বলে জানা যায়।

    পিরোজপুর-২ আসনের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে, কাউখালীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।