কাউখালী প্রতিনিধি।
Category: জাতীয়
-

তীব্র নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল দুই দিন ধরে বন্ধ রয়েছে
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ী ফেরিঘাটের ফেরি চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল থেকেই একের পর এক ভাঙ্গন শুরু হয়েছে। কিছুতেই ভাঙ্গন রোধ করা সম্ভব হচ্ছে না।নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে যাওয়া, পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়া এবং আশেপাশের দোকান ও নদীর পাড়ের বহু গাছ, বাজার ও স্থাপনা বিলীন হয়ে গেছে।সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে।ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।ফলে গ্যাংওয়ে নদীর ভাঙ্গনে ডেবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে এই রুটে চলাচলকারী ঘড়িয়ার পার, বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে এবং এলাকার মানুষজন সবসময় ভাঙনের আতঙ্কে থাকে।ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব।ফেরী ইজারাদার শাহিন জানান, নদী ভাঙ্গনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়ক কর্তৃপক্ষ ফেরির নতুন প্লাটুন মেরামতের কাজ করছে।সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মাহমুদ জানান, তীব্র নদী ভাঙ্গনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে। -

পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান) বাঙালি জাতির লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই ।
গতকাল ২৬ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের এক মতবিনিময় সভায় এমন তথ্য উঠে এসেছে ।
চাকরি সংস্কার আন্দোলনের আহ্বায়ক জালাল আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোস্তফা আল ইহযায, জাস্টিস পার্টির সভাপতি আবুল কাশেম, মুসলিম সমাজের সভাপতি মাসুদ হাসান, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক খানে এ আসাদ, এডভোকেট কাজী এ এ কাফী , খান হৃদয় প্রমুখ ।
বক্তারা বলেন,”পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি/খাগড়াছড়ি/বান্দরবান) বাঙালি জাতির লোকজন চাকরিতে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দুর্দশার কথা শোনার কেউ নেই ।এনজিও, উন্নয়ন প্রকল্প বা স্থানীয় প্রশাসনের অধীনে চাকরিতে পাহাড়ি জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়।এতে যোগ্য বাঙালি প্রার্থীরা সুযোগ হারাচ্ছেন বলে মনে করেন অনেকে।”
-

কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী চিংম্রং বৌদ্ধ বিহারের নির্মানাধীন তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই সড়ক সংলগ্ন চিংম্রং বড় কিয়ং ঘাটে বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ মঙ্গল সূত্র পাঠের মাধ্যমে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে মংসুইপ্রু মারমা, ক্যওজমং চৌধুরী, উথোয়াই মং মারমা, মংসুইউ মারমা, পাসুইউ মারমা, চচা অং মারমাসহ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।
দায়ক মংসুইপ্রু মারমা বলেন, এই তোরণ নির্মাণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করেছে।এবং সকল সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নে ১৯২৫ সালে এই বিহার প্রতিষ্ঠা করা হয়।
-

জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী
স্টাফ রিপোর্টার ।
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
(২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন।
জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাব সলিমুল্লাহর মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত এই জোট নির্বাচনের পরেও জোটবদ্ধ ভাবে জুলাই চেতনা ও আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্য অটুট রাখবে এবং সমমনা বিভিন্ন দল ও সংগঠনের জন্য জোটের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে বলে মতামত রাখেন।
নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান, যুক্তি , ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী সংগঠন হিসাবে কাজ করে যাবে।
সম্মেলনে ১০দফা ঘোষণাপত্র পাঠ করে শোনান দলের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।
জাতীয় মুসলিম জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের টানা তিনদিন ছুটির কারণে মূল তফসিল কাঠামোর মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দানের সময় ৩দিন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবী জানান। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে জোটের সদস্যরা অংশগ্রহণ করার ঘোষণা দেন।
-

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর উদ্যোগে বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসময় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে সমবেত হয়ে প্রার্থনা এবং খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ হতে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়।
চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।
পরে সকাল ১০টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।
এসময় চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য রাখেন।
চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় বড়দিনের প্রার্থনায় সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।
এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া এলাকায় ৩ টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকায় ১ টি চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।
-

বন বিভাগের অভিযানে পাচারকালে ২ টি ময়না পাখি উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই হতে পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক বিলুপ্তপ্রজাতি দুটি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর ঢাকাইয়া কলোনিতে অভিযান করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে।
কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বনের মায়াবি পরিবেশের মায়ের কোঠর থেকে ধরে এনে পাচারকারী চড়া দামে বিক্রয় করে থাকে যা বন্যপ্রাণী আইন ২০১২ এর পরিপন্থি। বন্যপ্রাণী সূরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে। যাতে কোন অপরাধ বা পাচারকারী বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করতে সেইজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।
অবশেষে বন্যপ্রাণী দুটি রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে বলে জানান।
-

আবারও ইতিহাস গড়লেন বাংলাদেশি–আমেরিকান সোমা এস সাঈদ
নিউইয়র্ক | হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।
আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পবিত্র কোরআন স্পর্শ করে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি–আমেরিকান বিচারপতি সোমা এস সাঈদ। গত বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মাধ্যমে তিনি বহুজাতিক সমাজে প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলিম নারী হিসেবে দ্বিতীয়বারের মতো ইতিহাস রচনা করলেন।
শপথ গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, সিনেটর টোবি এন. স্ট্যাভিস্কি, অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস এবং কোর্ট অব আপিলের প্রধান বিচারপতি রোয়ান উইলসন বলেন—নিজের মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বিচারপতি সোমা এস সাঈদ শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, একই সঙ্গে বাংলাদেশকেও আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় তুলে ধরেছেন।
(খবর: আইবিএন নিউজ)
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাঈদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাঈদ–এর কন্যা সোমা এস সাঈদ মাত্র ১২ বছর বয়সে মা–বাবার সঙ্গে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর থেকে তিনি নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাস করছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে শিক্ষাজীবন শেষে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ব্যাচেলর ডিগ্রি এবং পরে ইউনিয়ন ইউনিভার্সিটির আলবেনি ল’ স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে জুরিস ডক্টর (JD) ডিগ্রি অর্জন করেন।
দেড় যুগেরও বেশি সময় আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে তিনি নিজেকে বিশেষ এক অবস্থানে প্রতিষ্ঠিত করেন। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে কুইন্স কাউন্টিতে নিউইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন, যা ছিল তাঁর প্রথম ঐতিহাসিক সাফল্য।
পরবর্তী বছর তাকে ম্যানহাটানে অবস্থিত নিউইয়র্ক কাউন্টি ক্রিমিনাল কোর্টে বিচারপতির দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তা দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত পালন করেন। এরপর ২০২৪ সালের জানুয়ারি থেকে তিনি পুনরায় কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ ৪ নভেম্বর ২০২৫ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী।
বিচারপতি সোমা এস সাঈদের স্বামী মিজানুর চৌধুরী এবং ভাই সাঈদ বলেন, লক্ষ্য ও আদর্শে অবিচল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে বহুজাতিক সমাজেও প্রতিষ্ঠা পাওয়া সম্ভব—সোমা এস সাঈদ তার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, দলীয় মনোনয়ন নিশ্চিত থাকায় সোমা এস সাঈদকে প্রাইমারিতে অংশ নিতে হয়নি এবং তিনি সরাসরি মূল নির্বাচনে আড়াই লক্ষাধিক ভোটে জয়ী হন। তিনি বলেন, “এই বিজয় কেবল সোমা এস সাঈদের নয়, পুরো বাংলাদেশি–আমেরিকান কমিউনিটির বিজয়।”
ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ এবং অভিবাসন আইন বিশেষজ্ঞ অ্যাটর্নি অশোক কর্মকার বলেন, বিচারপতি সোমা এস সাঈদের এই উত্থান কমিউনিটির নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং তারা নিজ নিজ মেধা ও যোগ্যতায় আরও বড় অর্জনের পথে এগিয়ে যাবে।
পেশাগত সততার স্বীকৃতি হিসেবে তিনি নিউইয়র্ক সিটি ইক্যুয়াল রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, রাইট অব জাস্টিস কাউন্সিলের বোর্ড মেম্বার, এশিয়ান আমেরিকান জাজ অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এবং কুইন্স কাউন্টি উইমেন’স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি রোন্ডা বিন্ডা ও আয়েশা দেওয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের বাণী উচ্চারণ করে ছোট্ট জাহিন সাঈদ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিসহ প্রায় তিন শতাধিক বাংলাদেশি ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে সকল অতিথিকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।
-

কাপ্তাইয়ে দিনব্যাপী জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ
কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাই দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশিজনদের নিয়ে মনিটরিং প্রশিক্ষণ” হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ( BERCR-CHT) বিষয়ে রবিবার সকাল ১০টায় উপজেলা কিন্নরী হল রুমে গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি -ইউএনডি’র সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিৎমরম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথি বলেন,জীববৈচিত্র্য পরিবেশ ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারনে যেন পরিবেশ যেন কোন ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে বলে জানান।
প্রশিক্ষণে মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ডেসিলিটার বকুল তঞ্চঙ্গ্যা।
এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা।
এসময় সরকারি দপ্তর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, হেডম্যান ও কারবারি প্রায় ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
-

হাতি আক্রমণ হতে সূরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক রোডমাকিং
কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি দক্ষিণ বন বিভাগ এর উদ্যোগে কাপ্তাই রেঞ্জ হাতি হতে সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

সম্প্রতি গত মাসে রাঙামাটির কাপ্তাই – আসামবস্তী সড়কে বন্য হাতির আক্রমনে ঝর্ণা চাকমা এবং সবিতা চাকমা নামে দুই জন মহিলা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঐ সড়কের হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে সতর্কতামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন বিভাগের পক্ষ হতে কাপ্তাই জাতীয় উদ্যানের সোলার ফেন্সিং কার্যকর করা হয়েছে ।
এছাড়াও সোলার ফেন্সিং আওতার বাহিরে কাপ্তাই- আসামবস্তি রোডে জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও রাস্তা লিখন করেছে বন বিভাগ। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে হাতি চলাচলে জায়গাগুলোতে সাইনবোর্ড স্থাপন ও সতর্কতামূলক রোডমার্কিং করা হয়। পাশাপাশি কাপ্তাই রেঞ্জ কর্তৃক টহল কার্যক্রম ও জনসাধারণ, পর্যটকদের সতর্ক করে প্রচারণা চালান রেঞ্জ কর্মকর্তা ও সকল কর্মকর্তা, কর্মচারীগণ।
-

পরিবারে ফিরলো ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশু
স্টাফ রিপোর্টার।
ভারতে পাচার হওয়া ৬জন নারী শিশুদের দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেঙ্গালুরু ভারত থেকে এই ৬ জন শিশু নারী পুরুষকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রামের বাড়ির খুলনার রুপসায় পাঠানে হয়েছে।স্বদেশে ফেরত আনার বিষয়ে পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, নিজ উদ্যোগে বাংলাদেশের এই বন্দী নাগরিককে দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করলেন।
যারা আজ পরিবারের কাছে ফিরে আসলেন তারা হলেন
খুলনা জেলার রুপসা থাবার সোবহান আলীর মেয়ে হালিমা খাতুন, খুলনার ছরোয়ার মল্লিক এর ছেলে মোঃ রাজু মল্লিক,মোঃ মোহর আলী শেখ এর সন্তান
মোঃ জাহিদুল ইসলাম,কালাম মাতুব্বার এর সন্তান মোঃ মাহাবুর মাতুব্বার, রাজু মল্লিক এর ছেলে তামিম মল্লিক ও ইব্রাহিম মল্লিক।
এরা সবাই খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এই সহ ৬ জনকে খুলনা থেকে সিলেট অঞ্চলের দুর্গম এলাকা দিয়ে আসাম হয়ে বেঙ্গালুরু -ভারতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচার করা হয় বলে জানান ফিরে আসা ভিকরিমরা।১৬ ডিসেম্বর সকাল ০৯.০০ ইনডিগো ফ্লাইটে বেঙ্গালুরু থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে ১৬.০৫ মিনিটে ঢাকার পথে রওনা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে রাত ৭.৩০।
উল্লেখ্য ভারতে পাচার হয়ে বেঙ্গালুরে এরা ভারতীয় পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘদিন জেলখানা ও শেল্টার হোমে বন্দি ছিল এতদিন। বাংলাদেশ ও ভারতের সকল কার্যক্রম সম্পন্ন করে তাদেরকে স্বদেশে প্রত্যাবর্তন বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও পাচারের শিকার মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম এ বিষয়ে সকল সহযোগিতা করে তদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভুমিকা রেখেছেন।
এ বিষয়ে সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান মহান বিজয়ের মাসে অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে এই মানবিক কাজটি উৎসর্গ করেছেন।
খায়রুল আলম জানান ,নিউ আর্ক মিশন অপ ইন্ডিয়া হোমের প্রতিষ্ঠাতা অটো রাজা এবং ম্যানেজার শ্রীবাস কুমার এ বিষয়ে আমার সাথে সর্বকালীন যোগাযোগ করে ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করে থাকেন। অটো রাজার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন অতি শীঘ্রই আরো যেসকল নারী শিশু ঐ প্রতিষ্ঠানে আছে তাদেরকে ও দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করতে পারবো।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমদ আবু জাফর বলেন ,এ ধরনের মানবিক কার্যক্রম অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা করা দরকার। আমরা সংগঠনের পক্ষ থেকে আনন্দিত এবং অভিনন্দন জানাচ্ছি, এরা যেন ঘুরে দাড়াতে পারে। স্হানীয় প্রশাসন তাদেরকে পুর্নবাসনে সহযোগিতা করা দরকার বলেও তিনি জানান।