Category: চট্টগ্রাম বিভাগ

  • আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই প্রজেক্ট এলাকা বাসা হতে আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্বার করা হয়েছে।

    সোমবার সকাল ৯টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ এলাকার শাহ আলমের বাসা হতে অজগর সাপটি বন বিভাগ উদ্ধার করে।

    দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, বিউবো এলাকার লোকজন আমাদের সাপের বিষয়টি জানালে আমরা দ্রুত ছুটে গিয়ে শাহ আলমের বাসা হতে অজগর সাপটি উদ্বার করি। যার দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি বলে জানান।

    বাসার মালিক শাহ আলম জানান সাপটি তার বাসার দুটি মুরগী খেয়ে ফেলেছে।সাপটিকে না মেরে বন বিভাগের লোকজনকে সংবাদ দেয়া হয়। পরে উদ্ধার হওয়া অজগর সাপটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় কাপ্তাই ন্যাশনাল পার্ক কাপ্তাই হেলিপ্যাড পুলিশ লাইন গভীর জঙ্গলে বেলা ১২টায় অবমুক্ত করা হয়।

    এসময় দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষ আবু কাওসার,ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যগন উপস্থিত ছিলেন।

    সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার জানান, বনের মধ্যে খাদ্য না পাওয়ায় এরা লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে বাসা বাড়িতে ডুকে পড়ছে।

  • কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা 

    কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা 

    কাপ্তাই( রাঙ্গামাটি)প্রতিনিধি। 

    কাপ্তাই উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি  মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াইডিএসবি নির্বাহী পরিচালক তাহহীদইসলাম এর  এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    এসময় প্রধান অতিথি আগত বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক রিনি চাকমা প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও ইয়ুথসদস্যগন উপস্থিত ছিলেন।

  • কর্ণফুলী ও হালদা নদী মাছ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

    কর্ণফুলী ও হালদা নদী মাছ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কর্ণফুলী নদীর মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৫ জুন) সকাল ১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এই সময় তিনি বলেন, মৎস্য সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। মৎস্য ধরা বন্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদের উচিত কাপ্তাই লেক এবং কর্ণফুলি নদী হতে মাছ ধরা হতে বিরত থাকা।এবং সরকারে দেয়া নির্দেশনা মেনে চলা। এছাড়া কোন ভাবেই মাছ ধরার সময় কারেন্ট জাল ব্যবহার না কর। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

  • কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

    কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি। 

    উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

    রবিবার দুপুর ১টায় ব্যাঙছড়ি বিটে উদ্ধার হওয়া সাতফুট দৈর্ঘ্য এবং ৭কেজি ওজনের সাপটি অবমুক্ত করা হয়।

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, শনিবার রাতে রাঙামাটি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এর বাস ভবন এলাকার হর্টিকালচার হতে বিশেষ টহল দল অজগর সাপটি  উদ্ধার করে এবং রবিবার দুপুরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

    এসময় ফরেস্টা শফিকুল ইসলাম, ব্যাঙ্গছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার , নুরুল মোস্তফা, আরিফহাসানসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে  বৃক্ষরোপণ শুভ  উদ্বোধন  

    কাপ্তাইয়ে  বৃক্ষরোপণ শুভ  উদ্বোধন  

    কাপ্তাই প্রতিনিধি: 

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্ম পরিকল্পনার অংশ হিসাবে রাঙামাটি কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বাধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন  করেন কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম।

    এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ স্কুলের শিক্ষক,  শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • মাসিক রূপসী কাপ্তাইয়ের আয়োজনে ”   পরিবেশ সুরক্ষায়  করনীয়” শীর্ষক আলোচনা

    মাসিক রূপসী কাপ্তাইয়ের আয়োজনে ”   পরিবেশ সুরক্ষায়  করনীয়” শীর্ষক আলোচনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে পরিবেশ সুরক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা করা হয়েছে।

    শনিবার (১৩ জুন)  দুপুরে  শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড এন্ড পড হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।

    মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ রায়হানুল ইসলাম।  তিনি বলেন, পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা করে আমাদেরকে পর্যটন শিল্পে উন্নতি ঘটাতে হবে।  কাপ্তাইয়ে বন্য হাতি আছে, তাদের আবাসস্থল যেন ধ্বংস না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

    এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেড এর মহাব্যবস্থাপক( কর্মাশিয়াল) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম এর উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, কেপিএম লিমিটেড এর মহাব্যবস্থাপক( প্রশাসন)

    আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম লিমিটেড এর এফ আর  বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ,   চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা মইনুল আনাম ও মইদুদুল আলম, বিএফআইডিসি লাম্বার প্রসেসিং কেন্দ্রের সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম।

  • কাপ্তাইয়ে পাহাড়ধসের ৯ বছর : এখনোও ঝুঁকিতে বসবাস করছে ৫ শত পরিবার 

    কাপ্তাইয়ে পাহাড়ধসের ৯ বছর : এখনোও ঝুঁকিতে বসবাস করছে ৫ শত পরিবার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ২০১৭ সালের ১৩ জুন। রাঙামাটি জেলার কাপ্তাইবাসীর জন্য দিনটি  বিভীষিকাময় ।  আগের দিন মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। টানা বর্ষণে তখন ঘরবন্দী মানুষ। ওই দিনের পাহাড়ধসে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় প্রাণ হারায় ১৮ জন।আহত হয়েছে শতাধিক নারী -পুরুষ।

    ১৩ জুন সকালে কাপ্তাইবাসী শুনল ভয়াবহ পাহাড়ধসের কথা। বিভিন্ন প্রান্ত থেকে আসতে লাগল মৃত্যুর খবর। সেই দিন সকালে প্রথম দুঃসংবাদটি আসে ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি থেকে। ভয়াবহ পাহাড়ধসে সেদিন ওই এলাকায় বসবাসরত নুরনবীসহ তাঁর ছেলের সন্তানসম্ভবা স্ত্রী এবং তার শিশুপুত্র ঘটনাস্থলে মারা যায়। এরপর একে একে কাপ্তাই উপজেলার  ওয়াগ্গার মুরালীপাড়া, রাইখালির কারিগরপাড়া এবং চিৎমরম ইউনিয়ন থেকে পাহাড়ধ্বস ও মৃত্যুর খবর আসতে থাকে।দিশেহারা হয়ে পড়ে প্রশাসনসহ সর্বস্তরের লোকজন।  সেদিনের পাহাড়ধসে কাপ্তাইয়ে প্রাণ হারায় ১৮ জন। পাহাড়ি ঢলে তলিয়ে যায় শত শত একর সবজিখেত, নষ্ট হয় বহু ঘরবাড়ি। এখনো দিনটির কথা স্মরণ করে শিহরিত হয় ওই সব এলাকার মানুষ।

    (১৩ জুন ২০১৭) কাপ্তাইয়ের পাহাড়ধসের ৯ বছর হয়ে গেলেও এখনো কাপ্তাইয়ের অনেক জায়গায় পাহাড়ে ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে শত শত পরিবার। বিশেষ করে ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিতে পাহাড়ের পাদদেশে এবং ঢালুতে  ঝুঁকিপূর্ণভাবে বাস করছে প্রায় ৫শ’অধিক  পরিবার। এ ছাড়া ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া, তিনছড়ি, মিতিঙ্গাছড়িসহ দুর্গম অনেক জায়গায় বসবাস করছে অনেক পরিবার। তাঁরা আছেন ঝুঁকিতে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি হলে এই মানুষদের প্রশাসনের পক্ষ হতে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হলেও এ সব পরিবারগুলোকে স্থায়ীভাবে পুনর্বাসন করা সম্ভব হয়নি এখনো।

    ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্রকৌশলী  চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান,  কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকায় এখনো ঝুঁকিতে বাস করছে বহু মানুষ। যখন অতি বৃষ্টি হয়, তখন পাহাড়ধসের আশঙ্কায় তাঁরা নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আসে। যদি এসব লোককে স্থায়ীভাবে কোনো জায়গায় পুনর্বাসন করা যেত, তাহলে সমস্যার সমাধান হতো।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম জানান,  ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনিসহ উপজেলার রাইখালী ও ওয়াগ্গা ইউনিয়নে এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে  যারা বসবাস করছে তাদের ডাটাবেজ করবো, তারা ভুমিহীন কিনা। যদি তারা বিল্ডিং কোড মেনে ঘর বাড়ি করে তাহলে আমরা সহায়তা করবো। তিনি আরোও বলেন, জেলা  প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে  আমরা  এসব এলাকায় গিয়ে জনগণকে পাহাড়ের পাদদেশে বসবাস না করার জন্য অনুরোধ করি। বিশেষ করে অতি বৃষ্টি হলে পাহাড়ধসের আশঙ্কা থাকে। তখন আমরা ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি এবং তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করি। যদি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীরা দুর্যোগের আগে নিরাপদ স্থানে চলে আসে, তাহলে জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

    কাপ্তাই উপজেলা পরিষদ  সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, (১৩জুন২০১৭) সালে আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান এর দায়িত্বে ছিলাম। সেদিন সকালে প্রথমে খবর পাই ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর মিতিঙ্গাছড়িতে পাহাড় ধ্বসে একই পরিবারের কয়েকজন মাটির নীচে চাপা পড়ে আছে। আমি ঝুঁকি নিয়ে সেই এলাকায় যাই। কাপ্তাই উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমগ্র কাপ্তাইয়ের ক্ষতিপূর্ণ এলাকায় উদ্ধার কার্যক্রম চালাই।

    তিনি আরোও জানান  এখনো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে অনেকে বসবাস করছেন। বিশেষ করে ঢাকাইয়া কলোনির বাসিন্দারা সবচেয়ে ঝুঁকিতে আছেন। তাদেরকে স্থায়ী কোন বন্দোবস্তের জন্য বর্তমান সরকার চেষ্টা করবেন।

  • কাপ্তাইয়ে  বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা  বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে  বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা  বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণ স্টার্ট আপ বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা ( বিজ্ঞান মেলা )স্টল  প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম, এসইডিসি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় এ মেলা করা হয়।

    উক্ত  বিজ্ঞান ও উদ্ভাবনী মেলায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    এসময় বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনসহ প্রমুখ। এর আগে

    পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং, ডিএসি, পরিকল্পিত গ্রাম প্রদর্শনী করা হয়। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

    পরে প্রধান অতিথি মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে  সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

  • কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্য্যাডভোকেসী সভা

    কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্য্যাডভোকেসী সভা

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে অ্য্যাডভোকেসী  সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এ সভা অনুষ্ঠিত হয়।

    কম্প্রিহেনসিভ হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম।

    প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সেবা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে তাদেরকে পাবলিক স্বাস্থ্য বিষয়ে প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। তবেই জনগণ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হবেন না।

    বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী  এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

    এর আগে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের     মাধ্যমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথপ্রোগ্রাম এর বিভিন্ন স্বাস্থ্য সেবা কার্যক্রম তুলে ধরা হয়।

    সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই  ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে পার্বত্য  প্রতিমন্ত্রীর সহায়তা প্রদান

    কাপ্তাই  ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে পার্বত্য  প্রতিমন্ত্রীর সহায়তা প্রদান

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি অসুস্থ পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী।

    বুধবার বিকাল ৩টায় পরিবারের সদস্য ইতিস তনচংগ্যার হাতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি তার ব্যক্তিগতভাবে  আর্থিক সহায়তা প্রদান করে।

    প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গা (৬৫) ক্যান্সারে আক্রান্ত ও তাঁর  পুত্রবধু  সান্তনা তঞ্চঙ্গা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চিকিৎসা সহায়তায় চয়ে সংবাদ প্রকাশ করায় পার্বত্য প্রতিমন্ত্রীর নজরে আসে। প্রতিমন্ত্রীর পক্ষে অনুদান  প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম।

    মোরশেদ আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী  পাহাড়ের সকল সম্প্রদায়ের পাশে সুখে, দুঃখে এবং উন্নয়নে পাশে থাকবে।

    প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পার্বত্য সকল সম্প্রদায়ের মাঝে সমাজ ও উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান।

    অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন মহিন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    পরিবারের সদস্য ইতিস তনচংগ্যা আর্থিক সহযোগিতা ও অনুদান পেয়ে পার্বত্য  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।