Category: চট্টগ্রাম বিভাগ

  • চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত 

    চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়া একটি বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন উদ্বার করেছে প্রকৃতির দল।

    জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ এর চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল ৭ফুট দৈর্ঘ্য  সংকটাপন্ন রেটিকুলেটেড একটি পাইথন বাসা হতে উদ্ধার করে।

    বুধবার (২৩ জুন ২৬) সকাল ১১টায় উদ্বারকৃত পাইথনটি  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই কর্মকর্তা রাঙামাটি  দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি  বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্বার করে অফিসে আনা হলে আমরা পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করি।তিনি আরও জানান  গত দেড়মাসে প্রায় ১৮টি সাপ বনে অবমুক্ত করা হয়। রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেড কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য চিৎমরম ইউনিয়ন প্রকৃতির দল সংকটাপন্ন পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে দেয়া হয়। উদ্বারকৃর্ত সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

    এসময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, অরবিন্দু বনপ্রহরী ও প্রকৃতির দল উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির আয়োজনে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক ও বর্জ্য অপসারণ অভিযান করা হয়েছে।

    মঙ্গলবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত অত্র জোন সদরসহ সকল বিওপি,ক্যাম্প,টিওবি এর বিভিন্ন স্থাপনাএলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। প্লাস্টিক বর্জ্যগুলো সংগ্রহ করে জমা রাখা হয়েছে, যা ভবিষ্যতে রিসাইকেল এর জন্য প্রেরণ করা হবে। এছাড়াও সকল বিওপি ক্যাম্প টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    উক্ত কার্যক্রমে সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতিত) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

  • কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

    কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০টায় সমিতি কার্যালয়ের সামনে বাজার সমিতির সকল ব্যবসায়ীদের আয়োজনে বার্ষিক সভা  অনুষ্ঠিত হয়।

    ব্যবসায়ী সমিতির সদস্য নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এবং আন্তভর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ এর সভাপতিত্বে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিগত কমিটির আয়-ব্যয়সহ বিভিন্ন বিষয়ে রাত ২টা পর্যন্ত আলোচনা করা হয়। এবং আন্তর্বতীকালীন কমিটি চারজন সদস্যকে বিভিন্ন বিষয়ের ওপর সম্মাননা পুরস্কার প্রদান করে সাদ্দাম হোসেন, মোঃ সিরাজুল ইসলাম, নীধু শীল ও মোকাররম হোসেন।

    এসময় বক্তব্য রাখেন আন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল আলিম কালাম, কাপ্তাই নতুন বাজার চৌধুরী আব্দল্লাহ আল নোমান, সাবেক বাজার সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক এম করিম,জাহাঙ্গীর আলম,আনোয়ার হোসেন প্রমুখ।

  • কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি 

    কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই পুরান থানা সংলগ্ন সড়কে ঢাকা হতে আসা নৈশ্যকোচ সৌদিয়া পরিবহন (চট্ট মেট্রো ব ১১-১০৪৬) এর গাড়ির সাথে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি হতে ছেড়ে যাওয়া রাঙ্গুনিয়া লিচুবাগানগামী নৌবাহিনী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৌদি পরিবহনের গাড়ির সামনে দিকে এবং বিএন বাসের পিছনের অংশে ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানান সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ।

    সোমবার  (২২ জুন) সকাল সাড়ে ৬ টায় দুর্ঘটনা  ঘটনা ঘটে।

    সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান,  দুই দিক হতে আসা দুইটি গাড়ির গতি সীমিত ছিল। যখন গাড়ি দুইটি খুব কাছাকাছি চলে আসে তখন নৌ বাহিনীর গাড়িটি হার্ট ব্রেক করে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় উভয় গাড়ির চাকা স্লিপ করলে নৌবাহিনী  বাসটির পিছনের অংশের সাথে আমাদের গাড়ির সামনে অংশে ধাক্কা লাগে। ফলে আমাদের সামনের অংশে এবং বিএন বাসের পিছনের অংশে ক্ষতি হয়। উল্লেখ্য, গাড়িতে ৪ জন যাত্রী থাকলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটে নাই ।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সৌদি পরিবহন গাড়ির সামনে অংশ  ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নাই। এ বিষয়ে কেউ অভিযোগ করেন নাই।

  • শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা 

    শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা। তিন পার্বত্য জেলা তথা  রাঙামাটি জেলার  কাপ্তাই উপজেলায়  সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

    দীর্ঘ বছর যাবত এ সড়কের কোন উন্নয়ন কাজ করা হয়নি। ফলে এ সড়ক দিয়ে প্রতিদিন অত্র ইন্সটিটিউটের শিক্ষার্থী ক্লাস করতে গিয়ে সমস্যায় পড়েছে। সড়ক দিয়ে চলাচল করার সময়  ময়লা ও কাদামাটি শিক্ষার্থীর শরীরে পরে শেষ মেষ ক্লাস করতে পাড়ছেনা বলে অভিযোগ উঠেছে।

    কম্পিউটার বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সৌরভ জানান, ইন্সটিটিউটের প্রধান সড়কের বেহাল অবস্থায় আমরা বিভিন্ন সমস্যা পড়েছি। চলাচলের সময় ময়লা,কাদামাটি ছিটকে  আমাদের শরীরে পড়ছে।যার ফলে ময়লা ও কাদামাটি নিয়ে ক্লাস করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে।

    সড়কটি নিয়ে দিন দিন অসন্তোষ বাড়ছে। এসড়ক দিয়ে বাংলাদেশ  নৌবাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি, কাপ্তাই বন বিভাগ, বাংলাদেশ বন শিল্প কারখানা,পুলিশ সার্কেল অফিস সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াত করে।এবং প্রতিদিন হাজার হাজার লোকসহ রাঙামাটি পর্যটক এ সড়কটি দিয়ে চলাচল করছে।

    সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে ছোট,ছোট গর্ত হওয়ার ফলে জনসাধারণের বড় সমস্যা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর দায়িত্ব থাকা এ সড়কের কোন নজরদারি নেই বললেই চলে।

    এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি  বিশ্বাস জানান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কটির বেহাল অবস্থা। শিক্ষার্থী চলাচল করতে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। সড়ক দিয়ে চলতে বা ক্লাস করতে এসে শিক্ষার্থী ময়লার কবলে পড়ছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য প্রশাসনিক ভাবে অবগত করার পরও কোন সুরাহ হয়নি।

    রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ সেকশন-১ এর নিকট একাধিক বার ফোন করে  জানতে চাওয়া হলে ফোন বন্ধ পাওয়া যায়। এলাকাবাসীর দাবি দ্রুত উক্ত সড়কটি সংস্কার করার দাবি জানান।

  • পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটির কাপ্তাই সেনাজোনের উদ্যেগে  প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

    বৃহস্পতিবার(১৮জুন)  কাপ্তাই জোনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযানের আওতায় কাপ্তাই আর্মি ক্যাম্প এলাকা, গুরুত্বপূর্ণ সড়কসমূহ এবং আশপাশের জনসমাগমস্থলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

    অভিযান চলাকালে সেনাসদস্যরা পরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করেন এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এ ধরনের কার্যক্রম পরিবেশ দূষণ হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

    কাপ্তাই জোনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী সপ্তাহে স্থানীয় জনগণের অংশগ্রহণে কাপ্তাই নতুন বাজার এলাকা, পিডিবি এলাকা এবং বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অনুরূপ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

  • চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

    চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সভাপতির বদলী ও মামলা প্রত্যাহার দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন করেছে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী।

    বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা হতে ৯টা পর্যন্ত  কাপ্তাই বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)শাখার আয়োজনে  কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য বলেন, পতীত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার শ্রমিক লীগের দালালদের অপসারণ চায়।এবং আ’লীগের দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন) চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমানসহ চার নেতৃবৃন্দের বদলি, হামলা ও মামলা প্রতিবাদ জানান।

    কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন জানান, আ’লীগ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিদ্যুৎ সেক্টরে বসে ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী বিদ্যুৎ প্রকৌশলীদের জানান,এসকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে একসাথে বসে সমাধান করার আহবান জানান। এবং বদলী প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন( বি-১৮৮৬) শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুরশেদ আলম,কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন,সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্নসম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, যুববিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

  • কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

    কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

    নিজস্ব সংবাদদাতা,কাপ্তাই। 

    রাঙামাটি কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্র শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি সম্পন্ন হয়েছে।

    বুধবার  (১৭ জুন ২৬) সকাল সাড়ে আটায় মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই, রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

    ইফা মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার  মোঃ নাছির উদ্দিন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী।

    প্রধান অতিথি বলেন,একজন শিক্ষক জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ,পরিবার এবং কেন্দ্রের  মান উন্নয়ন করতে পারে। দুইদিনের প্রশিক্ষণে  বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া  দেয়া হয়েছে। সেই প্রশিক্ষণ পালনে সকল আগত শিক্ষকদের প্রতি আহবান জানান।

    সমাপনীতে  প্রশিক্ষণ প্রদান করেন কাপ্তাই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম মোঃ সোলাইমান, কাপ্তাই উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর জিন্নাতুল নাহার,নুরুনী তালিমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক সলিম উল্লাহ খান ও রাঙামাটি ইসলামিক ফিল্ড অফিসার শামছুল ইসলাম।

    প্রশিক্ষণে  কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ৮০জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষক অংশগ্রহণ করেন।

  • নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে    কাপ্তাইও রাজস্থলী উপজেলার কেন্দ্র  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন 

    নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে    কাপ্তাইও রাজস্থলী উপজেলার কেন্দ্র  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্র শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়

    মঙ্গলবার (১৬ জুন২৬) সকাল সাড়ে আটটায় মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই, রাঙামাটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

    ইফা মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন।

    স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাঘাইছড়ি ফিল্ড সুপার ভাইজার মোঃ আলী আহসান ভূইয়া।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। প্রধান অতিথি বলেন,একজন শিক্ষকের জ্ঞান অর্জন ও চর্চা করতে হবে।শিক্ষক বা একজন ইমাম এমন কোন বক্তব্য রাখবেন না  যেন সমাজে ফেতনা বা  বিশৃঙ্খলা সৃষ্টি না করে।আদর্শ শিক্ষক হিসাবে সমাজে সেবা বা নৈতিকতা শিক্ষা দেওয়ার আহবান জানান।

    দুইদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, পাঠদান পদ্বতি ও শ্রেণি ব্যবস্থাপনা,স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ,নারী ও বাল্য বিবাহ, মাদকাশক্তি ও কিশোর গ্যাং ও পাঠ মূল্যায়নসহ বিবিধ বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়।

    প্রশিক্ষণ প্রদান করেণ প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা ও সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও সহকারী  শিক্ষক মোঃ শফিকুল আলম।

    কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ৮০ জন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষক অংশগ্রহণ করেন।

  • শহীদ প্রকৌশলী এ.কে, এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

    শহীদ প্রকৌশলী এ.কে, এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

    কাপ্তাই প্রতিনিধি। 

    কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শহীদ প্রকৌশলী এ.কে,এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ম্যাচ উদ্বোধন করা হয়েছে।

    সোমবার বিকাল ৩টায় কপাবিকে বিউবো মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি উপস্থিত থেকে টুর্নামেন্ট ম্যাচ উদ্বোধন করেন কপাবিকে ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। তিনি জানান, মুক্তিযুদ্ব চলাকালীন কপাবিকে ব্যবস্থাপক শহীদ শামসুদ্দীন কে পাকিস্তানের হায়নারা নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়। তার স্মরণে এই ফুটবল ম্যাচ।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কপাবিকে নির্বাহী প্রকৌশলী মোঃ কয়সুল বারী,চৌধুরী হাসান শরীফ(ডিডি),এরকিয়ারেম চৌধুরী ইমন(সহকারী প্রকৌশলী), শাখাওয়াত কবির সহকারী পরিচালক, ও মামুনুর রশিদ। এবং ফুটবল টুর্নামেন্টে পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে মোঃ বেলাল হোসেন, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখা(১৮৮৬),সহসভাপতি মুর্শিদ আলম,শ্রমিক নেতা কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সহসভাপতি আবু মোয়াছেন,সহসাধারণ সম্পাদক মাহাবুব রহমান,সাংগঠনিক নুর মোহাম্মদ উজ্জ্বল, দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া। উক্ত ফুটবল টুর্নামেন্টে ম্যাচে ৭টি দল অংশগ্রহণ করে।

    উদ্বোধনী ম্যাচে কে  এইচ এস ওয়ারিওর্স বনাম এশিয়া ইউনাইটেড মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কে এইচ এস ওয়ারিওর্স ৯-১গোলে  এশিয়া ইউনাইটেড কে পরাজিত করে।

    খেলায় রেফারি দায়িত্ব পালন করেন চৌধুরী এবং ধারাভাষ্যকার ছিলেন ওসমান গনি তনু।