মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্বার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি  শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে বালতি ভর্তি ককটেল উদ্ধার

চিৎমরম বাসা হতে উদ্বার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত 

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটি কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন মুসলিম পাড়া একটি বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন উদ্বার করেছে প্রকৃতির দল।

জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ এর চিৎমরম ইউনিয়নের প্রকৃতির দল ৭ফুট দৈর্ঘ্য  সংকটাপন্ন রেটিকুলেটেড একটি পাইথন বাসা হতে উদ্ধার করে।

বুধবার (২৩ জুন ২৬) সকাল ১১টায় উদ্বারকৃত পাইথনটি  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে আনা হয়। পরে রেঞ্জ কর্মকর্তা ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই কর্মকর্তা রাঙামাটি  দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান জানান, চিৎমরম মুসলিম পাড়ার একটি  বাসা হতে সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি উদ্বার করে অফিসে আনা হলে আমরা পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করি।তিনি আরও জানান  গত দেড়মাসে প্রায় ১৮টি সাপ বনে অবমুক্ত করা হয়। রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেড কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা জানান, জীববৈচিত্র্য চিৎমরম ইউনিয়ন প্রকৃতির দল সংকটাপন্ন পাইথনটি উদ্ধার করে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জে দেয়া হয়। উদ্বারকৃর্ত সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথনটি গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই বিট কর্মকর্তা সুলতানুল আজিম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন, অরবিন্দু বনপ্রহরী ও প্রকৃতির দল উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ