Category: বরিশাল বিভাগ

  • কাউখালীতে উপজেলা তাঁতি দলের আহবায়ক কমিটি গঠন 

    কাউখালীতে উপজেলা তাঁতি দলের আহবায়ক কমিটি গঠন 

    কাউখালী প্রতিনিধি। 
    পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল  উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    এতে ইউপি সদস্য কাজী মোঃ সালাউদ্দিনকে আহ্বায়ক ও মীর জিয়াউর রহমানকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
    কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হলেন, দীপক হাওলাদার। যুগ্ন আহ্বায়ক হলেন,আহসান হাবিব সিদ্দিক, মাহফুজুর রহমান মুনান, লতিফুর রহমান লাভলু, হেদায়েতুল ইসলাম মন্টু, মিরাজুল হক লিপু, গিয়াস উদ্দিন সরদার, আখতারুজ্জামান বাবু, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান শিপলু ও সেলিম খান। সিনিয়র সদস্য হলেন রফিকুল ইসলাম সাইদুল।
    পিরোজপুর জেলা তাঁতি দলের সভাপতি মোঃ আলী শেখ, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন সরদার ২০ নভেম্বর কাউখালী উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
  • কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    কাউখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন

    মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)।

    পিরোজপুরের কাউখালী উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক)এর প্রধান কার্যালয়ের পরিচালক স্বাক্ষরিত ০৯ সদস্য বিশিষ্ট ০৩ বছর মেয়াদী কমিটি অনুমোদন।

    বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে,কাউখালী উপজেলার নয় সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করে অনুমোদন দেয়া হয়। উক্ত কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে:-
    (১) মোঃ শফিকুল ইসলাম স্বপন (সভাপতি) ২/মোঃ আখতারুজ্জামান (সহ-সভাপতি) ৩/ মোসা:শামীমা আক্তার (সহ-সভাপতি) ৪/ সুলতালা নীলা (সাধারণ সম্পাদক) ৫/ মোঃ রবিউল হাসান রবিন (সদস্য) ৬/ হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম (সদস্য) ৭/মোঃ নুরুজ্জামান খোকন (সদস্য) ৮/ মোঃ নুরুজ্জামান খান পলাশ (সদস্য) ৯/ আসমা আক্তার (সদস্য)। উক্ত কমিটির কার্যক্রম প্রশাসনিক এলাকায় সীমাবদ্ধ থেকে কার্য পরিচালনা করবে, সেই সাথে পূর্ববর্তী কমিটি থেকে দায়িত্বভার গ্রহণপূর্বক কার্যক্রম শুরু করবে আগামী ০৩ বছর পর্যন্ত।
    কমিটির কর্ম পরিধি ও কার্যক্রম করণীয়,(ক) দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা,কর্মসূচির মাধ্যমে বক্তৃতা,বিতর্ক ও রচনা প্রতিযোগিতা,সেমিনার, সিম্পোজিয়াম,কর্মশালা, মতবিনিময় ও আলোচনা সভা,পথসভা,মানববন্ধন, পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে।(খ) জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহে দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা,(গ) সকল প্রকার ধর্মীয় প্রতিষ্ঠানে আগত মানুষের মধ্যে দুর্নীতি প্রতিরোধে আলোচনার মাধ্যমে মনোভাব গড়ে তোলা,(ঘ) তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রাবাসে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” গড়ে তোলা, (ঙ)কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনের নির্ধারিত ছকে আইনের তফসিলভুক্ত অপরাধের সুনির্দিষ্ট তথ্য সম্বলিত অভিযোগের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে প্রেরণ,(চ)গৃহিত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, (ছ) অহিংস পদ্ধতিতে ও প্রচলিত আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির কর্মসূচি পরিচালনা, (জ) কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কমিশনের দিক ও নির্দেশনা অনুসরণ।
    সেই সাথে উক্ত কমিটির বর্জনীয় বিষয় সমূহ:- (ক) কমিশনের অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে প্রভাবিত করা হতে বিরত থাকা,(খ) সরকারি -আধা সরকারি, সায়ত্বশাসিত বা বেসরকারি কোন দপ্তরের কার্যক্রমে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার হতে বিরত থাকা।(গ) ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর তথ্য কমিশনে প্রেরণ করা হতে বিরত থাকা।

  • কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ১৯শে নভেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাঠালিয়া পি.জি.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যতিক্রমি ও যুগোপযোগী এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    উপজেলার সকল জনসাধারণের কাছে ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে, উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন বলে জানা যায়।

    বিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রায় ৬০(ষাট) জন শিক্ষার্থীদের মাঝে ২ ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষনে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন, পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় তিনি বলেন, ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে আমি ও আমার কাউখালী উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ পরীক্ষাও অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাইয়ে ৫(পাঁচ) জন সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান, সন্তোষ কুমার এদবর,মোঃ মাইনুল,সহকারী শিক্ষক আব্দুর রহমান ,মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

  • শিক্ষিকা মেহেরুন্নেসা চির নিদ্রায় শায়িত

    শিক্ষিকা মেহেরুন্নেসা চির নিদ্রায় শায়িত

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা মনি (৪৭)আর আমাদের মাঝে নেই।
    মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকাল দশটায় উপজেলার দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে দাসেরকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
  • কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি

    কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এলাকাবাসী, ক্ষতিগ্রস্ত পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মুদি মনোহরি ব্যবসায়ী শহিদুল ইসলামের দোকান থেকে অত্র এলাকার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সাদেক শিকদারের ছেলে সাগর শিকদার (৩২) প্রায় সময় শহিদুলের দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। ঘটনার দিন রবিবার (১৬ নভেম্বর) সকাল দশটার দিকে সাগর সিকদার ব্যবসায়ী শহিদুলের কাছে আবারো মালামাল বাকি চাইতে গেলে দোকানদার সাগরকে বলে আগের পাওনা ১৭ হাজার টাকা পরিশোধ করো তারপর বাকিতে মালামাল নাও।

    এ নিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি হলে সাগর শিকদার তার দলবল ৮/১০ জন মিলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে ক্যাশে থাকা টাকা লুট করে নিয়ে যায় এবং দোকানের মালামাল লাঠির আঘাতে তছনত করে দেয়।

    গুরুতর আহত রঘুনাথপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ব্যবসায়ী শহিদুল ইসলাম ও তার ভাই মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

    সাগর শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। সাগরের কাছে ওই ব্যবসায়ী কোন টাকা পাবে না।
    এ ব্যাপারে শহিদুল ইসলাম কাউখালী থানায় একটি অভিযোগ দাখিল করেন।

    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

  • কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

    কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

    কাউখালী প্রতিনিধি। 
    পিরোজপুরের কাউখালীতে শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে উপজেলার  আমরাজুড়ি ফেরিঘাট বাজারে  ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
    কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।
    এ সময় বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক গাজী আনোয়ার হোসেন,আমরাজুরী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ফেরিঘাট বাজার কমিটির সভাপতি লিমন তালুকদার,ব্যবসায়ী জামাল হোসেন, সঞ্জীব মন্ডল, আবু সুফিয়ান, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সাত্তার হাওলাদার, মৎস্যজীবী জেলে মিজানুর রহমান সহ আরো অনেকে।
    অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ।
    অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। জনগণের জানমালের নিরাপত্তা দায়িত্ব পুলিশ আপনাদের দিয়ে যাচ্ছে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। দরকার বোধে আমাকে মোবাইল ফোনে তথ্য জানাবেন। আপনাদের নাম প্রকাশ করা হইবে না। অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ সোলায়মান বলেন, এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।  তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সাক্ষীর অভাবে মামলা দুর্বল হয়ে যায়, তখন আসামিরা সহজে জামিনে বের হয়ে যায়। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। অপরাধীদের কোন দল নেই
  • কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালী প্রতিনিধি ।
    পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে সভা অনুষ্ঠিত হয়।
    কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীম আরা, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
  • কাউখালীতে পারিবারিক গরু পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

    কাউখালীতে পারিবারিক গরু পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “অপ্রাতিষ্ঠানিক পারিবারিক গাভী পালন” (৪র্থ ব্যাচ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

    বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১১ঘটিকার সময়, উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নে অবস্থিত,উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভা কক্ষে,উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার,উপজেলা ভেটেনারি সার্জন ডা: মোঃ মিনহাজুল ইসলাম।

    অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন,মোঃ মজিবুর রহমান সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা, মোঃ মতিয়ার রহমান অফিস সহকারী কাম কম্পিউটার যুব উন্নয়ন কাউখালী।
    প্রশিক্ষণটি ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে।
    প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। এ সময় বক্তারা আরো বলেন,গরু পালন ও মোটাতাজাকরণে কোন প্রকার ক্ষতিকারক ঔষধ ও খাবার ব্যাবহার না করা। খামারী উদ্যোক্তার যেকোনো সমস্যা সমাধানে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

  • কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

    কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানার দেলোয়ার হোসাইন এর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন অনিয়ম ও উৎকোচের অভিযোগ উঠেছে।

    এলাকাবাসী ও আবেদনকারীদের লিখিত অভিযোগে জানা গেছে আগামী ১৫ নভেম্বর ঐ মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর ৪টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র পাওয়া আবেদনকারী কামরুল ইসলাম, মিরাজ সরদার, দাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার, অভিভাবক সহ এলাবাসী অভিযোগ করেন যে, উক্ত মাদ্রাসার সুপার দেলোয়ার হোসাইন এর উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা ও ভাইবা অনুষ্ঠিত হইলে পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছতা থাকবে না। অভিযোগকারী প্রার্থী কামরুল বলেন নিয়োগ দিবে মর্মে আমার নিকট টাকা দাবী করে। অভিযোগকারীরা মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার বলেন, মাদ্রাসায় বসে পরীক্ষা হলে অনিয়ম হবে। আমাদের দাবী নিয়োগ পরীক্ষাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তার কার্যালয়ে অনুষ্ঠিত হইলে নিয়োগ সুষ্ঠু এবং স্বচ্ছ হবে।

    অভিযোগকারী মিরাজ বলেন, মাদ্রাসার সুপার মাদ্রাসার পরিত্যাক্ত কক্ষের মালামালসহ মাদ্রাসার গাছ বিক্রি করেছেন। এর পূর্বে নিয়োগেও স্বচ্ছতা ছিলনা।

    মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, নিয়োগের ব্যাপারে আমি কোন প্রার্থীর নিকট থেকে আর্থিক লেনদেন করি নাই। নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কাউখালীতে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত 

    কাউখালীতে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত 

    কাউখালী প্রতিনিধি। 
    পিরোজপুরের কাউখালীতে বুধবার (১২ নভেম্বর) বেলা এগারোটায় কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মানের নেতৃত্বে সারাদেশে নাশকতা পরিকল্পনা ও বিশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশে মহড়া দেওয়া হয়েছে।
    পিরোজপুর কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ সোলায়মান বলেন, দেশের ভিতরে নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে ঐক্যবদ্ধ আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে  একটি বিশেষ মহড়া দিয়েছি।
    গত দুই দিনে বিশেষ অভিযানে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। আশা করি কাউখালীতে কোন অপরাধীরা  বিশৃঙ্খলা ও নাশকতা পরিকল্পনা করার  সাহস পাবে না।