Category: বরিশাল বিভাগ

  • কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    কাউখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে বাড়ছে ক্যাশলেস লেনদেনের কার্যক্রম। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কাউখালি উপজেলা পুবালী ব্যাংক উপ-শাখা পিএলসির উদ্যোগে বৃহস্পতিবার ১১জুন সকাল ১১টায় বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
    কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি, বাংলা কিউআর কোড উদ্বোধন, পস মেশিন প্রদর্শনী এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি
    কাউখালী উপ-শাখার ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী থানার ওসি আনোয়ার হোসেন, রাজাপুর শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান। পূবালী ব্যাংকের বরিশাল অফিসের এডিসি রিজোনাল ইনচার্জ মো আমিনুল ইসলাম, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাবসায়ী জিয়াউল হাসান নিক্সন, ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক, রাকিব তালুকদার, সঞ্চালনা করেন মোঃ সাইফুল ইসলাম ।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি কাউখালি উপজেলা শাখার কর্মকর্তা-কর্মচারী, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে শটগানসহ আটক ১

    পুলিশের বিশেষ অভিযানে কাউখালীতে শটগানসহ আটক ১

    বিশেষ প্রতিনিধি। 

     পিরোজপুর সদর থানা ও কাউখালী থানার পুলিশের বিশেষ যৌথ অভিযানে অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

    রোববার (৭জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    আটককৃত মো. সজিব সরদার (২৫), পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকার মো. জাফর সরদ‍ারের ছেলে। 

    পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. এবাদ আলী মোল্লার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ কাউখালীর শিয়ালকাঠি তালুকদারহাট বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় ভান্ডারিয়া থেকে কাউখালী গামী একটি কালো রঙের মোটরসাইকেল (রেজি. নং- পিরোজপুর- হ-১১-৮৮১৪) আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে সজিব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শর্টগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে অস্ত্রটি তার বাড়ির নিকটবর্তী স্থানে লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাউখালী ও পিরোজপুর সদর থানা পুলিশের যৌথ দল জুজখোলা এলাকায় অভিযান চালায়। অভিযানে সজিব সরদারের বসতঘরের পূর্ব পাশে এনায়েত মীরের সুপারি বাগান থেকে সাদা প্লাস্টিকে মোড়ানো একটি কালো রঙের ১২ বোর শর্টগান উদ্ধার করা হয়। 

    পুলিশ জানায়, আটক সজিব সরদারের বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দুটি মামলা রয়েছে। এ অভিযানে একটি ১২ বোর শর্টগান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    কাউখালী প্রতিনিধি।
     পিরোজপুরের কাউখালীতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    বুধবার (৩ জুন) রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃত আসামি জাকির হোসেন (৪৬) উপজেলা শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি বিশেষ টিম মাদক উদ্ধারে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে শংকরপুর এলাকায় অভিযান চালায়।
    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীর জাকির পালানোর চেষ্টা করলে তাকে আটক করে । পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
    কাউখালী থানার ওসি মোঃ এবাদ আলী জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
    এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
    আসামিকে আজ বৃহস্পতিবার পিরোজপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।
  • কাউখালী পরিসংখ্যান অফিসে জনবল সংকট

    কাউখালী পরিসংখ্যান অফিসে জনবল সংকট

    কাউখালী প্রতিনিধি।
     পিরোজপুর কাউখালী উপজেলা পরিসংখ্যান অফিসে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকটের কারণে দাপ্তরিক ও মাঠ পর্যায়ের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অফিসের পাঁচটি পদের মধ্যে চারটিই শূন্য থাকায় বর্তমানে কার্যত একজন কর্মকর্তার ওপর ভরসা করেই চলছে সব কাজ। ফলে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।
    অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পরিসংখ্যান অফিসার, জুনিয়র পরিসংখ্যান সহকারী এবং চেইনম্যানসহ গুরুত্বপূর্ণ চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বর্তমানে মোঃ আসাদুজ্জামান নামে একজন ‘পরিসংখ্যান তদন্তকারী’ কর্মকর্তা একাই পুরো অফিসের দায়িত্ব সামলাচ্ছেন। দাপ্তরিক কাজ থেকে শুরু করে অফিসের পরিচ্ছন্নতা সবই তাকে করতে হচ্ছে।
    স্থানীয়দের অভিযোগ, অফিসে এসে প্রায়ই কাউকে পাওয়া যায় না। জরুরি তথ্য, জন্ম-মৃত্যু সংক্রান্ত পরিসংখ্যান বা বিভিন্ন জরিপের কাজে এসে অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বেতকা এলাকার তাইজুল ইসলাম জানান, “একটি জরুরি কাগজের জন্য তিন দিন অফিসে গিয়েছি, কিন্তু তালা বন্ধ দেখে ফিরে আসতে হয়েছে। পরে শুনলাম একজন মাত্র লোক থাকায় তিনি বাইরে গেলে অফিস বন্ধ থাকে।” কুমিয়ান গ্রাম থেকে আসা লাইজু বেগম বলেন, সরকারি অফিসে এসে অফিসের লোক না পেলে ভোগান্তি বাড়ে।
    কাউখালীতে  দায়িত্বরত পরিসংখ্যান তদন্তকারী মোঃ আসাদুজ্জামান বলেন, “জনবল না থাকায় স্বাভাবিক কাজ করা খুবই কঠিন হয়ে পড়েছে। কাউখালীর উপজেলার কাজের পাশাপাশি আমাকে জেলা ও অন্য উপজেলার বিভিন্ন জরিপ ও শুমারি কাজেও অংশ নিতে হয়। আমি একা যখন ফিল্ডে যাই, তখন অফিস বন্ধ রাখা ছাড়া উপায় থাকে না।
    এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আসাদুজ্জামান বলেন, “পরিসংখ্যান অফিসের এই জনবল সংকটের বিষয়টি আমরা জানি। জেলা সমন্বয় সভায় এটি তোলা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
  • কাউখালীতে হতদরিদ্র বিধবাকে সেলাই মেশিন উপহার

    কাউখালীতে হতদরিদ্র বিধবাকে সেলাই মেশিন উপহার

    কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালীতে ঈদুল আযহা পরবর্তী ২৯মে শুক্রবার রাত ৮টায় কাউখালী মহিলা পরিষদ অফিস কক্ষে এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে হতদরিদ্র বিধবা নারী সরজু হালদারকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার উদ্যোগে এবং কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মী মোঃ কামরুজ্জামান খানের আর্থিক সহযোগিতায় এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
    জানাজায়, সরজু হালদার উপজেলার ৩নং সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী মৃত রনজিত হালদার ২০১৩ সালে মারা যান। স্বামীর মৃত্যুর পর থেকে চরম দারিদ্র্যের মধ্যেও বিভিন্ন ধরনের হাতের কাজ করে সততার সঙ্গে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। একই সঙ্গে দুই কন্যা সন্তানকে লেখাপড়া করিয়ে বড় মেয়ে প্রিয়ঙ্কা হালদারকে বিবাহ দিয়েছেন এবং ছোট মেয়ে রাখি হালদার বর্তমানে ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত রয়েছে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী মহিলা পরিষদের সভাপতি সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক শাহিদা হক, কার্যকরী কমিটির সদস্য সুষমা মন্ডল, সাংবাদিক নুরুজ্জামান খোকন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “সমাজে এখনো অনেক অসহায় ও বিধবা নারী রয়েছেন যারা সামান্য সহযোগিতা পেলে স্বাবলম্বী হতে পারেন। সরজু হালদারের মতো সংগ্রামী নারীদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও মানবিক মানুষের নৈতিক দায়িত্ব। আমরা চাই এই সেলাই মেশিন তাঁর জীবিকার নতুন পথ তৈরি করবে।”

    মানবিক ব্যক্তিত্ব মোঃ কামরুজ্জামান খান বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতেও সমাজের দরিদ্র,মেধাবী শিক্ষার্থী,প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।”
    উল্লেখ্য,কামরুজ্জামান খান ইতিপূর্বে বিভিন্ন অসহায় দরিদ্র ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সহায়তা, মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান,প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ক্রাচ বিতরণ, সেলাই মেশিন ও শীতবস্ত্র প্রদানসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

  • কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    কাউখালীতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) দুপুর বারটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান শাওন, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, কাউখালী থানার এসআই মাসুদ আল মামুন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ, মাদক ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
    সভায় বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, “কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনগণের সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
    তিনি আরও বলেন, “প্রশাসনের একার পক্ষে সবকিছু সম্ভব নয়।

  • কাউখালীতে পেশাদার ডাকাত আটক

    কাউখালীতে পেশাদার ডাকাত আটক

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় চঞ্চল্যকর  ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পেশাদার ডাকাত মোঃ আল আমিন ওরফে ইমরান (৪০), পিতা-জাকির আকন, সাং-জোলাগাতি, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গত ১৭ মে  বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার সময় শিয়ালকাঠি এলাকা থেকে র‍্যাব-৮ এর সহায়তায় গ্রেফতার করা হয়েছে।

    উল্লেখ্য গত ১৭মে  রবিবার  রাত আনুমানিক ২.৪৫ ঘটিকা হতে ভোর রাত আনুমানিক ০৪.১৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে কাউখালী থানার শিয়ালকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ গোলাম মোস্তফার দোতলা বিল্ডিং এর দোতলায় ভাড়াটিয়ার ফ্ল্যাটে ও বাড়ীওয়ালার নিজ বসবাসরত নিচতলার ফ্ল্যাটে সশস্ত্র ডাকাতদল সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, ২০ ভরির অধিক স্বর্নালঙ্কার, ডায়মন্ডের অলঙ্কার ও ইউএস ডলার, যার সর্বমোট আনুমানিক ৬০,৯৫,৮৫০/- টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

    উক্ত আসামীর বিরুদ্ধে বাগেরহাটের শরণখোলা, মংলা ও ফকিরহাট এবং পিরোজপুর জেলার কাউখালী ও ভান্ডারিয়া থানায় ডাকাতি, দস্যুতা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৬ টি মামলার তথ্য পাওয়া গেছে।

    উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে  জানাযায়।

  • নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

    নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

    পিরোজপুর প্রতিনিধি।

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদে আলোচনায় আছেন,সাবেক ছাত্রনেতা মাজেদুল কবীর রাসেল।

    দলীয় সুত্রে জানা যায়, দলের দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে সাবেক এই ছাত্রনেতা। প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলসভাবে পরিশ্রম করেছেন জেলা যুবদলের এই নেতা।

    সম্প্রতি, যুবদলের নতুন ইউনিট কমিটি গঠনের আলোচনা শুরু হলেই, উপজেলা সদরসহ ৯টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা মাজেদুল কবীর রাসেলকে উপজেলা যুবদলের শীর্ষ পদে দেখতে চাই বলে গত কয়েকদিন দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

    জানা যায়,এই যুবনেতা স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির হাতেখডির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সকল দায়িত্ব পালনকালে একাধিক হামলা ও মামলার স্বীকার হয়েও প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে বলিস্ট নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

    তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, মাজেদুল কবীর রাসেলের সততা-নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের শীর্ষ পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে মাজেদুল কবীর রাসেল নেতাকর্মী পাশে থেকে হামলা মামলাও একাধিকবার দীর্ঘসময়
    কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে ত্যাগী এই নেতাকে উপজেলা যুবদলের শীর্ষ পদের বিকল্প নেই। তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে দীর্ঘ দিন হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পান্জা লডেছেন। এত হামলা, মিথ্যা মামলা ও কারাবরনের পরেও মাজেদুল কবীর রাসেল দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের সংগঠিত রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

    নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের দাবিদার মাজেদুল কবীর রাসেল জানান, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা।
    গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা করে হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরণ করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে যথার্থ মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।

  • কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

    কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

    বিশেষ প্রতিনিধি।

    পিরোজপুরের  কাউখালী থানা বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার সহ ১ জন এবং পৃথক অভিযানে আরো ১ জন পেশাদার চোর সহ মোট ২ জনকে গ্রেফতার করেছে।

    থানা সূত্রে জানাযায়, চলমান বিশেষ অভিযানে ১৫ মে রাত ০৯.১০ ঘটিকার সময় কাউখালী উপজেলার পারসাতুরিয়া সাকিনস্থ মিয়া বাড়ী ঈদগাহ ময়দানের সামনে পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে ২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী ১। রাকিব তালুকদার (২৩), পিতা-জাকির তালুকদার, সাং-শঙ্করপুর, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়।

    এদিকে পিএসআই মেহেদী হাসান পৃথক অভিযানকালে আজ ১৬ মে সকাল ০৯.৩০ ঘটিকায় স্থানীয় জনগনের সহায়তায় বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত মর্মে তদন্তে প্রাপ্ত পেশাদার চোর ২। আসাদুল সরদার (৪৩), পিতা-মৃত কালু সরদার, সাং-পারসাতুরিয়া, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়েছে।

    তাদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ্য চোরের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি চুরি মামলা রয়েছে।

  • কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায়  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সৌমিত্র সরকার।
    অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস।
    তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সহকারী কৃষি অফিসার মাইনুল হুদা রোমান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, গীতা পাঠ করেন গীতা প্রধান।
    অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
    অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।