Category: রাজশাহী বিভাগ

  • শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু

    শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু

    মো:সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর-এ তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (২৫ বৈশাখ) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

    সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.কে.এম. আব্দুল্লাহ খান।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

    বিশেষ অতিথির বক্তব্যে ডা. এম. এ. মুহিত বলেন, মানুষের প্রতি ভালোবাসা, সাহিত্যচর্চা, সমাজচিন্তা, অর্থনীতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধের চিরন্তন প্রেরণার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেন, শাহজাদপুরে অবস্থানকালে রবীন্দ্রনাথ এ অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করেছিলেন, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

    প্রধান আলোচক ড. তারিক মনজুর বলেন, শাসকশ্রেণি যখনই জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্ত নিয়েছে, তখনই রবীন্দ্রনাথ প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তিনি প্রকৃতির মাঝেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেন।

    অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া বলেন, এবারের জন্মজয়ন্তীর প্রতিপাদ্য “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ”। তিনি জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য একনেকে অর্থ বরাদ্দ হলেও পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র জটিলতায় এখনো কাজ শুরু হয়নি। এ বিষয়ে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি।

    অনুষ্ঠানে উপস্থিত থাকলেও অসুস্থতাবোধ করায় প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. এ. মুহিত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

    এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কাছারিবাড়ি ও অডিটোরিয়ামজুড়ে করা হয়েছে সংস্কার, আলোকসজ্জা ও বর্ণিল সাজসজ্জা। তিন দিনব্যাপী এ আয়োজনে রয়েছে সম্মিলিত সংগীত, রবীন্দ্রসংগীত, নাটক, আবৃত্তি, নৃত্য পরিবেশনা, কিশোর-কিশোরীদের নৃত্য প্রতিযোগিতা এবং রবীন্দ্র মেলা।

    ঐতিহাসিক সূত্রে জানা যায়, একসময় শাহজাদপুর ছিল রানী ভবানীর জমিদারির অংশ। ১৮৪০ সালে কবির পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই জমিদারি ক্রয় করেন। পরবর্তীতে ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত জমিদারি তদারকির কাজে রবীন্দ্রনাথ নিয়মিত শাহজাদপুরে আসতেন। এখানেই বসে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালী, কল্পনা-সহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেন। পাশাপাশি পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, অতিথি ও ক্ষুধিত পাষাণ-এর মতো বিখ্যাত গল্পও এখানে রচিত হয়।

    রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, দর্শনার্থীদের জন্য মিউজিয়াম ও অনুষ্ঠানস্থল উন্মুক্ত রাখা হয়েছে। অন্যদিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, দেশ-বিদেশ থেকে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

  • শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

    আবু মোঃ মইন উদ্দিন মিঠু, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।
    সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

    আজ মঙ্গলবার (৫ই মে) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক ন‌ওশাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ ।

    আরো বক্তব্য রাখেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ঠান্ডু ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বাণী প্রমুখ।

    অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের হাতে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

    এসময় বক্তারা শাহজাদপুরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে পৌর শহরের যানজট, করতোয়া নদীর দূষণ, কাপড়ের হাটের দুরাবস্থা, গো খাদ্যের ভেজাল, মাদক, দুর্নীতি, সহ উল্লেখযোগ্য সমস্যা গুলোর বিষয়ে পদক্ষেপ দাবি করেন।

    এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপজেলা। আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই উপজেলার সমস্যা গুলো সমাধানের চেষ্টা করবো, আশা করছি শাহজাদপুর উপজেলার টেকস‌ই উন্নয়নে আমার পদক্ষেপ আপনাদের প্রত্যাশা পুরণে ভুমিকা রাখবে।

  • শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

    মোঃ সবুজ হোসেন রাজা, স্টাফ  রিপোর্টার ।

    সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের ন্যায় এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উৎযাপিত হয়েছে।

    আজ মঙ্গলবারয়(২৮শে এপ্রিল) সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

    তারপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।

    র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।

    এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্য সচিব ও সিনিয়র সিভিল জজ জনাব মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

    দিবসটি উপলক্ষে উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।

    এছাড়া বক্তব্য রাখেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ  মোঃ সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি  কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।

    আলোচনা সভায় শাহজাদপুরের বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আদালতের কর্মকর্তা ও কর্মচারী, আদালত সংশ্লষ্টি ব্যক্তিবর্গ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারী বিভিন্ন দপ্তর থেকে আগত প্রধান ব্যক্তিবর্গ, মানবাধিকার সংগঠন, শাহজাদপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

    শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

     

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সজীব উপজেলার পৌর এলাকার বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রোববার (২৬ এপ্রিল) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সজীব আম দেওয়ার কথা বলে একই শ্রেণির তিন শিক্ষার্থীকে নিজের বাড়িতে ডেকে নেয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না। এই সুযোগে শিশুদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

    জানা যায়, প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩ শত টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়। সাথে সাথে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন। এ ঘটনায় এলাকার প্রধানবর্গ রোববার শালিস বৈঠকের আয়োজন করেন।

    এদিকে নিজেদের নির্দোষ দাবী করে এটাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই শালিসে উপস্থিত না হলে বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

    এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারনে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।

    মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

    শাহজাদপুরে অবরুদ্ধ দুই পরিবারের চলাচলের পথ উন্মুক্ত করলেন ইউএনও মাশফিকা হোসেন

    মো: সবুজ হোসেন রাজা,(শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি)

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় টানা ২০ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় ছিলেন দুটি পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে গত ১৭ এপ্রিল প্রত্যাশা নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্থানীয় করতোয়া ডিগ্রি কলেজের মালিকানাধীন জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে ইউসুফ আলী ও রফিক প্রামাণিকের পরিবারের সদস্যরা যাতায়াত করতেন। সম্প্রতি প্রতিবেশী মিনা খাতুন বাঁশের বেড়া দিয়ে সেই পথ বন্ধ করে দেন। এতে দুটি পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

    বিষয়টি জানতে পেরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মাশফিকা হোসেন প্রথমে একজন প্রতিনিধি ঘটনাস্থলে পাঠান। তবে তাতে সমস্যার সমাধান না হওয়ায় সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শনে যান।

    এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল্লাহ, ইউনিয়ন সচিব আব্দুল হালিম, কম্পিউটার অপারেটর শ্যামলসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    ঘটনাস্থলে ইউএনও মাশফিকা হোসেন ভুক্তভোগী রিমা খাতুন, মনিরা খাতুন ও নয়ন খাতুনের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরে অভিযুক্ত মিনা খাতুনের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইউএনওর নির্দেশে রাস্তার বাঁশের বেড়া অপসারণ করা হয় এবং ভুক্তভোগী পরিবারগুলোর চলাচলের জন্য ১০ ফুট প্রশস্ত রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পরিবারের অবরুদ্ধ থাকার বিষয়টি জানতে পেরে প্রথমে প্রতিনিধি পাঠানো হয়েছিল। পরে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমি নিজেই ঘটনাস্থলে আসি। চলাচলের পথ মানুষের মৌলিক অধিকার। কেউ এ অধিকার হরণ করতে পারে না। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীদের জন্য রাস্তা উন্মুক্ত করা হয়েছে।

    স্থানীয়রা ইউএনওর এমন মানবিক ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে অবরুদ্ধ দুটি পরিবার। এছাড়া এমন মানবিক ইউএনও এর শীঘ্রই বদলি হওয়ার খবরে স্থানীয়রা দুঃখ প্রকাশ করেছেন।

  • ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

    বিশেষ প্রতিনিধি।

    জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের ১৩ সদস্যবিশিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে আন্তরিক কূশল বিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক আধুনিক স্থাপনা। বিশ্বখ্যাত মার্কিন স্থপতি লুইস আই কান ভবনটির নকশা প্রণয়ন করেন। সংসদ গ্রন্থাগারে শত বছরের পুরোনো বই ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ১৯৩৭ সালের রেকর্ডপত্র এবং পাকিস্তান আমলের নানা দলিল সংরক্ষিত রয়েছে। দেশ-বিদেশের বহু গবেষক গবেষণা কাজে এখানে আসেন।

    তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী ও সংসদ সদস্য তৈরি হবে। সে লক্ষ্যে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে, ভালো রিজাল্ট করতে হবে সেইসাথে দেশকে এগিয়ে নিতে নিজেদের প্রস্তত করতে হবে।

    এ সময় ডেপুটি স্পীকার জানান, ইনশাআল্লাহ, কলেজের হোস্টেল নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তিনি কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং বহুমুখী প্রতিভা বিকাশও জরুরি। এ লক্ষ্যে কলেজে শিফট ও শিক্ষকসংখ্যা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সাক্ষাৎ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শনের সুযোগ করে দেওয়ায় ডেপুটি স্পীকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সংসদ ভবন, সংসদ গ্রন্থাগার, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন ভিআইপি অফিস এবং সংসদ অধিবেশনের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পেয়ে আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন।

  • উৎসবমুখর পরিবেশে শাহজাদপুরে পহেলা বৈশাখ উদযাপন

    উৎসবমুখর পরিবেশে শাহজাদপুরে পহেলা বৈশাখ উদযাপন

    সবুজ হোসেন রাজা ,স্টাফ রিপোর্টার।

    বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিন ১লা বৈশাখ।

    এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
    সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এসময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা সকল ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
    এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যার মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
    দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নতুন বছরের আগমনে এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

    সবুজ হোসেন রাজা, স্টাফ রিপোর্টার।

    ১লা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) সোমবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৯:০০টায় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের আরম্ভ হয়। শোভাযাত্রাটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ এ গিয়ে শেষ হয়।

    শোভাযাত্রা শেষে বৈশাখী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে পহেলা বৈশাখ, ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।

    উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আজ পহেলা বৈশাখ, ১৪৩৩। এদিনটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমৃদ্ধ আবহমান সংস্কৃতির অন্যতম স্তম্ভ, উদার মানবিক সংস্কৃতির উজ্জ্বলতম নিদর্শন। এদেশের জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ আমাদের উদ্বুদ্ধ করে আসছে। এটি আমাদের শক্তি যাকে অবলম্বন করে, ৭১ এবং ২৪-এর চেতনাকে লালন করে আগামীর সমৃদ্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

    ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, পহেলা বৈশাখ, ১৪৩৩, নতুন বছর বয়ে আনুক গণমানুষের অধিকার, ন্যায় বিচার ও সমতার নতুন অঙ্গীকার। দেশের অগ্রগতি, শান্তি ও উন্নয়নের পথে শোষণ ও দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠায় আমরা সবাই একসাথে এগিয়ে যাবো এই হোক নববর্ষের প্রত্যাশা এবং আমাদের দৃর প্রত্যয়।

    তিনি বলেন, নববর্ষ অতীতের সকল জরাজীর্ণতা, গ্লানি এবং অপসংস্কৃতিকে ঝেড়ে ফেলে আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি আবারও সবাইকে পহেলা বৈশাখ, ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

    এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২ এ বৈশাখী মেলার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় মেলার স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ছাত্রহল ও ছাত্রীহলের প্রভোস্ট এবং হাউজ টিউটরবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    পরবর্তীতে বিকাল ৩:৩০ মিনিটে ব্যান্ডদল কৃষ্ণপক্ষ-এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

    শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

    আবু সুফিয়ান নোমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

    বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রথম দিন ১লা বৈশাখ।

    এ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
    সকালে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। এসময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা সকল ভেদাভেদ ভুলে ঐক্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করে।
    এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন, যার মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
    দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়িতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা নতুন বছরের আগমনে এলাকাবাসীর মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

  • শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন

    শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন

    শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

    সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল বেলতৈল ইউনিয়ন শাখা (রেজি: নং-২০৭৫)-এর নতুন অফিস উদ্বোধন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
    বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল বেলতৈল ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি অমির হামজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধন ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সদস্য সচিব এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী আমির হোসেন সবুজ।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কায়েমপুর ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক এজিএস হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শামসুর রহমান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আবু হানিফ লালন ও সাধারণ সম্পাদক মোঃ কোরবান আলী, সহ-সভাপতি নয়ন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাজা শেখ, প্রচার সম্পাদক স্বপন শেখ, পৌর শাখার সভাপতি মাসুম সরকার, সাধারণ সম্পাদক নাফিজ পারভেজ সেতু এবং সাংগঠনিক সম্পাদক শাহজালাল আকন্দ সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন সবুজ বলেন, “দলীয় নেতৃত্বের দিকনির্দেশনায় স্থানীয় নেতাকর্মীরা উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও রাহাজানির মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”
    তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে একযোগে কাজ করতে হবে।