Category: সারাদেশ

  • দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই উপজেলা তাঁতীদলের খাদ্য বিতরণ

    দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কাপ্তাই উপজেলা তাঁতীদলের খাদ্য বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলা তাঁতীদলের পক্ষ হতে দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে একদিনের খাদ্য বিতরণ করা হয়।

    রবিবার (১২ জুলাই ২৬)দুপুর ২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রের আড়াশ লোকজনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কাপ্তাই উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আফছার উদ্দিনের উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।

    সভাপতি আফছার উদ্দিন এসময় তাঁর অসুস্থ বড় ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মহির উদ্দিনের জন্য দোয়া প্রার্থনা করেন।এবং দূর্যোগ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সকলকে পাশে থাকার জন্য আহবান জানান।

    এসময় কাপ্তাই উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ তরিক উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক, ইউনিয়ন সাবেক সহসভাপতি আবু,এবং ইউনিয়ন তাঁতীদলের যুগ্ন-সম্পাদক নুরুল আলম মানিক উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে 

    কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহি নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতি লিঃ ত্রি-বার্ষিক প্রচার প্রচারণা তুঙ্গে।

    আগামি ১৬ জুলাই ২৬কে সামনে রেখে নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ এর নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।

    ইতিমধ্যে বাজারসহ আশপাশ এলাকায় প্রার্থীদের বিভিন্ন রঙের পোষ্টের ছেয়ে গেছে। প্রার্থীরা বাজারকে উন্নয়ন,সমস্যা দূরীকরণ এবং একটি মডেল বাজারে উন্নতি করনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের নিকটে যাচ্ছে। কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির এবার মোট ভোটার ৫০২ জন। ১২টি পদে ২১জন বিভিন্ন পদে লড়ছে।

    সভাপতি পদে দুইজন মোঃ জয়নাল আবেদীন প্রতিক(ছাতা), আলহাজ্ব আবদুল আলীম কালাম(চেয়ার),সহসভাপতি পদে চারজন মোঃ মহিউদ্দিন (ফুটবল),হাবিবুল ইসলাম শিপু(মোবাইল),মিন্টু চন্দ্র শীল(গোলাপ ফুল),মোঃ রজব আলী(দোয়াত কলম),সাধারণ সম্পাদক পদে তিনজন মোঃ করিম উদ্দিন (বাঘ),মোফাজ্জল হোসেন স্বপন(দেয়াল ঘড়ি),মোঃ তরিক উল্লাহ (হারিকেন),সহসাধারণ পদে দুইজন মোঃ জাহাঙ্গীর হোসেন (মই),মোঃ ইউসুফ (চশমা),সাংগঠনিক সম্পাদক দুইজন মোঃ কুতুবউদ্দিন (কলসী),মোঃ রাশেদ(নলকূপ),অর্থ সম্পাদক পদে দুই জন মোঃ হেলাল উদ্দিন (হাত পাখা),আনোয়ারুল আজিম রাজু(চাকা),এবং কার্যকরী সদস্য পদে ছয়জন আব্দুল শুক্কুর(হাতি),মোঃ শরীফ হোসেন (ডাব),মোঃ বেলাল হোসেন মানিক( মাইক),মোঃ বাদশা মিয়া(আম),ইকবাল হোসেন মাসুদ(হাতুড়ি),ও মোহাম্মদ বায়েজিদ হোসেন (প্রজাতি)। সভাপতি প্রার্থী আলহাজ্ব আবদুল আলীম কালাম জানান, আমার চাওয়া পাওয়া কিছু নেই, আমি বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে  জয়যুক্ত হলে বাজারের বাজারের রাস্তা,সংস্কার,ড্রেন ময়লা আর্বজনা মুক্ত, পরিস্কার পরিচ্ছন্ন ও একটি মডেল বাজারে পরিনত করব।

    বর্তমান সভাপতি জয়নাল আবেদীন জানান, আমাকে সদস্যরা পূণরায় নির্বাচিত  করলে বাজার উন্নয়নসহ সদস্যদের মৃত্যু ফান্ড বৃদ্ধি করা হবে।

    সাধারণ সম্পাদক প্রার্থী  মোঃ তরিক উল্লাহ জানান আমি কি করব ইতিমধ্যে সকল বাজার সদস্যদের নিকট ইশতেহার দিয়েছি।যার মধ্যে আছে নতুন বাজারে অবাধে গবাদিপশু বিচারণ রোধ,বাজার  পরিস্কার পরিচ্ছন্ন, বাজার,বর্তমান ও প্রাবীন সদস্যদের যথাযথ সম্মানসহ বাজারের সকল সমস্যা দূরীকরণে আশ্বাস প্রদান করে। বাজার নির্বাচন আন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি লোকমান আহমেদ জানান, আমরা আগামি  ১৬ জুলাই ২৬,সুন্দর ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিব। এছাড়া বাজার সমিতির নির্বাচন কমিটির সভাপতি হিমেল দে জানান, আমরা ঐতিহ্যবাহি নতুন বাজার বণিক সমিতির নির্বাচন শান্তি ও শৃঙ্খলা ভাবে করার জন্য আইনশৃঙ্খলা মোতায়নসহ সকল ব্যবস্থা রেখেছি।

  • কাপ্তাই হতে পাচারকালে মাছ  ও সিএনজি জব্দ

    কাপ্তাই হতে পাচারকালে মাছ  ও সিএনজি জব্দ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই লেকে নিষিদ্ধকালীন সময়  অবৈধভাবে মাছ পাচারকালে মাছসহ অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র।

    শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামিলাছড়ি এলাকায় স্থলপথে টহল অভিযান চালিয়ে ৯৫কেজি বিভিন্ন প্রজাতির  মাছ জব্দ করে বিএফডিসি।

    কাপ্তাই বিএফডিসি  উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান পাচারকৃত  ৬০ কেজি মলা, ২৫ কেজি কালিবাউশ ও ছোট আইড় এবং ১০ কেজি টেংরা-বাচা মাছ রয়েছে।

    এসব মাছ কাপ্তাই লেক থেকে অবৈধভাবে আহরণ করে বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় মাছ পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।জব্দ করা মাছ কাপ্তাই  শিলছড়ি বাজারে প্রকাশ্য নিলামের মাধ্যমে ২০,৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে।এবং  জব্দকৃর্ত  সিএনজিটি বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। তবে অভিযানের সময় সিএনজি চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, কাপ্তাই লেকে মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণ এবং মাছ পাচার রোধে বিএফডিসির অভিযান অব্যাহত থাকবে।সপ্তাহ পূর্বে কাপ্তাই লেকে অভিযান চালিয়ে চারটি নৌকাসহ বিশ হাজার ফুট কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করা হয়।

  • এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত

    এজিসির (AGC) নবম সেলিব্রেশন অনুষ্ঠিত

    ঢাকা থেকে গোলাম আজম ইরাদ।

    রাজধানীর আইডিবি ভবনের হল রুমে শনিবার (১১ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়েছে অ্যাকচুয়াল গ্রীন কর্পোরেশন (AGC)-এর নবম সেলিব্রেশন অনুষ্ঠান।

    প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়াম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
    অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপদ, হালাল ও অর্গানিক পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা জানান, আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে আইএসও হালাল ও জিএমপি (GMP)সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি গুণগত মান ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি লাভ করেছে।
    অনুষ্ঠানে কোম্পানির সিইও ফয়েজ আলম ভূঁইয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাওহিদুল ইসলাম সিয়াম, ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মস্তফাপুরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

    মাদারীপুর প্রতিনিধি:

    “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলার মস্তফাপুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।
    ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল রিলেশনশিপ ম্যানেজার (আরআরএম) জনাব শেখ মো. মারুফ হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব মো. ইকবাল হোসেন, ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জনাব মুহাম্মদ হুমায়ুন কবির এবং জনাব সাগর পোদ্দার (এডিসি)।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মস্তফাপুর উপশাখার ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার জনাব মো. আখতারুজ্জামান।
    দুই দিনব্যাপী এই ক্যাম্পেইনে মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

    এ সময় উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকরা ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

  • বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    বাঙ্গালহালিয়া বাজারের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে পানি নিষ্কাশণ ব্যাবস্থার উন্নতিকরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে দীর্ঘদিন ধরে একমাত্র প্রধান ড্রেনটি অবৈধ দখল এবং নির্মাণ ত্রুটির কারণে বন্ধ হয়ে থাকায় টানা বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া–বান্দরবান সড়কে নির্মিত একটি কালভার্টের পশ্চিম পাশে পূর্বের দেয়াল (ওয়াল) অপসারণ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ করে চলে যায়। পাশাপাশি বাজারের একমাত্র ড্রেনটি দীর্ঘদিন ধরে দখলে থাকায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। ফলে সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের বসতবাড়িতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

    বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পাশাপাশি প্রশাসনের নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

    সেনাবাহিনীর কাপ্তাই জোনের অন্তর্গত বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মো: এস আরেফিন এর তত্ত্বাবধানে, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী, বাজার সভাপতি প্রমুখের সার্বিক পরিচালনায় পানি নিষ্কাশন নালা টি পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হয়। এতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের পথ সৃষ্টি হয় এবং স্থানীয়দের দুর্ভোগ অনেকাংশে লাঘব হয়।

    এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য সেনাবাহিনী ও ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান। তারা স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে ড্রেন দখলমুক্ত রাখা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নির্মাণ কাজের ত্রুটি দ্রুত সংশোধনের দাবি জানান।

  • কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই বিজিবি কর্তৃক আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) কর্তৃক দুটি আশ্রয় কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা  করেছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই সদর বরইছড়ি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণফুলী স্টেডিয়ামে বর্ষায় আশ্রয় নেয়া ৭০ জনকে ৪১ বিজিবির পক্ষ হতে শুকনা খাবারসহ ত্রাণ সহয়তা বিতরণ করা হয়েছে।

    ত্রাণ সামগ্রী বিতরণ করেন ৪১বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল।

    এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক জহিরুল ইসলামসহ অফিসারবৃন্দ।

    অধিনায়ক লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এসময় আশ্রয় কেন্দ্রে আসা সকলের খোঁজ খবর নেন এবং তাঁদের সাথে কথা।

  • কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি 

    কাপ্তাই আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ্যাড.দীপেন দেওয়ান এমপি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দূর্যোগে এবং উন্নয়নে সব সময় পাশে আছে এবং থাকবে।পার্বত্যঞ্চলের সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর  বর্তমান সরকার। রাঙামাটি জেলার ২৯৯নং আসনের সাবেক পার্বত মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি তিনি বৃহস্পতিবার (৯ জুলাই২৬) দুপুর আড়াই টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র পরিদর্শন কালে সকলের উদ্দেশ্য উপরোক্ত বক্তব্য রাখেন।

    সপ্তাহ যাবত কাপ্তাই উপজেলায় ভারী বর্ষের ফলে পাহাড়ের ঝুঁকিপূর্ণ ঢালু হতে বসবাসকারীরা নিরাপদ আশ্রয়কেন্দ্রে আসে। দীপেন দেওয়ান এমপি  এসময় আশ্রয় কেন্দ্রে আসা এবং  লোকজনের কথা  শুনেন।এবং তিনি সকলের উদ্দেশ্য বলেন বর্তমান, সরকার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে চলছে। আমরা সকল উন্নয়নে,সমস্যা ও দূর্যোগে আপনাদের পাশে আছি এবং থাকব। এসময় দীপেন দেওয়ান আশ্রয় কেন্দ্রে গুলো পরিদর্শন করে এবং সকলের মাঝে দূপুরের খাবার বিতরণ করে। এবং ১০শয্যা হাসপাতালের পক্ষ হতে আশ্রয় কেন্দ্রে আসা লোকজনের ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন এবং ডাঃ এর সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

    এসময়  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই থানার ওসি মাহামুদ হাসান রুবেল,  রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, রাঙামাটি জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন,কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর  রাইখালী ইউনিয়ন এর  মতিপাড়া ৪ নম্বর  ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যানচলাচল বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬ টা হতে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে সড়কের ওপর পড়ার কারনে চন্দ্রঘোনা -বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ পড়েছে  যাত্রী সাধারণ ও এলাকাবাসী।

    ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান,তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাংগা সড়ক দিয়ে যাতায়াত করছে।

    বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

    এছাড়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে  পাহাড় ধসে গাছ পারে জশি মারমা(৭৫)ও উসি মং মারমা (২৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং বসতভিটা বিধস্ত হয়ে গেছে।

    শাজাইন প্রু মারমা জানান, বুধবার  বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারনে একটি গৃহপালিত পশু আহত হয়েছে বলে জানান।এলাকার লোকজন আতংকের মধ্যে আছে বলে উল্লেখ করেন।

    চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান।

  • পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পার্বত্য প্রতিমন্ত্রীর উদ্যোগে কাপ্তাইয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি কাপ্তাইয়ের দূর্যোগ ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

    বুধবার (৮ জুলাই ২৬) রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন এর  বারঘোনিয়া, ফকিরাঘোনা এবং মিতিঙ্গাছড়ি এলাকসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

    বাংলাদেশ  জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে এই খাদ্য সহায়তা তুলে দেন।

    এসময়  চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মতিন ,রাঙামাটি  জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রাছেল,  চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাছান ফরহাদ সহ অন্যান্য  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জানান,

    ভূমি  ও পার্বত্য মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি ৩ পার্বত্য জেলার প্রতিটি উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, পাশাপাশি মন্ত্রনালয় এবং তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তিনি অসহায়ের খাদ্য সামগ্রী প্রদান করে  আসছেন।