কাউখালীতে নাগরিক উদ্যোগের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে কমিউনিটি ভিত্তিক বিরোধ,মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে নারী ও পুরুষ সমঅধিকার নিশ্চিতকরণে, নাগরিক সমাজের ভূমিকা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২শে আগস্ট(শনিবার) সকাল ১১ ঘটিকার সময় সংগঠনটির নিজস্ব কার্যালয়,আরজে মেডিয়েশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
উপজেলার ৩নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল আলম বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী ব্র্যাক কমিউনিটি প্যারালিগ্যাল মিঠুন দত্ত, সিনিঃ শিক্ষক মোঃ মেহেদী হাসান নয়ন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিউল হাসান রবিন,সাংবাদিক এনামুল হক,সাংবাদিক তরিকুল ইসলাম পান্নু,সাংবাদিক নুরুজ্জামান খোকন, উপজেলা নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া, উপজেলা মহিলা নেত্রী ও আরজেএমএফ সদস্য শামীমা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার সুনিশ্চিত করতে মূলত স্থানীয় শালিস ব্যবস্থা ও উঠান বৈঠকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করে বিচার প্রাপ্তির পথকে সহজ করা এবং
মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এলাকায় কর্মরত সকল এনজিও কর্মী ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন।
​উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কমিউনিটি প্যারালিগ্যাল সুমা মীর,হোসনেয়ারা খানম, জীবনকৃষ্ণ দাস,কর্মসূচি সহকারি শংকর কর্মকার,কাউখালী মহিলা পরিষদের প্রতিনিধি এবং আরজেএমএফ এর অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনটির এরিয়া কো-অর্ডিনেটর সুপ্রিয় দত্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *