কাপ্তাইয়ের উথোয়াইমং মারমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য

কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বাসিন্দা উথোয়াইমং মারমা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উথোয়াইমং মারমা কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়নের বাসিন্দা উথোয়াইমং মারমা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে উথোয়াইমং মারমা কাপ্তাইসহ পার্বত্য এলাকার মানুষের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *