শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি নবাগত ইউএনও কে ফুলেল সংবর্ধনা কাপ্তাই ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা এবং মাদক আইনে ১৫দিনের জেল হাতি মানুষ দ্বন্দ্ব নিরোসন  ইআরটি সদস্যদের নিয়ে বন বিভাগের বৈঠক অনুষ্ঠিত খুলনা জেনারেল হাসপাতালের তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী কেএমপি কমিশনারের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের আতঙ্কে আইসিইউ রোগীর মৃত্যু, আহত ৫ দোকানের জানালায় প্যাচানো অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  নদী রক্ষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আফজাল হোসেন বাবু

কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

  • আপডেট এর সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটি কাপ্তাইয়ে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা দিবসটি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষ রোপন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সংরক্ষণ  প্রকল্পের বাস্তবায়নে কানাডা গ্লোবাল এফেয়ারস এর অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায় আরডি-সিএইচটি প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর বকুল কুমার তঞ্চ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওশ্লেলিমং চৌধুরী।

প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম, তিনি বলেন,পরিবেশ ভারসাম্যর ফলে দেশে বিভিন্ন ধরনের মহামারী দেখা দেয়। এসকল ভারসাম্য মানবজাতির সৃষ্টি। তিনি পাহাড়, বন,পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে  সচেতন থাকতে এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে  উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা প্রকল্প কর্মকর্তা কামনা শীর্ষ খিসা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান ও জেলা ইউএনডিপি প্রতিনিধি উমেচিং মারমা।

পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য দিবসটি কাপ্তাই দশটি উপজেলায় পালন করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ