কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। তিনি বলেন, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন। সেই লক্ষ্যে সকল বিভাগের তথ্য সমুহ যাতে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা যায়, সেই জন্য সকলকে প্রস্তুতি রাখতে হবে।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহআলম, কাপ্তাই থানার উপ-পরিদর্শক সাইমুল ইসলাম, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পিআইএ ফরহাদ হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার, সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা প্রমুখ।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।