কাপ্তাই (রাঙাছবিমাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে দিনব্যাপী স্কাউট ডে-ক্যাম্প-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বরইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে এ ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন কাব স্কাউট এবং ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন স্কাউটার অংশগ্রহণ করেন। এ ছাড়া ১০ জন কাব শিক্ষক, ১০ জন ইউনিট লিডার ও ১০ জন প্রশিক্ষক এতে অংশ নেন।
জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মো. রায়হানুল ইসলাম।
স্কাউটস কাপ্তাই উপজেলার সম্পাদক এবিএম সিরাজ আহমেদ চৌধুরী ও যুগ্নসম্পাদক ফেরদৌস আক্তার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটসেট সহসভাপতি সৈয়দ মাহামুদ হাসান।
স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের কমিশনার মাহাবুব হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার সহসভাপতি খোরশেদুল আলম কাদেরী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার, বড়ইছড়ি কর্ণফুলী নূরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।
আয়োজকরা জানান, স্কাউটদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি তাদের সেবামূলক কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ডে-ক্যাম্প অনুষ্ঠানে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৬০জন কাব স্কাউট,১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০জন স্কাউটার ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব,স্কাউটস, স্কাউটার, শিক্ষা ও প্রশিক্ষকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply