বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দোকান হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  আশুগঞ্জ পুলিশ কর্তৃক ১৮ কেজি গাঁজা, মোবাইল ও সিএনজি সহ মাদক চোরাকারবারী গ্রেফতার কাউখালী পরিসংখ্যান অফিসে জনবল সংকট পার্বত্য মন্ত্রীকে পূঃর্ণবহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ঈদের তৃতীয় দিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভীড় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর  রহমানের শাহাদাত বার্ষিকী  উপলক্ষে কাপ্তাই ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত  জাজিরায় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত শাহজাদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ২ কাউখালীতে হতদরিদ্র বিধবাকে সেলাই মেশিন উপহার

পার্বত্য মন্ত্রীকে পূঃর্ণবহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন 

  • আপডেট এর সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

২৯৯ রাঙামাটি আসনের  নির্বাচিত সাংসদ এ্যাড. দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীপদ হতে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে কাপ্তাই উপজেলায় মানববন্ধন করেছে সর্বস্তরের জনসাধারণ।

বুধবার সকাল ১১ টায় উপজেলা সদর বড়ইছড়ি কাপ্তাই -চট্টগ্রাম সড়কে কাপ্তাইয়ের সর্বস্তরের জনসাধারণ ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন।  মানববন্ধনে আগত বক্তারা বলেন পার্বত্য মন্ত্রীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। প্রিয় মন্ত্রী এ্যাডঃ দীপেন দেওয়ানকে পদত্যাগ   প্রত্যাহার পূর্বক স্বপদে বহালের দাবী জানান।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ইকরাম হোসেন বেলাল, জেলা বিএনপি সদস্য অজিত কার্বারী,  রাঙামাটি জেলা শ্রমিক দল সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা মহিলা নেত্রী নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, কর্ণফুলী কলেজ ছাত্রদল সাবেক আহবায়ক আবদুল্লাহ আল মামুন অপু, উপজেলা  কৃষকদল সভাপতি নুরুল হক বাচা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন কেপিএম শ্রমিক নেতা মোঃ আনিসুর রহমান, সামসুজ্জাান চৌধুরী রকি,  ওয়াগ্গা বিএনপি সাবেক সভাপিত মোঃ একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য মোঃ মাসুদ, মোঃ বিসমিল্লাহ,মোঃ মফিজুর রহমান, ইকবাল হোসেন জুয়েল,রাশেদুল ইসলাম সুজন,সাবেক ছাত্র নেতা ওসমান গনি তনু প্রমুখ।

এসময়  বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল. মহিলাদল সহ সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ