সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭ তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সন্ধান মেলেনি নিখোঁজ কাপ্তাই বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর কাপ্তাইয়ে নবজাতকের জীবন বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল, সম্পাদক করিম  কাপ্তাই রাইখালী সেনাক্যাম্প কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত  কাপ্তাইয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের  ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী 

মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭ তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন

  • আপডেট এর সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গোলাম আজম ইরাদ,মাদারীপুর।

মাদারীপুর, ১৯ জুলাই: বাংলাদেশ ব্যাংকের স্লোগান— “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”— বাস্তবায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “ক্যাশলেস ক্যাম্পেইন” এবং ব্যাংকের ৬৭ তম ইলেকট্রনিক বুথ (সেলফ সার্ভিস সেন্টার)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৪টা ৩০ মিনিটে মাদারীপুর শহরের পুরান বাজার প্রধান সড়কে রাজ্জাক হাওলাদার কমপ্লেক্সে (জেলা পরিষদ সংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান কাজী সিহাবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর কালকিনী উপশাখার ব্যবস্থাপক মো. বাদল হোসেন এবং মস্তফাপুর বাজার উপশাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, মাদারীপুর শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ইকবাল হোসেন।
এ সময় পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সম্মানিত গ্রাহক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ