মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন রান্নাঘর হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু

শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট এর সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৪ বার পঠিত হয়েছে

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।

“মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসনের পক্ষ থেকে হেনস্তা এবং কিছু সাংবাদিকের ‘দালাল’ শব্দ ব্যবহারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা প্রশাসন চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।

উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন, উপদেষ্টা সোহেল রানা, উপজেলা মডেল ফারিয়ার সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রশিক্ষিত ও পেশাদার শ্রেণি। চিকিৎসা ও ওষুধসেবার মধ্যে সমন্বয় সাধনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের প্রতি অবমাননাকর আচরণ ও অসম্মানজনক শব্দচয়ন অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।

তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল মহলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ