কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন 

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর উদ্যোগে বর্ণিল  আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসময় খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন চার্চে  সমবেত হয়ে প্রার্থনা এবং  খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সানডে স্কুলের পক্ষ হতে শিক্ষকদের উপহার বিনিময় করা হয়।

চার্চের পালক রেভারেন্ট রোনাল্ড  দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।

পরে সকাল ১০টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং  এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা।

এসময় চট্টগ্রাম -৭  রাঙ্গুনিয়া সংসদীয় আসন হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী ডা: এটিএম রেজাউল করিম, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রামের  সাবেক বিভাগীয় পরিচালক ডা: অংসুইপ্রু চৌধুরী,  রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা: নুয়েন খিসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটির আমীর আব্দুল আলীম বক্তব্য  রাখেন।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায়  বড়দিনের  প্রার্থনায়  সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর দূর্গম হরিনছড়া এলাকায় ৩ টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম আড়াছড়ি ত্রিপুরা পাড়া এলাকায় ১ টি  চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *