সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থী শেষ শোডাউনে মুখরিত নেতাকর্মী  সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত চন্দ্রঘোনার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ  শরীয়তপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী সাইদ আহমেদ আসলামের পক্ষে ভোট প্রার্থনায় মহিলা দলের উঠান বৈঠক

কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থী শেষ শোডাউনে মুখরিত নেতাকর্মী 

  • আপডেট এর সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর শেষ প্রচারণায় মুখরিত নেতা কর্মীরা।

সোমবার বিকাল ৫টায় ৪ নম্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে সকল অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধানের শীষে ভোট চেয়ে মিছিল করতে দেখা যায়। মিছিলটি কাপ্তাই জেটিঘাট, নতুন বাজার, শিল্প এলাকা, নেভী রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ নতুন বাজার আনন্দ মেলা মাঠে অনুষ্ঠিত হয়।

৪নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম এর সঞ্চালনায় ৪নম্বর  ইউনিয়ন বিএনপির  সভাপতি মোঃ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রুবেল, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহ, কাপ্তাই ৫নম্বর ওয়ার্ড  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. হারুন।

এসময় জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একরাম হোসেন বেলাল, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনসহ ইউনিয়ন বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,আগামি ১২ফেব্রুয়ারী সকল নেতৃবৃন্দ একসাথে মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান কে বিজয়ী করার আহবান জানান।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ