কাপ্তাই প্রতিনিধি।
জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজ ফসলের সমারোহ। মৌসুমি চাষিরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। কাপ্তাই হ্রদের পানি একটু একটু কমছে,আর সেই শুকিয়া যাওয়া হ্রদের কুল ঘেঁষে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।
প্রতি বছরের ন্যায় এবারও বিশাল কাপ্তাই হ্রদ জুড়ে চাষ করতে দেখা যায় কৃষকদের। হ্রদের পাশে বসবাসরত লোকজন দীর্ঘ এক বছর যাবত অপেক্ষার প্রহর গুনে কখন কাপ্তাই হ্রদের পানি কমবে।আর শুকিয়ে যাওয়া বা জেগে ওঠা হ্রদে ফসল ফলাবে।
কাপ্তাই হ্রদে ঘুরে দেখা যায়, একটু পানি কমছে আর সেই শুকিয়ে যাওয়া ছোট, ছোট জায়গায় কৃষকরা হরেকরকম ফসল ফলছে। বিভিন্ন ধরনের ধান,তরমুজ, লাউ,কুমড়া,টমেটো, বড়কটি,ঢেড়শ, লালশাক, পালংশাক, কলমিশাকের ফসল ফলাচ্ছে।
বিলাইছড়ি কৃষক সুজন তনচংগা জানান, এবার কাপ্তাই হ্রদের পানি একটু ধীরগতিতে কমেছে। যার ফলে বিভিন্ন ফসলের চাষ করতে দেরি হয়েছে। এবং কেংড়াছড়ি কৃষক আলমগীর জানান,আমরা হ্রদের পানি একটু একটু শুকানোর পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন, সালমা বেগম জানান এই চাষের ওপর নির্ভর করে আমাদের একটি বছরের সংসার খরচ। কৃষক সাইনু মারমা,থুইপ্রু মং জানান,এবার আমরা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছি।তবে বিভিন্ন ফসল বিক্রয় করে বেশ অর্থ উপার্জন হয়েছে। এই অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ,ঋণ পরিশোধ,বৈশাখী উৎসব পালন করার কথা জানান। বিলাইছড়ি ও কেংড়াছড়ি কৃষক জানান,এবার ধানের ফসল ভালো হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন ও সালমা জানান,ইতি মধ্যে বিভিন্ন সবজি বিক্রয় করে বেশ কিছু টাকা আয় করা হয়েছে। সেই টাকা দিয়ে হাঁস,মুরগী ও ছাগল ক্রয় করছে বলে জানান। চাষিরা এবার ফসল ফলিয়ে তাদের মুখে বেশ হাঁসি দেখা যায়।