শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ আমি আপনাদেরই সন্তান,আপনাদের অধিকার আদায়ের একটি কণ্ঠস্বর,আপনাদের সমর্থনই আমার শক্তি–শাহজাদি সুলতানা শাহজাদপুরে জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দলের অফিস উদ্বোধন গণতন্ত্র ও গণমানুষের স্বার্থে গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ  ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট  জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ 

কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ

  • আপডেট এর সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি ।

রাঙামাটির  কাপ্তাই  উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠিত  হয়েছে।

শনিবার সকালে   কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে   উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে খুদে  বিজ্ঞান অলিম্পিয়াড ও  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ নেন।

২য় পর্বে  এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন,  তথ্য প্রযুক্তিতে যেই দেশ এগিয়ে সেই দেশ অনেক শক্তিশালী। আমরা যদি বহিঃ বিশ্বের সাথে তাল মিলাতে চাই,তাহলে  আগামীর শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে হবে।  এসময় বিশেষ অতিথিট  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী,  সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে  বিজয়ী খুদে  বিজ্ঞানীদের পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ