বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী

ফেনীতে বিজিবি অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেট এর সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পঠিত হয়েছে

আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি, তৈরি পোশাক ও গরু জব্দ করেছে (৪বিজিবি ফেনী)।

শনিবার (২৫ অক্টোবর) সকালে ৪ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন।

তিনি জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার সীমান্তবর্তী বিভিন্ন সীমান্ত এলাকায় ব্যাটালিয়ন সদর ও বিওপি চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও তৈরি পোশাকসহ ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৫ হাজার ১২৫ টাকা।

বিজিবি সূত্রে আরো জানা যায়, এর আগে, বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের অধীন ইউনিটগুলো ২০২৪ সালে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭৫৪ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮২ টাকার চোরাচালান মালামাল ও ৪২৪ জন আসামি আটক করে। চলতি জানুয়ারি ২০২৫ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৭০ জন আসামিসহ সর্বমোট ৭০৯ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ২৬৪ টাকার চোরাচালান মালামাল আটক করে। এর মধ্যে ৪, ২০২টি গরু ১, ২৮৬টি মহিষ, ২, ৫৬৯টি মোবাইল, ২,০৬,১৩৯ ঘনফুট পাথর, ২১,২৩৫ ঘনফুট বালু, ১১টি বালুর মেশিন, ১১,৪৬,৩১৮ কেজি চিনি, ১,৫৩,১২৯ কেজি জিরা, ৮২,৭১০ পিস শাড়ি, ৭.৪১৯টি যানবাহন।

এদিকে চলতি ২০২৫ সালে সরাইল রিজিয়নের অধীন ইউনিট পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৭৮,২৫৪ বোতল মদ, ২৪.৭৬৩ বোতল ফেন্সিডিল, ২,৮০,১৪৪ পিস ইয়াবা, ৯,০৮৬ বিয়ার ক্যান, ১৪,৬৪৪ কেজি গাঁজা আটক করেছে। এসব অভিযানে মাদক পাচারে জড়িত বেশ কিছু চোরাচালানীও গ্রেফতার করা হয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ