সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই বন বিভাগ মহাবিপন্ন প্রজাতির ১৬ কেজি ওজনের বাঘাইর মাছ উদ্ধার কে রাখে খবর — মোহাম্মদ হাসানুর রহমান ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাপ্তাইয়ের ব্যঙছড়ি মারমা পাড়ায়  প্রকল্প পরিদর্শনে  কানাডিয়ান হাইকমিশনার কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা কেপিএম বৈদ্যুতিক তারে আহত অবস্থায়  বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার  কাপ্তাইয়ে জাতীয়  পুষ্টি সপ্তাহের উদ্বোধন ভাউচার না থাকায়  কাপ্তাইয়ে দুটি প্রতিষ্ঠানকে  ভ্রাম্যমান আদালতে  জরিমানা  জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাজিরায় ২০২৫-২৬ অর্থবছরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত

কে রাখে খবর — মোহাম্মদ হাসানুর রহমান

  • আপডেট এর সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কে রাখে খবর
– মোহাম্মদ হাসানুর রহমান

হিরোশিমা-নাগাসাকি কেন পোড়া মাটি, কে দেবে জবাব
ধ্বংস-বিভিষিকা লিটলবয়-ফ্যাটম্যান, তবু পেয়েছে সম্মান
বিদ্বেষ বিভাজন শোষকের হাতিয়ার সভ্যতা গুমরে কাঁদে
হিংস্র নিপীড়ক নেতানিয়াহু-হিটলার রক্তের হোলি খেলে।

ড্রোন-মিসাইল-লেজার-কামান, যুদ্ধে মরে জওয়ান
ধ্বংসস্তুপে বারুদের গন্ধ, জ্বলেপুড়ে খাক জনপদ,
কি দোষ করেছে অবুঝ শিশু, প্রকৃতি-পশুপাখি-গুল্মলতা
তবু কেন তারা অকালে মরে, বারেবারে হারায় আবাসন।

ধূসর কালো আঁধার নীল- শোনায় বিষণ্ণতার গল্প
কৃষ্ণচূড়া সোনালু জারুল দেখায় এগিয়ে চলার স্বপ্ন।
সাগর বোঝে না মৃগতৃষ্ণিকা, ঝর্ণা দেখে না পাহাড়ের কান্না
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা অনুভূত হয় দারিদ্রতায়।

ঋতুরানী শরৎ তবু সাজে রঙে, শীত-বসন্ত ফিরে ফিরে আসে
মুছে যায় যত ধ্বংসের চিহ্ন, জলে ধুয়ে যায় বারুদের গন্ধ
ফুলে-ফলে ভরে মৃত জনপদ, বাতাসে দোলে ফসলের মাঠ
মায়াবী রাতের জ্যোৎস্না আলোয় জোয়ার-ভাটা নাচে।

হয়তো কারো হারায়েছে স্বজন, নেশায় ডুবেছে মরদ জোয়ান
শিকল পায়ের বাধ্য দাসী কুলি-কামিন কাঁদে
জঠর জ্বালায় নবযৌবনা কেন ঘুঙুর পায়ে নাচে
কে রাখে বলো খবর, ক’জন রাখে তার খবর।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ