রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
খুকনী ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন হতে দশজন অসহায় ব্যক্তিকে ৫০ হাজার টাকা যাকাত প্রদান  কাপ্তাই  উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজ ও কিশোর গ্যাং নির্মূলে অঙ্গীকার করলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ  মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়  কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কাপ্তাইয়ে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন আশ্রাফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাপ্তাই উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি নবাগত ইউএনও কে ফুলেল সংবর্ধনা কাপ্তাই ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা এবং মাদক আইনে ১৫দিনের জেল

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায়  কাপ্তাইয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট এর সময় শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি।

সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হানুল ইসলামের নেতৃত্বে কাপ্তাই উপজেলা পরিষদ এলাকার আশপাশ, নালা, নর্দমা, ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা সহ  উপজেলার বিভিন্ন দপ্তরের  প্রধানগণ,  জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম জানান , পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে সচেতন হতে হবে। নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত উপজেলা গড়ে তোলা সম্ভব। আসুন আমরা সকলে নিজ,নিজ এলাকা এবং অফিস পরিস্কার পরিচ্ছন্ন রাখি এবং সুস্থ থাকি।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ