কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর আড়াই টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং বাচিক শিল্পি রওশন শরীফ তানির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন।
এসময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।