শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শরীয়তপুরের জাজিরায় বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন-২০২৬) দুপুরে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ার চড়ে চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে তিনি জাজিরা পৌরসভায় বৃক্ষরোপণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান,জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, উপজেলা কর্মকর্তা মোঃ ওমর ফারুক, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ।
সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ টিপু, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম, যুবদল সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন ফকির সহ উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ও বিলাসপুর ইউনিয়ন বিএনপির নেত্রীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের মানুষের জন্য দোয়া করে কর্মসূচি শেষ করেন।