রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত  কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান শরীয়তপুর জাজিরায়  বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন সাইদ আহমেদ আসলাম এমপি পদ্মা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ভেসে উঠল বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর মরদেহ রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই সেনাজোন দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  কাপ্তাইয়ে  বৃক্ষরোপণ শুভ  উদ্বোধন   কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন মাসিক রূপসী কাপ্তাইয়ের আয়োজনে ”   পরিবেশ সুরক্ষায়  করনীয়” শীর্ষক আলোচনা কাপ্তাইয়ে পাহাড়ধসের ৯ বছর : এখনোও ঝুঁকিতে বসবাস করছে ৫ শত পরিবার  শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান–উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআসাদুজ্জামান

কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট এর সময় রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে উপজেলায় মাদক,অনলাইন জুয়া,কিশোর গ্যাং দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ এবাদ আলীর নেতৃত্বে গত ১৩ই জুন(শনিবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ইকোপার্ক,কালী মন্দির, খাদ্য গোডাউন, কুমিয়ান আবাসন,ইটভাটা ও আমরাজুড়ী নদীর পাড়ে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।
জানা গেছে,গত ৮ জুন কাউখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন,পিরোজপুর-২ আসনের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন মহোদয় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাউখালী উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই,ইভটিজিং,কিশোর গ্যাং, অনলাইন জুয়া,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে কাউখালী থানা পুলিশ।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে দলবদ্ধ হয়ে আড্ডা দিলে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সাধারণ জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় হয়ে কাজ করার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান শুরু হওয়ায় অপরাধপ্রবণ কর্মকাণ্ড কমবে বলে আশা করেছেন। প্রতিনিয়ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকলে কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করেছেন।
পরিচালিত বিশেষ পুলিশি মহড়া ও অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ