কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি।
উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
রবিবার দুপুর ১টায় ব্যাঙছড়ি বিটে উদ্ধার হওয়া সাতফুট দৈর্ঘ্য এবং ৭কেজি ওজনের সাপটি অবমুক্ত করা হয়।
রাঙামাটি দক্ষিণ বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, শনিবার রাতে রাঙামাটি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এর বাস ভবন এলাকার হর্টিকালচার হতে বিশেষ টহল দল অজগর সাপটি উদ্ধার করে এবং রবিবার দুপুরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
এসময় ফরেস্টা শফিকুল ইসলাম, ব্যাঙ্গছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার , নুরুল মোস্তফা, আরিফহাসানসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।