কাউখালীতে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বিশেষ প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

এ সময় নদীর পাঙ্গাসিয়া প্রান্ত থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *