কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপিত

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

সারা দেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ১লা নভেম্বর(রবিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাওসার।
তিনি বলেন,দেশের বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও সরকারি সহায়তা কাজে লাগিয়ে ঘরে বসেও বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়। এ সময় যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উদ্যোক্তাদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলার ৪নং ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হাসান। তিনি বলেন, যুবকদের সংগঠিত করে যুব সংগঠন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বেকারত্বের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে প্রতি মাসে যুবকদের নিয়ে পরামর্শ সভা ও প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আম্পানে তাঁর মৎস্য প্রকল্পে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া,যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুব উদ্যোক্তাবৃন্দ।
যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *