কি হবে সাংবাদিক সেজে–আহমেদ আবু জাফর

কি হবে সাংবাদিক সেজে!

কি হবে সাংবাদিক সেজে যদি না লিখতে পারি
কি হবে পেশা দিয়ে যদি না বলতে পারি
কি হবে মালিক হয়ে যদি না ছাপাতে পারি
কি হবে সাংবাদিক হয়ে যদি না সংসার চালাতে পারি!

কি হবে সাংবাদিক হয়ে যদি না সত্য বলতে পারি
কি হবে ক্যামেরা নিয়ে যদি না ছবি তুলতে পারি
কি হবে কার্ড ঝুলিয়ে যদি না প্রবেশ করতে পারি
কি হবে কলম নিয়ে যদি না লিখতে পারি!

কি হবে সাংবাদিক হয়ে যদি না
নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়াতে পারি
কি হবে সংবাদ সম্মেলনে গিয়ে যদি না প্রশ্ন করতে পারি
কি হবে সাংবাদিক হয়ে যদি না অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারি!

-আহমেদ আবু জাফর, চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সভাপতি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *