Category: সারাদেশ

  • কাপ্তাই ১১আর ই ব্যাটালিয়ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

    কাপ্তাই ১১আর ই ব্যাটালিয়ন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার (১৮ আগস্ট ২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজার মানিক এলাকার অসহায় দুস্থ, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা  চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।

    এসময় দূর্গম এলাকার অসহায় দুস্থ লোকজন পাহাড়ের দূর দূরান্ত হতে স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসা ক্যাম্পেইনে আসে।

    সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১১আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাজু আহমেদ পিএসসি এর তত্বাবধানে  উক্ত চিকিৎসা সেবা প্রদান করে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ।

    ১১আর ই সুত্রে জানাযায় , ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতেও এরকম সুবিধা বঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

  • কাউখালীতে নাগরিক উদ্যোগ এর বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    কাউখালীতে নাগরিক উদ্যোগ এর বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে, জেন্ডার ন্যায্যভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে, বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    নাগরিক উদ্যোগ কাউখালী উপজেলা শাখার আয়োজনে, ১৮ ই আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে, এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    প্রকল্পের সদস্য মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন,”স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তিতে প্রান্তিক ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর প্রবেশাধিকার সুগম করতে আরজেএমএফ এবং নাগরিক উদ্যোগের এ ধরনের বার্ষিক পর্যালোচনা ও কর্মপরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় বিরোধ দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
    ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদত আলী মোল্লা এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ।
    ​সভায় প্রজেক্ট সম্পর্কিত মূল বিষয়বস্তু,অর্থায়ন ও সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের প্রজেক্ট কো-অর্ডিনেটর লাকি আক্তার এবং সিনিয়র ফাইনান্স অফিসার মোঃ শফিকুল ইসলাম।
    ​অন্যান্যের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এম শহিদুল আলম বাদল,মোঃ সামসুল আলম মিল্টন,মোঃ নুরুজ্জামান, মুন্নি বেগম ও মোসাঃ আক্তারুন্নেহার। মাঠপর্যায়ের কর্মীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া, কমিউনিটি প্যারালিগাল সুমা মীর,হোসনেয়ারা খানম, জীবনকৃষ্ণ দাস এবং কর্মসূচি সহকারি শংকর কর্মকার।
    ​এছাড়াও পর্যালোচনা সভায় কাউখালী উপজেলার সকল আরজেএমএফ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের।

  • সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

    সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে

    স্টাফ রিপোর্টার।

    সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যে ৪০টি জেলা শাখা মেয়াদোত্তীর্ণ ঘোষণা করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ সদস্য নিশ্চিত করতে অনলাইন ফরম পূরণের উদ্যোগ সহ নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশে উদ্যোগসহ নিষ্ক্রিয় সদস্যদের সক্রিয় করতে কার্যকর পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সোমবার ১৭ আগস্ট সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী পদ্মা পাড়ে একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় বিএমএসএফকে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করতে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা চেয়েছেন। সংগঠনের জন্য বিএমএসএফ নয় দাবি করে তিনি সাংবাদিকদের কল্যাণে বিএমএসএফকে দেখতে চান।

    সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সহসম্পাদক শেখ রাজা, সহসম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, সহ-সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাদী সুলতানা ও অর্থ সম্পাদক সোহেল পারভেজ প্রমূখ।

    সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আন্দোলন বেগবান করতে শীঘ্রই ১০ বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ওয়েবসাইট https://bmsfbd.com উদ্বোধন এবং প্রাথমিক সদস্য ফরম ওপেন করা হয়। Application Link:
    https://forms.gle/un4qrTryyRm6ahqaA
    সভায় নেতৃবৃন্দ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • কাপ্তাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত 

    কাপ্তাই প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের ১ বছর মেয়াদী নতুন  কমিটি গঠন  করা হয়েছে।

    সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টায়  কাপ্তাই শিলছড়ি নিসর্গ  পড হাউসে  রাঙামাটি ও  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের  নেতৃবৃন্দের উপস্থিতিতে কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন  কমিটি গঠন করা হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন।

    কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পি নুর মোহাম্মদ বাবুর  সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গুর কাপ্তাই প্রতিনিধি রবিউল হোসেন চৌধুরী রিপন।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল আল  হক।

    প্রধান বক্তব্য ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।

    বিশেষ অতিথির বক্তব্য রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির। পরে আগামি এক বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

    কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত  করা হয়েছে দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী ও রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেনকে এছাড়া নতুন  কমিটিতে  সভাপতি হিসাবে দৈনিক  আমার দেশ ও  দৈনিক পূর্বকোন এর কাপ্তাই প্রতিনিধি  মো: কবির হোসেন, সহসভাপতি আলমগীর কবির (জনতার সংবাদ),  সাধারণ সম্পাদক হিসাবে  বাংলাদেশ বেতার, দৈনিক  আজকের পত্রিকা, দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং দৈনিক গিরিদর্পনের কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত, অর্থ সম্পাদক

    নুর হোসেন মামুন( দৈনিক শেয়ার বিজ),

    নির্বাহী  সদস্য রবিউল হোসেন  চৌধুরী  রিপন,

    (দৈনিক সাঙ্গু), এম  বাবুল( দৈনিক আলোকিত পাহাড় ও ঢাকা প্রতিদিন) এবং  জয়নাল আবেদীন ( দৈনিক ঘোষণা)কে মনোনীত করা হয় । প্রধান অতিথি আনোয়ারুল আল হক  বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ, সাংবাদিকরা সততা, দক্ষতা, মেধা এবং নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। মুলধারার সাংবাদিকরা একসাথে থাকলে কোন অপ-সাংবাদিকতা কিছু  করতে পারবে না।

    অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাইয়ের মরহুম সাংবাদিক আবুল কালাম আজাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

  • কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।

    রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা মৎস্য কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

    পরে উপজেলা পরিষদের হলরুম ‘কিন্নারী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

    রায়হানুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

    সভায় সফল মৎস্য উদ্যোক্তা কুতব উদ্দীন মঙ্গল, মো. আব্দুর রব ও বিন্দু লাল তঞ্চঙ্গ্যাকে বিশেষ সম্মাননা ও নগদ অর্থ দেওয়া হয়।

    এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

  • সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার, মুক্তির দাবি

    সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার, মুক্তির দাবি

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব এবং ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানা পুলিশ।

    আজ শনিবার সকালে একদল মব সৃষ্টিকারী তার গ্রামের বাড়িতে তাকে অবরুদ্ধ করে। এ সময় তিনি মবের শিকার থেকে মুক্তি পেতে পুলিশের সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেন। পুলিশ এসে তাকে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যান।

    জানা গেছে, জিয়া উদ্দিন তৌহিদের নামে একদল দুর্বৃত্ত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু পোস্টার ছেপে এলাকার বিভিন্ন জায়গায় শাটিয়ে দেন। এতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে তার বাড়িতে মবের সৃষ্টি হয়।  সম্প্রতি জিয়া উদ্দিন তৌহিদের স্ত্রী সন্তানের দেখাশোনার জন্য আমেরিকা গেলে কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় পৈতৃক বাড়ি স্বরুপকাঠিতে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমসাময়িক, ঐতিহাসিক, আন্তর্জাতিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে লেখালেখি করেন। সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদকে অযথা হয়রানি না করে অবিলম্বে তার মুক্তির দাবি করে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর। 

    তিনি বলেন, মব সৃষ্টি করে এভাবে একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা আইনের শাসনের মধ্যে পড়েনা। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে তাকে মুক্তির দাবি তুলে সাংবাদিকদের প্রতি আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন।

  • কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

    কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

    বিশেষ প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী থানা পুলিশের অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১৫ আগস্ট) ভোর রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
    গ্রেপ্তারকৃতরা হলেন,কাউখালী উপজেলার আস্পদ্দি গ্রামের নিরঞ্জন দাসের ছেলে ও মহিলা ডিগ্রি কলেজের নাইট গার্ড সঞ্জীব দাস (৩৫) এবং পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ শাহিন হোসেন (৩৪)।
    অভিযানে নেতৃত্ব দেন, কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মহিউদ্দিন।

    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে কাউখালী থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মহিলা ডিগ্রি কলেজের ভেতর থেকে নাইটগার্ড সঞ্জীব দাসকে ৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। একই রাতে উপজেলার বাশরী এলাকার একটি ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে মোঃ শাহিনকে ০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন  সোনালী অতীত

    কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন  সোনালী অতীত

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই প্রজেক্ট(বিউবো) এলাকায় অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সোনালী অতীত ফুটবল একাদশ।

    শুক্রবার (১৪ আগষ্ট ) বিকেলে কাপ্তাই নিউ মার্কেট স্কুল মাঠে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় নিমকি বাজার ফুটবল একাদশের মুখোমুখি হয় সোনালী অতীত।

    প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের নির্ধারিত সময়ের  ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে সোনালী অতীত। খেলা শেষে সোনালী অতীতের কামরুল ইসলাম ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত করা হয়। ম্যাচটি পরিচালনা করেন প্রধান রেফারি মাইনুল হক সুমন।

    খেলায় প্রধান অতিথি  ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এর নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী।

    জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬) কাপ্তাই শাখার সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. বেলাল হোসেনের সভাপতিত্বে এসময়  বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলায় সাবেক চেয়ারম্যান মো: দিলদার হোসেন,উপজেলা বিএনপি’র  সভাপতি লোকমান আহম্মেদ,পিডিবির উপ-পরিচালক মো: হাসান,জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: কবিরুল ইসলাম কবির,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফ, সাধারণ সম্পাদক কামাল হাকিম।

    ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহুমুদের ধারাভাষ্যকারে এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মো: আব্দুল মোহাসেন,সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন,উপজেলা তাঁতীদলের সভাপতি আফসার উদ্দীন,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ, সম্পাদক  আল নাহিয়ান খান ডালিম,নতুন বাজার  বনিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদিন,সাবেক ক্রিড়াবীদ সালাউদ্দিন  মিনু চৌধুরী, সাবেক ছাত্র নেতা মোশর্দ আলম, ধারাভাষ্যকার ও ক্রীড়াবিদ ওসমান গনি তনু প্রমুখ।

  • কাপ্তাই টু রাঙামাটি আগর বাগান সড়কের ওপর বন্য হাতি, বন বিভাগের প্রচেষ্টায় রক্ষা পেল অনেক যাত্রী 

    কাপ্তাই টু রাঙামাটি আগর বাগান সড়কের ওপর বন্য হাতি, বন বিভাগের প্রচেষ্টায় রক্ষা পেল অনেক যাত্রী 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই টু রাঙামাটি আগর বাগান সড়কে  সাড়ে তিন ঘন্টা বন্য হাতি সড়কের মধ্যে অবস্থান। বন বিভাগের প্রচেষ্টায় রক্ষা পেল অনেক যাত্রী।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট২৬) বিকাল ৫টা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত বন্যহাতি একটি দল কাপ্তাই টু-রাঙ্গামাটি আগর বাগানের সড়ক ও সড়কের পাশে চুপে দাঁড়িয়ে থাকে হাতির পাল।

    সড়ক দিয়ে যান চলাচলের সময় চালক ও যাত্রী বিষয়টি নজরে আসলে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কে খবর দেয়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান দ্রুত তাঁদের লোকজন ও ইআরটি সদস্যদের সংবাদ দিয়ে ঘটনাস্থলে গিয়ে আতশবাজি, গুলিছুড়ে ও গাড়ির হর্ণ বাজিয়ে হাতি কে বনের মধ্যে সড়িয়ে দেয়। একপাশ দিয়ে সড়িয়ে দেয়ার পর আবার  কাপ্তাই প্রবেশ পথে এসে বন্য হাতি সড়কের ওপর দাঁড়িয়ে থাকে।

    এসময় দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন(ডিএফও), বন্য হাতির তান্ডবের মুখে পড়ে। বিভাগীয় কর্মকর্তা, বনকর্মী ও ইআরটি সদস্যদের প্রচেষ্টায় ওই সড়ক দিয়ে যান চলাচল দ্রুত বন্ধ করে দেয়। ফলে বন্য হাতির আক্রমণ থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পায়।

    কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান আমি এই সড়ক দিয়ে রাঙামাটি থেকে কাপ্তাই আসতে ছিলাম হঠাৎ হাতি সড়কে দেখা যায়। তিনি সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে  চলাচল করতে সকলকে সর্তক করেন।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান ও  বরকল রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান সন্ধ্যার পর কোন যানবাহন কাপ্তাই টু রাঙামাটি সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করে।

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ (ডিএফও)জানান,কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর ওই পথে চলাচল না করে। সকলকে এ বিষয়ে  সর্তক থাকার জন্য অনুরোধ করেন।

  • বিশ্ব হাতি দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা: হাতির আবাসস্থল রক্ষার আহ্বান

    বিশ্ব হাতি দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা: হাতির আবাসস্থল রক্ষার আহ্বান

    কাপ্তাই প্রতিনিধি। 

    সংরক্ষিত বনাঞ্চলে হাতির সংখ্যা দিন দিন বাড়লেও খাদ্যসংকটসহ নানা কারণে হাতি লোকালয়ে চলে আসছে। হাতির চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, আবাসস্থল ধ্বংস না করা এবং হাতির কাছাকাছি গিয়ে মোবাইল ফোনে ছবি বা ভিডিও ধারণ করে জীবনের ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।

    বুধবার (১২ আগস্ট) বিশ্ব হাতি দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের আয়োজনে বুধবার(১২ আগস্ট)  সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দক্ষিণ বন বিভাগ এর সহকারী বন সংরক্ষক মোঃ জামাল হোসেন তালুকদার এর সভাপতিত্বে এবং  সহকারী তথ্য মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্ত মোঃ মামুনুর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার ফজলে রাব্বি সরকার।

    বক্তারা বলেন, ২০২৪ সালে কাপ্তাই জাতীয় উদ্যানে হাতির সংখ্যা ছিল ৩৬টি। বর্তমানে সেখানে আনুমানিক ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে। বনাঞ্চলে হাতির সংখ্যা বৃদ্ধি পেলেও খাবারের সংকটের কারণে অনেক সময় হাতি লোকালয়ে চলে আসে। এতে মানুষ ও হাতির মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়।

    তারা বলেন, ‘নিজেদের অস্তিত্ব রক্ষায় হাতিকে বাঁচাতে হবে।’ মানুষের প্রয়োজনেই বন উজাড় করা হয়েছে। ফলে হাতির প্রাকৃতিক আবাসস্থল ও খাবারের উৎস সংকুচিত হচ্ছে। তাই হাতির আবাসস্থল রক্ষা এবং বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

    বক্তারা আরও বলেন, হাতি চলাচলের করিডোরে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। হাতির আবাসস্থল ধ্বংস কিংবা দখল করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে হাতি লোকালয়ে এলে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগকে খবর দিতে হবে। কৌতূহলবশত হাতির কাছে গিয়ে ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্যও তারা আহ্বান জানান।

    এর আগে বিশ্ব হাতি দিবস উপলক্ষে স্কুলশিক্ষার্থী, বন বিভাগের কর্মী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বনের ওপর নির্ভরশীল উপকারভোগীদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

    আলোচনা সভা শেষে বিশ্ব হাতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১০০ শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।পরে স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।