মোঃ মেহেদী হাসান, কাউখালী।
পিরোজপুরের কাউখালীতে “কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে, জেন্ডার ন্যায্যভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি” প্রকল্পের আওতায় আরজেএমএফ সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিয়ে উপজেলা পর্যায়ে, বার্ষিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক উদ্যোগ কাউখালী উপজেলা শাখার আয়োজনে, ১৮ ই আগস্ট (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে, এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের সদস্য মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন,”স্থানীয় পর্যায়ে বিচারপ্রাপ্তিতে প্রান্তিক ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর প্রবেশাধিকার সুগম করতে আরজেএমএফ এবং নাগরিক উদ্যোগের এ ধরনের বার্ষিক পর্যালোচনা ও কর্মপরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় বিরোধ দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সামাজিক এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ এবাদত আলী মোল্লা এবং উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ প্রমুখ।
সভায় প্রজেক্ট সম্পর্কিত মূল বিষয়বস্তু,অর্থায়ন ও সার্বিক অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের প্রজেক্ট কো-অর্ডিনেটর লাকি আক্তার এবং সিনিয়র ফাইনান্স অফিসার মোঃ শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার সদস্য এম শহিদুল আলম বাদল,মোঃ সামসুল আলম মিল্টন,মোঃ নুরুজ্জামান, মুন্নি বেগম ও মোসাঃ আক্তারুন্নেহার। মাঠপর্যায়ের কর্মীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া, কমিউনিটি প্যারালিগাল সুমা মীর,হোসনেয়ারা খানম, জীবনকৃষ্ণ দাস এবং কর্মসূচি সহকারি শংকর কর্মকার।
এছাড়াও পর্যালোচনা সভায় কাউখালী উপজেলার সকল আরজেএমএফ সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাসের।