Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাস্পিয়ন জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

    কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাস্পিয়ন জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন

    কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাস্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলার  রাউজান উপজেলার জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ।

    মঙ্গলবার (২১ জুলাই)  বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত  ফাইনাল খেলা তাঁরা  রাউজান রাবার বাগান একাদশকে ৮ উইকেটে পরাজিত করে।

    বৃষ্টি কারনে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে ৬ ওভার করে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত নেন আয়োজক কমিটি। প্রথমে  ব্যাট করে   রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান করে। জবাবে জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ ২ উইকেট হারিয়ে ৪ ওভার ২ বলে ৫৮ রান করে জয়লাভ করে।

    খেলা শেষে প্রধান অতিথি  উপস্থিত থেকে উভয় দলের মধ্যে পুরস্কার এবং ট্রফি বিতরণ করেন কাপ্তাই ব্যাটলিয়ন ( ৪১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল কাওসার মেহেদী, সিগন্যালস। এসময় তিনি বলেন,  জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম এর নামে এই টুর্নামেন্ট আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুনদের ভালো মতো বাঁচার জন্য খেলাধুলার বিকল্প নেই।

    টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এর সভাপতিত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো: ইব্রাহিম এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।

    এসময় ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কৃতি ফুটবলার মো:  জামাল উদ্দিন সহ ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

    স্বাগত বক্তব্য রাখেন  টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামনু অপু। সহযোগিতায় ছিলেন মো রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল, মো: ইউসুফ আলী।

    ফাইনাল খেলা পরিচালনা করেন  নোমান এবং মোহাম্মদ ওমর ফারুক সিকদার( মনা)।

    খেলা ধারা বর্ণনা দেন ওসমান গনি তনু।

    টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেন।

  • দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

    দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) মরদেহ। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়ন   ৬ নম্বর  ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

    রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার  দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    ফায়ার সার্ভিস টিম লিডার রেজাউল করিম  জানায়, উদ্ধার করা মরদেহটি আইনানুগ কার্যক্রম সম্পন্নের জন্য কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে ব্যবসায়িক কাজে বিলাইছড়ি ও ফারুয়া থেকে নিজস্ব নৌকায় কাপ্তাই ফেরার পথে মো. মাসুদ নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য কাপ্তাই জেলা,উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ,  স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে আসছিল।  অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান ,বিএনপি নেতা  মাসুদকে নিখোঁজ এর পর হতে নদীতে জাল ফেলে হন্য হয়ে খুজার পর তাঁর লাশ দু’দিন পর পেয়েছি। ধারনা করা হচ্ছে স্ট্রোক করে  নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।

    কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, মাসুদ এর লাশ অনেক খোঁজার পর আমরা লেকে ভাসমান অবস্থায় পেয়েছি। লাশের বিষয়ে অন্য কোন অভিযোগ নেই বলে জানান।

    মৃত্যু মাসুদের ছোট ভাই মাসুম জানান,আমরা লাশ ভাসমান অবস্থায় পেয়েছি। তবে এ বিষয়ে আমাদের কোন অভিযোগ বা অন্যকোন অভিযোগ নেই।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি)জানান, আমরা লাশ তদন্ত করে দেখেছি, এবং যা বুঝতে পারলাম , হঠাৎ করে মাসুদ স্ট্রোক করে পানিতে তলিয়ে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়। তবে তার পরিবারের পক্ষ হতে এ বিষয়ে কোন  অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৫টায়  বিএনপি নেতা মাসুদের লাশ জানাজা শেষে লক্ষ্মীপুর জেলা নোয়াহাট গ্রামে নেয়া হয়।

  • কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

    কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি: 

    রাঙামাটি  রিজিয়নের কাপ্তাই  ১১ আর ই ব্যাটালিয়ন এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

    সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় রবিবার (১৯ জুলাই) ১১ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মিরাজ মাহমুদ এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার গবাগনা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন।  এসময় স্থানীয়  হেডম্যান, কারবারী এবং  স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

    ১১ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সন্ধান মেলেনি নিখোঁজ কাপ্তাই বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর

    সন্ধান মেলেনি নিখোঁজ কাপ্তাই বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর

    কাপ্তাই প্রতিনিধি। 

    দুই দিনেও নিখোঁজ কাপ্তাই বিএনপি নেতা মাসুদের  কোন সন্ধান পাওয়া যায়নি। মাসুদ (৫৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল  কাপ্তাই ৪ নম্বর  ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

    সে  দীর্ঘ দিন যাবত কেপিএম কাপ্তাই চিপার হাউজের অস্থায়ী নৈশ্য প্রহরী হিসাবে কর্মরত আছে।পাশাপাশি বিলাইছড়ি,ফারুয়া এবং এর আশপাশ এলাকায় ক্ষুদ্র মৌসুমি ব্যবসা করেন।

    শনিবার সকালে  মাসুদ বিলাইছড়ি, ফারুয়া থেকে  তার নিজস্ব ইঞ্জিন চালিত বোট যোগে কাপ্তাই  আসার পথে  লেকের গর্জন টিলা নামক স্থানে বোটটি কাপ্তাই লেকে ভাঁসতে  দেখা যায়। কিন্তু মাসুদকে পাওয়া যায়নি।

    উক্ত সংবাদটি কাপ্তাই আসার পর,পর কাপ্তাই বিএনপির নেতৃবৃন্দ, সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি)ঘটনাস্থলে গিয়ে সন্ধান করেন। পরে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির  আটজন ডুবুরি দল পানিতে খুজতে থাকেন।

    এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স  নিখোঁজ মাসুদের সন্ধান চলমান আছে বলে স্টেশন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান।

    কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ জানান,আমরা নিখোঁজ বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর সন্ধান করছি।

    উক্ত ঘটনায় কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আমরাও সন্ধান করিছি বিএনপি নেতা মাসুদের।

    রবিবার কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমরা ঘটনাস্থলে আমাদের দলীয় লোক পাঠিয়ে নিখোঁজ বিএনপি নেতা মাসুদের সন্ধান করছি।

    এদিকে মাসুূদ এর বড় মেয়ে মাইশা আক্তার তমা তাঁর নিখোঁজ বাবার  সন্ধান চেয়ে  সকলের সহযোগিতা চেয়েছেন।

  • কাপ্তাইয়ে নবজাতকের জীবন বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

    কাপ্তাইয়ে নবজাতকের জীবন বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

    কাপ্তাই প্রতিনিধি। 

    যে বয়সে একটি নবজাতক মায়ের বুকের উষ্ণতায় নিরাপদে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই মৃত্যুর সঙ্গে লড়ছে মাত্র এক সপ্তাহের এক শিশু। জন্মের পরপরই ধরা পড়ে তার হৃদ্‌যন্ত্রে ছিদ্র এবং প্রধান রক্তনালিতে জটিল ত্রুটি। চিকিৎসকদের মতে, দ্রুত ঢাকার বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা করানো না গেলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। কিন্তু চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় চার লাখ টাকা, যা দিনমজুর বাবার পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।

    শিশুটির বাবা আনোয়ার হোসেন পেশায় একজন দিনমজুর। মা লাকী আক্তার। রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ৪নম্বর  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় বসবাসকারী এই দম্পতির সামান্য আয়ে কোনো রকমে সংসার চলে। নবজাতকের জটিল রোগ ধরা পড়ার পর থেকে চিকিৎসার ব্যয় মেটাতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

    পরিবার সূত্রে জানা গেছে, সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পরপরই শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে চট্টগ্রামের খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে আগ্রাবাদের চট্টগ্রাম মা, শিশু ও জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

    হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা বেগম (এমবিবিএস, এফসিপিএস, এমপিএইচ) শিশুটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার হৃদ্‌যন্ত্রে ছিদ্র এবং প্রধান রক্তনালিতে জটিল সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য দ্রুত ঢাকার বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা জরুরি। এ জন্য চিকিৎসা, অস্ত্রোপচার ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে প্রায় চার লাখ টাকা প্রয়োজন হবে।

    আনোয়ার হোসেন বলেন, “আমি দিনমজুর মানুষ। প্রতিদিন কাজ করলে পরিবারের খাবার জোটে, কাজ না থাকলে সংসার চলে না। সন্তানের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করার কোনো সামর্থ্য আমার নেই। আমার সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছি।”

    স্বজনদের ভাষ্য, সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে শিশুটির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বিলম্বিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। তাই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমাজের সবার প্রতি আবেদন জানিয়েছেন তারা। আনোয়ার হোসেন  যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম (বিকাশ): ০১৬৩২-১৬১৪৬৩

  • কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল, সম্পাদক করিম 

    কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল, সম্পাদক করিম 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যাণ সমবায় সমিতির লিঃ ত্রি-বার্ষিক নির্বাচন শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ জুলাই ২৬)সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৫০২জন। ১২টি পদের জন্য ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

    এতে সভাপতি পদে নির্বাচিত হয় মোঃ জয়নাল আবেদীন, সহ-সভাপতি দুইজন মিঠুন চন্দ্র শীল, হাবিবুল ইসলাম শিপু, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় মোঃ করিম উদ্দিন,  যুগ্ম মোঃ ইউসুফ, সাংগঠনিক পদে মোঃ কুতুব উদ্দিন, অর্থ সম্পাদক পদে মোঃ হেলাল উদ্দিন । এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয় মোঃ শরীফ হোসেন,  আব্দুল শুক্কুর, মোহাম্মদ বায়েজিদ হোসেন, মোঃ বেলাল হোসেন মানিক ও মোঃ বাদশা মিয়া।

    অন্তবর্তীকালীন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ লোকমান আহমেদ জানান, আমরা চেয়েছি সুষ্ঠ, নিরপেক্ষ গনতান্ত্রিক ভাবে সুন্দর একটা নির্বাচন উপহার দেয়ার জন্য। এবং সুষ্ঠভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে।

    নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিমেল দে জানান নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।

    ঐতিহ্যবাহী নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতির লিঃ এর  নির্বাচনে বিভিন্ন দল ও সাংগঠনের নেতৃবৃন্দ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করে সন্তোষ প্রকাশ করেন।

  • কাপ্তাই রাইখালী সেনাক্যাম্প কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই রাইখালী সেনাক্যাম্প কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই রাইখালী সেনা ক্যাম্প কর্তৃক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও টিন বিতরণ করা হয়েছে।

    বুধবার (১৫ জুলাই ২৬) কাপ্তাই সেনাজোন ৩৮বীর এর অধীনে রাইখালী সেনা ক্যাম্প  অসহায় দুঃস্থদের মাঝে টিনও ত্রাণ  সামগ্রী বিতরণ করেন।

    ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের বাসায় গিয়ে এ সকল ত্রাণ  সামগ্রী বিতরণ করেন রাইখালী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাঈদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দীন ও অন্যান্য সেনা সদস্যরা।

  • কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ

    কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে ৬১০ জন  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

    ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূর্ণবাসনের আওতায়  বৃক্ষরোপন কর্মসূচির কৃষকদের মাঝে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি  এবংসার বিতরণ করা হয়।

    কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় প্রধান অতিথি  উপস্থিত থেকে  কাপ্তাই কৃষি অফিস চত্বরে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

    কাপ্তাই উপজেলা  কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

    এসময় কাপ্তাই উপজেলা কৃষক  দলের সভাপতি নুরুল হক বাচা সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা  উপস্থিত ছিলেন।

    এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।

    কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪ শত ১০ জন কৃষককে জনপ্রতি ৫ টি করে বিভিন্ন প্রজাতির  বৃক্ষের চারা, ৫ টি বাঁশের খুঁটি  এবং  ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।

    এছাড়া ২  শত জন কৃষককে  গ্রীষ্মকালিন সবজির বীজ,  ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০ টি লেবুর চারা এবং  ৩০ কেজি  জৈব সার বিতরণ করা হয়েছে।

  • কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত 

    কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত 

    কাপ্তাই প্রতিনিধি।

    সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।

    একই সাথে অতিবৃষ্টির কারণে এই এলাকায় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বিধায় স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪১ বিজিবি পক্ষ থেকে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি এর নেতৃত্বে একটি মেডিকেল টিম গঠন করা হয়।

    এই মেডিকেল টিম মঙ্গলবার ( ১৪ জুলাই ২০২৬)  কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর  কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াগ্গা  এলাকায় বসবাসরত স্থানীয় দুস্থ, হতদরিদ্র ও অসহায় প্রায় ২৪৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন এর অধিনায়ক   লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।

    এ সময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

    তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ওয়াগ্গাছড়া জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি দূর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর গ্রহণ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।

  • কাপ্তাইয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের  ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী 

    কাপ্তাইয়ে বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের  ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছে।

    লাগাতার ভারী বর্ষণ ও পাহাড় ধসে কাপ্তাই উপজেলায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফসলসহ ঘর বাড়ি হারিয়ে প্রায় ৫ শতাধীক পরিবার ১৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসকল পরিবার বাসা বাড়ি হারিয়ে দিশেহারা হয়েছে পরেছে।

    ইতিমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে ত্রাণ দেয়া অব্যাহত রেখেছে।

    মঙ্গলবার(১৪ জুলাই ২৬) রাঙামাটির সেনা রিজিয়নের নির্দেশ মোতাবেক কাপ্তাই সেনাজোন (৩৮ বীর) কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনির পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। কাপ্তাই সেনাজোন(৩৮ বীর ) অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি ক্ষতিগ্রস্তর পরিবারের ঘরে,ঘরে গিয়ে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন।

    পাহাড়ের ঢালুতে বসবাসকারী সেনাবাহিনীর ত্রাণ পেয়ে অসহায়,দুস্ত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার সেনাবাহিনীর প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    কাপ্তাই সেনাজোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি জানান,রাঙামাটি সেনা রিজিয়নের দিক নির্দেশনা মোতাবেক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

    সেনাবাহিনী সব সময় সকল দূর্যোগে ও সকল উন্নয়নে পাশে আছে এবং থাকবে বলে বলে উল্লেখ করেন ।

    কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই জোন পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যে ত্রাণ  দিয়েছে তা কখনো ভোলার নয়।  কাপ্তাই ইউনিয়নবাসীর পক্ষ হতে কাপ্তাই সেনাজোনকে  কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছি।

    এসময় প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলীসহ কাপ্তাই সেনাজোন অফিসারগণ ত্রাণ বিতরণে সহায়তা করেন।